দেশের শততম রামসার সাইট হিসেবে জয়প্রকাশ নারায়ণ পাখিরালয় স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

June 05th, 11:58 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বালিয়ায় জয়প্রকাশ নারায়ণ পাখিরালয় (সুরহা তাল) রামসার সাইটের স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এটি দেশের শততম রামসার সাইট।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সকলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

June 05th, 09:53 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। যারা পরিবেশ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করছেন, শ্রী মোদী তাদের প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন

May 31st, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সফর করবেন

April 13th, 04:11 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল ২০২৬ উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সফর করবেন। বেলা ১১.১৫ নাগাদ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের সাহারানপুরে যাবেন। দিল্লি-দেরাদুন ইকোনমিক করিডরের এলিভেটেড শাখায় ওয়াইল্ড লাইফ করিডরের সমীক্ষা করবেন। বেলা ১১.৪০ নাগাদ প্রধানমন্ত্রী দেরাদুনের কাছে জয় মা দাত কালি মন্দিরে দর্শন এবং পুজো করবেন। তারপর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী দেরাদুনে একটি সরকারি অনুষ্ঠানে দিল্লি-দেরাদুন ইকোনমিক করিডরের উদ্বোধন করবেন এবং সমাবেশে ভাষণ দেবেন।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 07th, 03:15 pm

কোটা এবং সমগ্র হাদোতি অঞ্চলের আমার প্রিয় বন্ধুগণ, আবারও নমস্কার।

কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

March 07th, 02:45 pm

প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক আজমের সফর, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২১,০০০-এরও বেশি তরুণের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা উল্লেখ করেন। প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে কোটা বিমানবন্দর নির্মাণের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই নতুন বিমানবন্দরটি আগামীদিনে গোটা এলাকার উন্নয়নে এক নতুন গতি আনবে। প্রধানমন্ত্রী কোটাকে শিক্ষা এবং শক্তি, উভয় ক্ষেত্রে এক অনন্য কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। এখানে পরমাণু কয়লা, গ্যাস এবং জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে। পর্যটনস্থল হিসেবে এই অঞ্চলের সম্ভাবনার কথা উল্লেখ করার পাশাপাশি এখানকার আধ্যাত্মিক তাৎপর্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিমান পথে যোগাযোগ চালু হলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ছুটে আসবেন এবং এর ফলে এখানকার তরুণ, ব্যবসায়ীরা উপকৃত

বিশ্ব বন্যপ্রাণ দিবসে বন্যপ্রাণ সংরক্ষণে দায়বদ্ধতার কথা আবার জানালেন প্রধানমন্ত্রী; তুলে ধরলেন একটি সংস্কৃত সুভাষিতম

March 03rd, 08:56 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব বন্যপ্রাণ দিবস আমাদের বাসগ্রহের প্রাণী বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র রক্ষায় প্রাণীজগতের অবদানকে স্মরণ করার দিন। বন্যপ্রাণ সংরক্ষণে যাঁরা কাজ করছেন, তাঁদের স্বীকৃতি দেওয়া এবং প্রাণী সংরক্ষণে দায়বদ্ধ থাকার প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভারতের প্রাণী বৈচিত্র্য অনন্য। এ দেশে বাঘের সংখ্যা সারা বিশ্বের ৭০ শতাংশ। একশৃঙ্গ গন্ডার এবং এশিয়ার হাতিরও বৃহত্তম আবাসস্থল ভারত। এশিয়ার সিংহ এখন একমাত্র ভারতেই পাওয়া যায়।

১৭-১৮ জানুয়ারি আসাম সফর প্রধানমন্ত্রীর

January 16th, 02:51 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭-১৮ জানুয়ারি আসাম সফর করবেন।

আন্তর্জাতিক চিতা দিবসে বন্যপ্রাণ প্রেমীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

December 04th, 09:43 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক চিতা দিবসে আজ চিতা রক্ষায় যুক্ত সংরক্ষণবাদী এবং বন্যপ্রাণ প্রেমীদের শুভেচ্ছা জানিয়েছেন।

বন্যপ্রাণ সংরক্ষণে ভারত সর্বদাই সামনের সারিতে থাকবে: প্রধানমন্ত্রী

March 09th, 12:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বন্যপ্রাণের বৈচিত্র্যে সমৃদ্ধ এক দেশ, বন্যপ্রাণকে যথাযথ মর্যাদা দেওয়া এই দেশের সংস্কৃতি। তিনি বলেন, “বন্যপ্রাণ সংরক্ষণে আমরা সর্বদাই সামনের সারিতে থাকব, সুস্থায়ী এক পৃথিবী গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব”।

ভান্তরায় প্রধানমন্ত্রী মোদীর দিন: আশার সাথে বন্যপ্রাণীদের নিরাময়

March 05th, 03:15 pm

২০২৫ সালের ৪ মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের জামনগরে অবস্থিত একটি যুগান্তকারী বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্র, ভান্তারার উদ্বোধন করেছেন। রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সের মধ্যে ৩,৫০০ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত, ভান্তারা বিশ্বের বৃহত্তম কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে আছে, যা ২০০০টিরও বেশি প্রজাতির ১.৫ লক্ষেরও বেশি উদ্ধারকৃত এবং বিপন্ন প্রাণীদের আশ্রয় প্রদান করে। ভান্তারা কেবল একটি আশ্রয়স্থল নয় বরং নীতিগত প্রাণী কল্যাণ এবং পরিবেশগত স্থায়িত্বের প্রতি ভারতের ক্রমবর্ধমান প্রতিশ্রুতির প্রমাণ।

বন্যপ্রাণ সংরক্ষণ, উদ্ধার ও পুনর্বাসনের এক অনন্য প্রয়াস – ভান্তারার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

March 04th, 04:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের জামনগরে বন্যপ্রাণ সংরক্ষণ, উদ্ধার ও পুনর্বাসনের এক অনন্য প্রয়াস – ভান্তারার উদ্বোধন করেছেন। এই সংবেদনশীল উদ্যোগের জন্য শ্রী অনন্ত আম্বানি ও তার টিমের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বন্যপ্রাণ সংরক্ষণে দেশের দায়বদ্ধতার কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী

March 03rd, 07:14 pm

বিশ্ব বন্যপ্রাণ দিবস উপলক্ষে আজ বৈচিত্রপূর্ণ অরণ্য সম্পদ সংরক্ষণে দেশের দায়বদ্ধতার কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী।

গিরে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে জাতীয় বন্যপ্রাণী পর্ষদের সপ্তম বৈঠক

March 03rd, 04:48 pm

বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে পর্ষদের বৈঠকে পর্যালোচনা করা হয়। বাঘ, হাতি, স্নো লেপার্ড সহ বিভিন্ন প্রাণীকে ঘিরে প্রকল্প ভিত্তিক সংরক্ষিত নতুন এলাকা গড়ে তোলার সাফল্যের দিকগুলোকে বৈঠকে তুলে ধরা হয়। পর্যদের বৈঠকে ডলফিন এবং এশিয়াটিক সিংহ তথা ভারতীয় সিংহের সংরক্ষণকে ঘিরে নানা প্রয়াস নিয়েও আলোচনা হয়। সেইসঙ্গে আন্তর্জাতিক বিগ ক্যাট জোট স্থাপন নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বন্য প্রাণী সংরক্ষণ প্রচেষ্ঠার প্রশংসা করেছেন

March 03rd, 12:36 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, গত এক দশকের বেশি সময়ে বাঘ, চিতাবাঘ, গন্ডারের সংখ্যাও বেড়েছে। এর থেকে বোঝা যায় আমরা কত গভীরভাবে বন্যপ্রাণকে ভালোবাসি এবং প্রাণীদের জন্য দীর্ঘস্থায়ী বাসস্থান তৈরির জন্য কাজ করছি।

বিশ্ব বন্যপ্রাণ দিবসে জীব বৈচিত্র্য রক্ষায় সরকারের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করলেন প্রধানমন্ত্রী

March 03rd, 08:37 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব বন্যপ্রাণ দিবসে জীব বৈচিত্র্য রক্ষায় তাঁর সরকারের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেছেন। এক্ষেত্রে ভারতের অবদান গর্বের বিষয় বলে তাঁর মন্তব্য।

Experts and investors around the world are excited about India: PM Modi in Rajasthan

December 09th, 11:00 am

PM Modi inaugurated the Rising Rajasthan Global Investment Summit 2024 and Rajasthan Global Business Expo in Jaipur, highlighting India's rapid economic growth, digital advancements, and youth power. He emphasized India's rise as the 5th largest economy, doubling exports and FDI, and the transformative impact of tech-driven initiatives like UPI and DBT.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদীয়মান রাজস্থান বিশ্ব বিনিয়োগ শিখর সম্মেলনের উদ্বোধন করলেন

December 09th, 10:34 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উদীয়মান রাজস্থান বিশ্ব বিনিয়োগ শিখর সম্মেলন ২০২৪ – এর উদ্বোধন করেন। রাজস্থানের জয়পুরের প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে বিশ্ব বাণিজ্য এক্সপো-রও সূচনা করেন তিনি। ভাষণে প্রধানমন্ত্রী এই সমারোহের সফল আয়োজনের জন্য সেখানকার রাজ্য সরকারকে অভিনন্দন জানান।

গির এবং এশিয়াটিক সিংহ নিয়ে পরিমল নাথওয়ানির লেখা বই গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

July 31st, 08:10 pm

রাজ্যসভার সদস্য শ্রী পরিমল নাথওয়ানির গির এবং এশিয়াটিক সিংহ নিয়ে লেখা একটি কফি টেবিল বই ‘কল অফ দ্য গির’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভারতে চিতাবাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর

February 29th, 09:35 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতে চিতাবাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চিতাবাঘের উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি জৈববৈচিত্র্য রক্ষায় ভারতের দায়বদ্ধতার প্রমাণ স্বরূপ।