বিবেক স্মারক' আমাদের এক মহৎ উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করতে অনুপ্রাণিত করে: কর্ণাটকের মহীশূরে প্রধানমন্ত্রী মোদী
August 01st, 04:53 pm
প্রধানমন্ত্রী মোদী আজ কর্ণাটকের মহীশূরে 'বিবেক স্মারক'-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি দেশের পরিচ্ছন্নতম শহরগুলোর তালিকায় ধারাবাহিকভাবে স্থান করে নেওয়ার জন্য মহীশূর শহরের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, দেশের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম এবং দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদন সক্ষমতা অর্জনের পেছনে তরুণদের বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান যেন তারা দেশের জন্য স্বামী বিবেকানন্দের সুদূরপ্রসারী ও মহান স্বপ্ন বাস্তবায়নের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেয়।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র - বিবেকা স্মারকা উদ্বোধন করেছেন
August 01st, 04:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের মহীশূরে 'স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার' বা 'বিবেক স্মারক'-এর উদ্বোধন করলেন। সমবেত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নাগরিককে অভিবাদন জানানোর পাশাপাশি, প্রধানমন্ত্রী শহরের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডেশ্বরীর প্রতি শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম নিবেদন করেন।মন কি বাত-এ ভারতের প্রতিরক্ষা শক্তি, উদ্ভাবন ও সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী
July 26th, 11:30 am
Prime Minister Narendra Modi addressed the nation through Mann Ki Baat. In his speech, he highlighted important topics such as Kargil Vijay Diwas, Catch the Rain campaign, India's space sector prowess, Science Olympiads, Environmental conservation, Khadi and more. He called upon the citizens to share their ideas and suggestions for Independence Day through MyGov.রাজস্থানের বালোত্রায় বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 04th, 12:50 pm
রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগদে জি, রাজস্থানের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী জি, প্রেমচাঁদ বৈরওয়া জি, রাজস্থান সরকারের সকল মন্ত্রী, সহকর্মী সাংসদ ও বিধায়কগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
July 04th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অঞ্চলের ঐতিহাসিক ঐতিহ্যের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী রাজ্যের অগণিত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন যে প্রকৃত জাতীয় গর্ব আত্মনির্ভরশীলতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তিনি ব্যক্তিগত মর্যাদা এবং দেশের বৈদেশিক নির্ভরতা কমানোর কৌশলগত প্রয়োজনের মধ্যে একটি সরাসরি যোগসূত্র স্থাপন করেন। শ্রী মোদী বলেন সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল হলেই কোনো ব্যক্তি হোক বা দেশের, আত্মসম্মান তুঙ্গে থাকতে ।প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১৩৫ তম পর্বে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
June 28th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত এর মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি।এই ৬মাসে আমরা মন কি বাত এ দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও, আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে, যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌ সেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS DUNAGIRI, INS SANSODHAK ও INS AGRAY কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর design আর manufacturing সবকিছুই স্বদেশী।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন
May 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।৫১তম ‘প্রগতি’র বৈঠকে পৌরোহিত্য প্রধানমন্ত্রীর
May 27th, 10:01 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি-চালিত মঞ্চ ‘প্রগতি’র ৫১তম বৈঠকে পৌরোহিত্য করলেন। এর লক্ষ্য কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরে বিভিন্ন প্রকল্পের রূপায়ণের মধ্যে সমন্বয়সাধন।বেঙ্গালুরুতে ‘দ্য আর্ট অফ লিভিং’-এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 10th, 11:05 am
আজকের সকালটি এক অনন্য অভিজ্ঞতা নিয়ে এসেছে। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শিশুদের স্বাগত জানানো, ভগবান শ্রী গণেশের দর্শন, শ্রী শ্রী রবি শঙ্কর জি-র ৭০তম জন্মবার্ষিকী এবং আর্ট অফ লিভিং-এর ৪৫তম জন্মবার্ষিকী - এই মুহূর্তগুলো আমার স্মৃতিতে চিরকাল খোদাই হয়ে থাকবে। এই চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের বেঙ্গালুরুতে ‘দ্য আর্ট অফ লিভিং’-এর ৪৫তম বার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করেন
May 10th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে 'আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের শুভ তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী আজকের সকালটির অনন্যতার বর্ণনা দিয়ে বলেন যে, সকালটি শিশুদের বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অভ্যর্থনা, ভগবান গণেশের দর্শন, শ্রী শ্রী রবিশঙ্কর জির ৭০তম জন্মবর্ষ এবং 'আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে সমৃদ্ধ হয়ে উঠেছিল। শ্রী মোদী মন্তব্য করেন, এগুলো এমন কিছু মুহূর্ত যা চিরকাল আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।গুজরাটের ভাব-থারাডে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 31st, 05:00 pm
অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই, গুজরাট বিধানসভার অধ্যক্ষ শঙ্কর ভাই, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীগণ, বিধায়কবৃন্দ এবং বানাসকাঁথা, ভাব, থারাড ও উত্তর গুজরাটের আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাও-থারাডে ২০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন
March 31st, 04:32 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর গুজরাটের জন্য প্রায় ২০,০০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। বনসকাঁঠা জেলার ভাও-থরাদে এক জনসমাবেশে তিনি বলেন, পবিত্র নবরাত্রি উৎসব সদ্য সমাপ্ত হয়েছে এবং আজকের দিনটি ভগবান মহাবীর জয়ন্তী হিসেবেও পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী মা অম্বাজি এবং ভগবান শ্রী ধরণীধরজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন
March 29th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।বিশ্ব জল দিবসে জল সংরক্ষণের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
March 22nd, 09:05 am
বিশ্ব জল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণে এবং এই মূল্যবান সম্পদকে দায়িত্বের সঙ্গে ব্যবহারের মাধ্যমে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।Cabinet approves extension and restructuring of Jal Jeevan Mission
March 10th, 04:12 pm
The Union Cabinet chaired by PM Modi has approved the Ministry of Jal Shakti’s proposal to restructure and reorient the implementation of the Jal Jeevan Mission. JJM 2.0 fosters the vision of Viksit Bharat @2047 with assured 24×7 rural drinking water supply by shifting from infrastructure-centric approach to a citizen-centric utility-based service delivery approach through Structural Reforms.রাজস্থানের আজমেঢ় থেকে উন্নয়নমূলক কাজ এবং দেশব্যাপী এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 28th, 12:00 pm
তীর্থরাজ পুষ্কর এবং মাতা সাবিত্রীর এই পবিত্র ভূমিতে, আজ, আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকার এবং আপনাদের আশীর্বাদ গ্রহণ করার সুযোগ আমার হয়েছে। এই মঞ্চ থেকে, আমি পৃথ্বীরাজের ভূমি আজমেঢ়ের সুরসুরার তেজাজি ধামকে প্রণাম জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের আজমেঢ়ে দেশব্যাপী এইচপিভি টিকাদান অভিযান এবং ১৭,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন
February 28th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আজমেঢ়ে এক জনসমাবেশে ভাষণ দিয়েছেন, যা রাজস্থানের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী সুরসুরার তেজাজি ধাম এবং হাইফাকে মুক্ত করার ক্ষেত্রে যার ভূমিকা এখনও ইজরায়েলে সম্মানিত, সেই মেজর দলপত সিং-এর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।ভারত-ইজরায়েল যৌথ বিবৃতি
February 26th, 07:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে সে দেশ সফর করেন। এর মধ্য দিয়ে দুটি দেশের উষ্ণ ও নিবিড় কৌশলগত অংশীদারিত্ব প্রতিফলিত হয়। বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ও বর্ষীয়ান মন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ইজরায়েল সফর এবং তার পরের বছর ইজরালেয়ের প্রধানমন্ত্রীর ভারত সফর অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন এক যুগের সূচনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তি, সাইবার জগৎ, কৃষি, জল ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিল্পোদ্যোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দুই প্রধানমন্ত্রীই কৌশলগত অংশীদারিত্বকে ‘শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ এক কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন।ইজরায়েল রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রাক-সফর বিবৃতি
February 25th, 08:28 am
আমার বন্ধু, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে আমি ২৫-২৬ ফেব্রুয়ারি, ২০২৬ সরকারি সফরে ইজরায়েল যাচ্ছি।প্রথম ভোট থেকে স্টার্টআপ ইন্ডিয়া, মন কি বাত-এ ভারতের যুবকদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী
January 25th, 11:30 am
জাতীয় ভোটার দিবসে এই বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভোটদানের গুরুত্বের ওপর জোর দেন এবং নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকের প্রশংসা করেন। তিনি স্টার্টআপ, জল সংরক্ষণ, গুণমান, সংস্কৃতি ও উৎসব এবং পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এর কথা তুলে ধরেন, যেখানে সারা বিশ্বের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।