পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
July 13th, 09:55 pm
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় নৌকাডুবি হয়ে প্রাণহানিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন।ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 06th, 06:47 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় সহকর্মী অমিত ভাই শাহ, গজেন্দ্র সিং শেখাওয়াত, পশ্চিমবঙ্গের কর্মচঞ্চল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রবীণ বিজেপি সদস্য এবং আমার মতো লক্ষ লক্ষ কর্মীর অনুপ্রেরণা শ্রী মাখনলাল জি, বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য, সম্মানীয় জনপ্রতিনিধিরা এবং অভ্যাগতবর্গ !প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
July 06th, 06:17 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে এক সমাবেশে ভাষণ দেন। পূর্বনির্ধারিত সফরসূচির কারণে তিনি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারার কথা উল্লেখ করে, এই ঐতিহাসিক অনুষ্ঠানে ভৌগোলিক দূরত্ব দূর করতে ডিজিটাল সংযোগের অসাধারণ শক্তির ওপর গুরুত্ব আরোপ করেন। শ্রী মোদি বলেন, “প্রযুক্তির সহায়তায় আমি এই ঐতিহাসিক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি।”ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
July 06th, 12:21 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁকে স্মরণ করলেন একজন বিশিষ্ট দেশ-নির্মাতা, প্রখ্যাত শিক্ষাবিদ এবং দূরদর্শী নেতা হিসেবে, যিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন ভারতের ঐক্য, মর্যাদা ও অগ্রগতির জন্য।কলকাতায় এক দুর্ঘটনায় প্রাণহানির খবরে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন
June 25th, 11:13 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কলকাতায় এক দুর্ঘটনায় প্রাণহানির খবরে গভীর শোক প্রকাশ করেছেন।কলকাতায় আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি এবং আইএনএস সংশোধক-এর মিলিত কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 21st, 12:51 pm
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি জি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি, নৌ-সেনা প্রধান কৃষ্ণ স্বামীনাথন জি এবং এখানে উপস্থিত বিশিষ্ট ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ জলে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী
June 21st, 12:50 pm
প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী আজ তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ – উন্নত স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরি ;বৃহৎ জরিপ জাহাজ আইএনএস সংশোধক, এবং অগভীর জলে সাবমেরিন প্রতিরোধী আইএনএস অগ্রয় –কে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে জলে ভাসিয়েছেন। এর ফলে যুদ্ধজাহাজের ক্ষেত্রে দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সমুদ্র ক্ষেত্র সম্বন্ধে সচেতনতা বাড়বে এবং ভূরাজনৈতিক হুমকির বিরুদ্ধে আমাদের উপকূলের নিরাপত্তা দৃঢ় হবে। তিনটি জাহাজই ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা নকশা করা হয়েছে এবং কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত। জাহাজ তিনটির নির্মাণে ২০০-রও বেশি এমএসএমই-র অংশীদারি আছে। ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান সহ এই জাহাজগুলি আত্মনির্ভরতার প্রতি ভারতের প্রতিশ্রুতিরও প্রমাণ।দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস: কলকাতার এক ঝলক
June 21st, 06:46 am
মানবজাতির প্রতি ভারতের এক কালজয়ী উপহার উদযাপনের লক্ষ্যে কলকাতার বিখ্যাত ‘রেড রোড’-এ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন; সেখানে সমাজের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন। উপস্থিত মানুষের উদ্দেশে ভাষণে তিনি ভারসাম্য, সুস্থতা ও মানব-ঐক্যের পথ হিসেবে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন এবং একইসঙ্গে এবারের থিম —‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’-এর ওপর বিশেষ জোর দেন।পশ্চিমবঙ্গের কলকাতায় আয়োজিত দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 21st, 06:45 am
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি জি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী শ্রী প্রতাপরাও যাদব জি, মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, কলকাতায় সমবেত সকল অংশগ্রহণকারী, ভারত ও বিশ্বের নানা প্রান্ত থেকে এই যোগব্যায়াম উৎসবে যোগ দেওয়া সকলে এবং আমার প্রিয় দেশবাসী - আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জাতীয় কর্মসূচির নেতৃত্ব দিলেন
June 21st, 06:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জাতীয় কর্মসূচির নেতৃত্ব দেন। শ্রী মোদী হাজার হাজার যোগব্যায়াম অনুশীলনকারীর সঙ্গে 'কমন যোগ প্রোটোকল' বা সাধারণ যোগ-অনুশীলন কর্মসূচিতে অংশ নেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী উল্লেখ করেন যে, ২১শে জুন বিশ্বের বিভিন্ন প্রান্তে বছরের দীর্ঘতম দিন হিসেবে চিহ্নিত এবং এটি যোগের মাধ্যমে মানবতার অন্যতম বৃহত্তম সম্মিলিত উদযাপনের দিন হিসেবেও উঠে এসেছে।পশ্চিমবঙ্গের তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 05:13 pm
বাবা তারকনাথের এবং বাংলার এই পবিত্র ভূমিতে, পশ্চিমবঙ্গ দিবসে, আপনাদের সকলের এমন বিপুল উপস্থিতিতে, নির্বাচন ও শপথ গ্রহণের পর এই প্রথমবার আপনাদের মাঝে আসার সৌভাগ্য আমার হলো। বাংলার বাতাসে এক নতুন সতেজতা, প্রতিটি কণা থেকে এক নতুন সুবাস ভেসে আসছে। মনে হচ্ছে যেন বাংলা এখন শৃঙ্খলমুক্ত হয়েছে। যেন বাংলার গৌরব পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। আজকের এই কর্মসূচি, এই প্রকল্পগুলির উদ্বোধন, এই সত্যেরই সাক্ষ্য বহন করে যে আমাদের বাংলা এক নতুন ভবিষ্যৎ গড়ার কাজে নিয়োজিত। বাংলার মানুষের মুখের সেই দীপ্তি, প্রতিটি গ্রামের আনন্দ ও আত্মবিশ্বাসের অনুভূতি — আমি আপনাদের সেই আনন্দে অংশীদার হতে এসেছি। আপনার একটি ভোট, একটি নির্বাচন, কত বড় পরিবর্তন আনতে পারে, তা বাংলায় স্পষ্ট দেখা যাচ্ছে।পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 20th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির অবদানকে স্মরণ
June 20th, 08:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 19th, 11:54 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 04:30 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
June 05th, 04:16 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ
May 22nd, 05:47 pm
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।নেদারল্যান্ডসে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভারত-নেদারল্যান্ডস যৌথ বিবৃতি
May 17th, 03:45 am
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মাননীয় রব জেটেন-এর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ মে ২০২৬ তারিখে নেদারল্যান্ডসে এক সরকারি সফর করেন। এটি ছিল নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর।নেদারল্যান্ডসের হেগ শহরে একটি সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 16th, 01:30 pm
এটা প্রমাণ করে যে পাসপোর্টের রঙ বদলাতে পারে, ঠিকানা বদলাতে পারে, টাইম জোন বদলাতে পারে, কিন্তু ভারতমাতার সন্তানেরা যেখানেই বাস করুক না কেন, এই উষ্ণতা, এই প্রাণবন্ততা, জীবন উদযাপনের এই চেতনা সর্বদা আমাদের সঙ্গে থাকে। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাদের সকলের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি যখন এখানে প্রবেশ করছিলাম, তখন পুরো মহারাষ্ট্র, এবং ছত্রপতি শিবাজি মহারাজ, এবং আমার প্রিয় রাজস্থান, এবং 'আ' ফর আসাম...নেদারল্যান্ডসে বসবাসরত ভারতীয়দের সমাবেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
May 16th, 01:20 pm
নেদারল্যান্ডস সফরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্য হেগ শহরে ভারতীয়দের একটি সমাবেশে ভাষণ দিলেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জনানো হয় সেখানে।