নেদারল্যান্ডসে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভারত-নেদারল্যান্ডস যৌথ বিবৃতি
May 17th, 03:45 am
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মাননীয় রব জেটেন-এর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ মে ২০২৬ তারিখে নেদারল্যান্ডসে এক সরকারি সফর করেন। এটি ছিল নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর।ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা [২০২৬-২০৩০]
May 17th, 03:15 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মহামান্য রব জেটেন, ১৬ মে ২০২৬ তারিখে হেগে- তে অনুষ্ঠিত তাঁদের বৈঠকে, সুনির্দিষ্ট ও সময়সীমা-বদ্ধ উদ্যোগ এবং যৌথ কর্মপরিকল্পনা অনুসরণের মাধ্যমে ভারত-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছেন। এই লক্ষ্যে, ভারত ও নেদারল্যান্ডস আগামী ৫ বছরের (২০২৬-২০৩০) জন্য 'ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা গ্রহণ করেছে।প্রধানমন্ত্রীর ইজরায়েল সফর
February 24th, 05:34 pm
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসের ২৫ ও ২৬ তারিখ সেদেশ সফরে যাচ্ছেন। এটি হবে প্রধানমন্ত্রীর দ্বিতীয় ইজরায়েল সফর। শীর্ষ বৈঠকে দুই প্রধানমন্ত্রী ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখবেন। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, কৃষি, জয় ব্যবস্থাপনা, শিল্প ও অর্থনীতি, নাগরিকদের মধ্যে সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পন্থাপদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে কথা হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা মত বিনিময় করবেন বলে মনে করা হচ্ছে।‘প্রগতি’র ৫০তম বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী
December 31st, 08:11 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘প্রগতি’র ৫০তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। তথ্য, যোগাযোগ, প্রযুক্তি-নির্ভর বহুপাক্ষিক মঞ্চ ‘প্রগতি’ গঠিত হয়েছিল প্রশাসনের সক্রিয়তা এবং বিভিন্ন প্রকল্পের কাজ যথাযথ সময়ে শেষ করার জন্য। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক দশক আগে এই মঞ্চ তার যাত্রা শুরু করে। প্রযুক্তি-ভিত্তিক নেতৃত্ব, যথাযথ নজরদারি এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুস্থায়ী এক সহযোগিতার পরিবেশ গড়ে ওঠার ফলে জাতীয় স্তরে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে।প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে ৪৯-তম প্রগতি বৈঠক
September 24th, 09:56 pm
সাউথ ব্লকে আজ ৪৯-তম প্রগতি বৈঠকে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এটি আইসিটি নির্ভর সক্ষম পরিচালন এবং সময়োচিত সম্পাদনের লক্ষ্যে একটি বহুস্তরীয় মঞ্চ। প্রধান প্রধান প্রকল্পগুলির পর্যালোচনা, রূপায়ণের পথে বাধা দূর করা এবং সময়োচিত সম্পাদনে এই মঞ্চ কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় গড়ে তোলে।প্রধানমন্ত্রী ৪৮-তম প্রগতি বৈঠকে পৌরোহিত্য করেছেন
June 25th, 09:11 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সাউথ ব্লকে ৪৮-তম প্রগতি বৈঠকে পৌরোহিত্য করেছেন। আইসিটি-সক্ষম বহুমুখী এই মঞ্চের লক্ষ্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মিলিত নিরবচ্ছিন্ন প্রয়াসের মাধ্যমে অতি সক্রিয় ব্যবস্থাপনা এবং সময় বেঁধে রূপায়ণ সম্পন্ন করা।২০২৫-২৬ সময়কালে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আওতায় কম্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের আধুনিকীকরণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
April 09th, 03:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ২০২৫-২৬ সময়কালে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আওতায় কম্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের আধুনিকীকরণের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।রাজস্থানের জয়পুরে ‘এক বর্ষ – পরিণাম উৎকর্ষ’ কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
December 17th, 12:05 pm
গোবিন্দের এই শহরে আমি গোবিন্দদেবজী-কে শত শত প্রণাম জানাই। উপস্থিত সকলকে অনেক শুভেচ্ছা!রাজস্থান সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজস্থানের জয়পুরে ‘এক বর্ষ-পরিণাম উৎকর্ষ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
December 17th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থান সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজস্থানের জয়পুরে ‘এক বর্ষ-পরিণাম উৎকর্ষ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজস্থান সরকার এবং রাজস্থানের মানুষকে অভিনন্দন জানান। রাজস্থানের উন্নয়নকে এক নতুন গতি ও দিশা দেওয়ায় প্রধানমন্ত্রী রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভাকেও অভিনন্দন জানিয়েছেন। এই প্রথম বছরটি আগামী বছরগুলির উন্নয়ন যাত্রার শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি ‘রাইজিং রাজস্থান সামিট, ২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব থেকে বিনিয়োগকারীরা রাজস্থানে বিনিয়োগের আগ্রহ নিয়ে ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। রাজস্থানে আজ ৪৫ হাজার কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পগুলি রাজ্যের জল সমস্যার সমাধান করবে এবং একে দেশের সবথেকে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে, এমন রাজ্যগুলির অন্যতম করে তুলবে। এর ফলে আরও বেশি বিনিয়োগকারী আসবেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, পর্যটন শিল্পের প্রসার ঘটবে এবং কৃষক, মহিলা ও যুব সম্প্রদায় উপকৃত হবেন।"দু’বছরে ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করে আরও বেশি আবহাওয়া এবং জলবায়ু-বান্ধব ভারত গড়তে ‘মিশন মৌসম’ অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা "
September 11th, 08:19 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা দু’বছরে ২ হাজার কোটি টাকা বিনিয়োগে আজ ‘মিশন মৌসম’ অনুমোদন করেছে। ‘মিশন মৌসম’ প্রধানত রূপায়ণ করবে পৃথ্বী বিজ্ঞান মন্ত্রক। এর লক্ষ্য, বহুমুখী এবং রূপান্তরকারী উদ্যোগের মাধ্যমে ভারতের আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত বিজ্ঞান, গবেষণা এবং পরিষেবার উন্নতি করা। এতে সংশ্লিষ্ট সকল পক্ষ আরও প্রস্তুত হতে পারবে।For us, the development of the country is a conviction and a commitment: PM Modi
May 12th, 12:35 pm
PM Modi laid the foundation stone and dedicated to the nation, projects worth around Rs 4400 crores in Gandhinagar, Gujarat. He said that for him nation building is an ongoing ‘Maha Yagya’. PM Modi said that the people have been experiencing unprecedented development in the last 9 years and that the country is coming out of that despondency of not having access to basic facilities previously.গুজরাটের গান্ধীনগরে ৪ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
May 12th, 12:34 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের গান্ধীনগরে ৪ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এর মধ্যে রয়েছে – নগরোন্নয়ন দপ্তর, জল সরবরাহ দপ্তর ও পরিবহণ দপ্তরের ২ হাজার ৪৫০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন। এছাড়াও, ১৯ হাজার বাড়ি সুবিধাভোগীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।কর্ণাটকের জনগণকে অবশ্যই জেডি(এস) এবং কংগ্রেস উভয়ের থেকে সতর্ক থাকতে হবে। দু'জনই দুর্নীতিগ্রস্ত এবং বংশবাদী রাজনীতির প্রচার করে: চিত্রদুর্গায় প্রধানমন্ত্রী
May 02nd, 11:30 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের চিত্রদুর্গে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী তাদের সংকল্প পাত্র নিয়ে কর্ণাটক বিজেপিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এটি আধুনিক পরিকাঠামো সহ দেশের শীর্ষস্থানীয় রাজ্য হওয়ার জন্য একটি রোডম্যাপের রূপরেখা প্রদান করা হয়েছে। সংকল্প পত্র দরিদ্র, শোষিত, বঞ্চিত, উপজাতি এবং অনগ্রসর সম্প্রদায় সহ সুবিধাবঞ্চিতদের কল্যাণকেও অগ্রাধিকার দেয়।কর্ণাটকের চিত্রদুর্গা, হোসাপেটে এবং সিন্ধানুরে প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতা
May 02nd, 11:00 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের চিত্রদুর্গা, হোসাপেটে এবং সিন্ধানুরে জনসভায় ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী তাদের সংকল্প পাত্র নিয়ে কর্ণাটক বিজেপিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এটি আধুনিক পরিকাঠামো সহ দেশের শীর্ষস্থানীয় রাজ্য হওয়ার জন্য একটি রোডম্যাপের রূপরেখা প্রদান করা হয়েছে। সংকল্প পত্র দরিদ্র, শোষিত, বঞ্চিত, উপজাতি এবং অনগ্রসর সম্প্রদায় সহ সুবিধাবঞ্চিতদের কল্যাণকেও অগ্রাধিকার দেয়।ব্রহ্মকুমারীদের ‘জল-যান অভিযান’-এর সূচনায় প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার বঙ্গানুবাদ
February 16th, 01:00 pm
ব্রহ্মকুমারী সংগঠনের প্রমুখ রাজ যোগিনী দাদী রতন মোহিনীজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী গজেন্দ্র সিং শেখাওয়াতজি, ব্রহ্মকুমারী সংগঠনের সব সদস্যবৃন্দ, অন্য আমন্ত্রিতগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ! ব্রহ্মকুমারীদের দ্বারা চালু হওয়া ‘জল-যান অভিযান’-এর সূচনায় এখানে উপস্থিত হতে পেরে আমি খুশি। আপনাদের মধ্যে আসা এবং আপনাদের কাছ থেকে শেখা সব সময় আমার কাছে আকর্ষণের বিষয়। প্রয়াত রাজ যোগিনী দাদী জানকী জীর আশীর্বাদ আমার কাছে সর্বোচ্চ সম্পদ। তাঁর প্রয়াণের পর আবু রোডে দাদী প্রকাশ মাণিজীকে শ্রদ্ধা নিবেদনের কথা আমার মনে আছে। গত কয়েক বছর ধরে ব্রহ্মকুমারী ভগিনীদের কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানে উষ্ণ আমন্ত্রণ পেয়েছি। আমি সবসময়ই এই আধ্যাত্মিক পরিবারের এক সদস্য হিসেবে আপনাদের মধ্যে থাকার চেষ্টা করি।প্রধানমন্ত্রী ভিডিও বার্তার মাধ্যমে ‘জল-যান অভিযান’-এর সূচনায় ভাষণ দিয়েছেন
February 16th, 12:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তার মাধ্যমে ব্রহ্মকুমারীর ‘জল-যান অভিযান’-এ ভাষণ দিয়েছেন।কেন্দ্র-রাজ্য বিজ্ঞান কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
September 10th, 10:31 am
একবিংশ শতাব্দীর ভারতে উন্নয়নের চালিকাশক্তি হল বিজ্ঞান। এর মাধ্যমে প্রত্যেক অঞ্চলে এবং প্রতিটি রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। ভারত যখন চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বদানের পর্যায়ে রয়েছে তখন এদেশের বিজ্ঞান এবং বিজ্ঞানের সঙ্গে যুক্ত মানুষদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই পরিস্থিতিতে নীতি প্রণয়নকারীদের এবং যাঁরা শাসনকার্য ও প্রশাসনিক নানা বিষয়ে দেখভাল করছেন তাঁদের দায়িত্ব আরও বেড়ে যায়। আমি আশা করি, আমেদাবাদের সায়েন্স সিটিতে অনুষ্ঠিত এই চিন্তন কর্মসূচিতে আপনারা নতুনভাবে অনুপ্রাণিত হবেন এবং বিজ্ঞানচর্চাকে আর উৎসাহিত করতে এগিয়ে আসবেন।PM inaugurates ‘Centre-State Science Conclave’ in Ahmedabad via video conferencing
September 10th, 10:30 am
PM Modi inaugurated the ‘Centre-State Science Conclave’ in Ahmedabad. The Prime Minister remarked, Science is like that energy in the development of 21st century India, which has the power to accelerate the development of every region and the development of every state.প্রধানমন্ত্রী ১৮ - ২০ এপ্রিল পর্যন্ত গুজরাট সফর করবেন
April 16th, 02:36 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১৮ – ২০ এপ্রিল গুজরাট সফর করবেন। ১৮ তারিখ তিনি সন্ধে ৬টা নাগাদ গান্ধীনগরে বিদ্যালয়গুলির কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শনে যাবেন। পরদিন অর্থাৎ ১৯ তারিখ সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ তিনি বনসকাঁথার দিয়োদারে বনস ডেয়ারি সঙ্কুলে একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ ও শিলান্যাস করবেন। সেদিনই তিনি বেলা ৩টে ৩০ মিনিট নাগাদ জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক পরম্পরাগত চিকিৎসা কেন্দ্রের শিলান্যাস করবেন। আগামী ২০ এপ্রিল বেলা সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী গান্ধীনগরে বিশ্ব আয়ুষ বিনিয়োগ ও শীর্ষ সম্মেলনের সূচনা করবেন। এরপর বেলা তিনটে ৩০ মিনিট নাগাদ শ্রী মোদী দাহোদে আদিজাতি মহাসম্মেলন উদ্বোধন তথা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন।ভারত – অস্ট্রেলিয়া ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলন
March 17th, 08:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিঃ স্কট মরিসন ২১শে মার্চ ভারত – অস্ট্রেলিয়া ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এটি দ্বিতীয় সম্মেলন। ২০২০-র ৪ঠা জুন প্রথম ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সম্পর্ক সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।