ভারত সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় উচ্চ-পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করলেন প্রধানমন্ত্রী
August 20th, 09:37 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে তাঁর ৭, লোককল্যাণ মার্গের বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় উচ্চ-পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। তিনি পরিকাঠামো, সংযোগ, নিরাপত্তা, বিদেশ এবং শাসনব্যবস্থা সংক্রান্ত মন্ত্রক ও বিভাগগুলির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।ইজ্রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন
August 06th, 06:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ইজ্রায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোন করেছেন।PM chairs CCS Meeting to review the situation in context of ongoing West Asia Conflict
July 30th, 07:38 pm
Prime Minister Shri Narendra Modi today chaired a meeting of the Cabinet Committee on Security (CSS) to review the situation in the context of ongoing West Asia conflict and measures taken by various Ministries and Departments. This was the 4th special CCS meeting on the issue.সংসদে ২০২৬ সালের বাদল অধিবেশনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর ভাষণ
July 20th, 10:30 am
বর্ষা সুফল বয়ে আনছে এবং সেই সঙ্গে বাদল অধিবেশনও শুরু হচ্ছে। বর্ষা হোক কিংবা বাদল অধিবেশন—দুই-ই যদি সক্রিয় ও প্রাণবন্ত হয়, তবে তা অত্যন্ত ফলপ্রসূ হয়ে ওঠে। উভয়ের এই ইতিবাচক ভূমিকা দেশ ও জীবজগতের জন্য কল্যাণকর। তাই আমরা প্রার্থনা করি বর্ষা যাতে সক্রিয় থাকে আর বাদল অধিবেশনও ফলপ্রসূ হয়।২০২৬ সালের বর্ষাকালীন অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি
July 20th, 10:00 am
আজ সংসদ ভবনের প্রাঙ্গণে ২০২৬ সালের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সংসদের অধিবেশনের শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আবহাওয়ার প্রকৃতি এবং আইন প্রণয়নমূলক কাজের ফলপ্রসূতার মধ্যে এক তাৎপর্যপূর্ণ সাদৃশ্য তুলে ধরেন। দেশের সামগ্রিক কল্যাণে সক্রিয় ও দূরদর্শী পদক্ষেপের গভীর প্রভাবের ওপর জোর দিয়ে তিনি শেষ পর্যন্ত প্রতিটি জীবের উপকারে আসবে এমন অত্যন্ত গঠনমূলক ফলাফলের আশা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, আমরা প্রার্থনা করি যেন বর্ষাকাল সক্রিয় থাকে এবং এই বর্ষাকালীন অধিবেশনটিও ফলপ্রসূ হয়।ভারত-নিউজিল্যান্ড যৌথ বিবৃতি
July 11th, 07:59 am
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ ও ১১ জুলাই ২০২৬ তারিখে নিউজিল্যান্ডের অকল্যান্ডে সরকারি সফরে রয়েছেন। গত ৪০ বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ডে এটিই প্রথম সফর; এটি একটি ঐতিহাসিক মাইলফলক এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অংশীদারিত্বের ক্ষেত্রে এক নতুন যাত্রাপথের সূচনা।রাজস্থানের বালোত্রায় বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 04th, 12:50 pm
রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগদে জি, রাজস্থানের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী জি, প্রেমচাঁদ বৈরওয়া জি, রাজস্থান সরকারের সকল মন্ত্রী, সহকর্মী সাংসদ ও বিধায়কগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
July 04th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অঞ্চলের ঐতিহাসিক ঐতিহ্যের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী রাজ্যের অগণিত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন যে প্রকৃত জাতীয় গর্ব আত্মনির্ভরশীলতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তিনি ব্যক্তিগত মর্যাদা এবং দেশের বৈদেশিক নির্ভরতা কমানোর কৌশলগত প্রয়োজনের মধ্যে একটি সরাসরি যোগসূত্র স্থাপন করেন। শ্রী মোদী বলেন সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল হলেই কোনো ব্যক্তি হোক বা দেশের, আত্মসম্মান তুঙ্গে থাকতে ।ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
June 30th, 09:29 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট ডঃ মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন।প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১৩৫ তম পর্বে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
June 28th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত এর মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি।এই ৬মাসে আমরা মন কি বাত এ দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও, আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে, যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌ সেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS DUNAGIRI, INS SANSODHAK ও INS AGRAY কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর design আর manufacturing সবকিছুই স্বদেশী।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন কাতারের আমিরের
June 23rd, 10:30 pm
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করে গত ২১ জুন রাস লাফান শিল্প শহরে দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের প্রাণহানিতে গভীর দুঃখপ্রকাশ করেছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।এভিয়ঁ-তে জি৭ শীর্ষ বৈঠকের ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
June 18th, 05:04 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ জুন এভিয়ঁ-তে জি৭ শীর্ষ বৈঠকের ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শ্রী ডোনাল্ড জে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়ানে জি৭ শিখর সম্মেলনে “সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি পুনরুজ্জীবিতকরণ” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন
June 18th, 05:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শিখর সম্মেলনে “সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক এবং সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির পুনরুজ্জীবন” শীর্ষক আউটরিচ অধিবেশনে ভাষণ দিলেন।সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির পুনরুজ্জীবন শীর্ষক জি৭ শিখর সম্মেলনের আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
June 17th, 06:07 pm
আমি আনন্দিত যে ফ্রান্সের জি-৭ প্রেসিডেন্সি অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এটি এমন এক সময় যখন বিশ্ব বহু সমস্যা এবং অনিশ্চয়তার সম্মুখীন, তখন এই ফোরাম থেকে উঠে আসা বার্তাটি সমগ্র মানবজাতির কল্যাণ ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।এভিয়ঁ-তে জি৭ শীর্ষ বৈঠকের ফাঁকে জার্মান চ্যানসেলারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
June 17th, 05:34 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ঁ-তে জি৭ শীর্ষ বৈঠকের ফাঁকে জার্মান চ্যানসেলার শ্রী ফ্রিডরিশ মার্ৎজ-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতার মধ্যে এ বছর এটি দ্বিতীয় সাক্ষাৎ।জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
June 17th, 12:38 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়াঁ’তে জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করেছেন। ২০২৬ – এ এই নিয়ে তিনবার মুখোমুখি হলেন দুই নেতা।জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
June 17th, 12:36 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ঁ-তে জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী
June 15th, 01:21 pm
পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানিয়েছেন।কুয়েতের আমিরের সঙ্গে কথা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 09th, 03:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কুয়েতের আমির মাননীয় শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ-র সঙ্গে টেলিফোনে কথা বলেন।মার্কিন বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন
May 23rd, 04:20 pm
মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।