প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মার্কিন জাতীয় গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ডের

March 17th, 08:52 pm

মার্কিন জাতীয় গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ড আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সর্বাত্মক এবং বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুণ্ণ রাখবে

September 22nd, 12:00 pm

মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন, ভারত-মার্কিন সর্বাত্মক বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুন্ম রাখবে। বিশ্ব কল্যাণের স্বার্থে একে একবিংশ শতাব্দীর সবথেকে উল্লেখযোগ্য অংশীদারিত্ব বলে একে আখ্যা দেন তাঁরা। উভয় নেতা জানান, এই ঐতিহাসিক সময়কালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা এক অভূতপূর্ব স্তরে পৌঁছেছে। তাঁরা এও জানান, ভারত-মার্কিন অংশীদারিত্ব গণতন্ত্র ও স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, বহুত্ববাদ প্রভৃতি ক্ষেত্রে একই মনোভাব পোষণ করে। তাঁরা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে প্রধান প্রতিরক্ষা সহযোগিতা বিশ্ব সুরক্ষা ও শান্তির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রতিরক্ষা শিল্পে উদ্ভাবন, পারস্পরিক তথ্য বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করা হবে বলে তারা জানান। আগামী দশকগুলিতে ভারত-মার্কিন সহযোগিতার ক্ষেত্র আরও বেশি শক্তিশালী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রণী পেশাদারদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা

June 24th, 07:28 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 23 জুন, 2023-এ ওয়াশিংটন ডিসি-র জন এফ কেনেডি সেন্টারে মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদারদের একটি সমাবেশে ভাষণ দিয়েছেন।

ভারত – অস্ট্রেলিয়া ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলন

March 17th, 08:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিঃ স্কট মরিসন ২১শে মার্চ ভারত – অস্ট্রেলিয়া ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এটি দ্বিতীয় সম্মেলন। ২০২০-র ৪ঠা জুন প্রথম ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সম্পর্ক সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।

"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সুগা যোশীহিদের মধ্যে বৈঠক "

September 24th, 03:45 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে জাপানের প্রধানমন্ত্রী সুগা যোশীহিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন। উভয় নেতা বাণিজ্যিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও মজবুত করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

মার্কিন উপ-রাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর প্রারম্ভিক বক্তব্য

September 24th, 02:15 am

প্রথমেই, আমাকে ও আমার প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। কয়েক মাস আগে ফোনে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। আমরা সেই সময় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনি যেভাবে আমার সঙ্গে কথা বলেছিলেন, তা ছিল অত্যন্ত আন্তরিক ও অকৃত্রিম। আমি সর্বদাই ফোনে আমাদের দু’জনের বাক্যালাপ স্মরণ করবো। এজন্য আপনাকে ধন্যবাদ। আপনি মনে করতে পারছেন, সেই সময় পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। ভারত তখন কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ-এর মুখোমুখী। এটা আমাদের কাছে অত্যন্ত জটিল পরিস্থিতি ছিল। সেই সময় আপনি পরিবারের একজন হিসাবে সংবেদনশীলতার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমার সঙ্গে কথা বলার সময় আপনি যে সমস্ত শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন, আমি তা সর্বদাই স্মরণে রাখবো। এজন্য আমি আপনাকে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাই। আপনি সেই সময় সংবেদনশীলতা নিয়ে সহযোগিতার বার্তা দিয়েছিলেন এবং তারপরই আমরা দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার, মার্কিন কর্পোরেট সংস্থা এবং ভারতীয় সম্প্রদায়ের মানুষ একযোগে ভারতের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-এর বৈঠক

September 24th, 02:14 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে গতকাল ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলেন।

ওয়াশিংটন ডি.সি তে প্রধানমন্ত্রী পৌঁছানোর পর প্রেস বিবৃতি

September 23rd, 05:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের আমন্ত্রণে সেদেশ সফরের জন্য ওয়াশিংটন ডি.সি-তে (স্থানীয় সময় অনুযায়ী ২২ সেপ্টেম্বর) পৌঁছান।

Prime Minister's video conference with the Heads of Indian Missions

March 30th, 07:32 pm

Prime Minister Shri Narendra Modi held a videoconference with the Heads of all of India’s Embassies and High Commissions worldwide at 1700 hrs today. This conference—the first such event for Indian Missions worldwide—was convened to discuss responses to the global COVID-19 pandemic.

Social Media Corner 27 June 2017

June 27th, 08:18 pm

Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!

ভারত আমাদের সত্যিকারের বন্ধু: প্রেসিডেন্ট ট্রাম্প বললেন প্রধানমন্ত্রী মোদীকে

June 27th, 03:33 am

আজ সংবাদমাধ্যমের সামনে ভাষণ দেওয়ার সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত আমাদের সত্যিকারের বন্ধু। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড়ো লোকতন্ত্রের নেতাকে স্বাগত জানানো তার কাছে বিরাট সম্মানের কথা এবং বৈঠকে উভয় দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী হবে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষ, সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রথার প্রশংসা করেছেন। ভারত ও আমেরিকা সবসময় বন্ধু হয়ে থাকবে এবং একে অপরের সম্মান করবে, বললেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প।

আমরা আমেরিকাকে প্রধান অংশীদার বলে মনে করি: প্রধানমন্ত্রী

June 27th, 03:22 am

আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমরা আমেরিকাকে প্রধান অংশীদার বলে মনে করি। প্রধানমন্ত্রী বলেন প্রযুক্তি, উদ্ভাবন এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতার বিস্তার এবং নিবিড়তা আমাদের প্রধান উদ্দেশ্যের অন্যতম।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদী, হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়

June 27th, 01:23 am

আমেরিকার প্রেসিডেন্ট মিঃ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দুই নেতা দ্বিপাক্ষিক ও বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। সংবাদ মাধ্যমে সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী মোদী আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

আমেরিকায় প্রধানমন্ত্রী মোদীর বৈঠক

June 26th, 09:07 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস সাক্ষাৎ করেন এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া প্রধানমন্ত্রী মোদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনেরও সাক্ষাৎ করেন এবং ভারত-মার্কিন সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

প্রযুক্তিগত শাসনব্যবস্থার মাধ্যমে আমরা একটি আধুনিক ভারত তৈরি করছি: প্রধানমন্ত্রী মোদী

June 25th, 11:43 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় সময় বলেন যে ভারত থেকে কোন সুসংবাদ এসে পৌঁছলে প্রবাসী ভারতীয়রা উল্লসিত হন। কারণ তাঁরা ভারতকে উন্নয়নের এক নতুন মাত্রায় দেখতে আগ্রহী। মার্কিন অর্থনীতিতে প্রবাসী ভারতীয়দের সক্রিয় ভূমিকারও সপ্রশংস উল্লেখ করেন তিনি।

ওয়াশিংটন ডিসি-তে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী

June 25th, 11:42 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় সময় বলেন যে ভারত থেকে কোন সুসংবাদ এসে পৌঁছলে প্রবাসী ভারতীয়রা উল্লসিত হন। কারণ তাঁরা ভারতকে উন্নয়নের এক নতুন মাত্রায় দেখতে আগ্রহী। মার্কিন অর্থনীতিতে প্রবাসী ভারতীয়দের সক্রিয় ভূমিকারও সপ্রশংস উল্লেখ করেন তিনি।

মার্কিন সিইও-দের সঙ্গে এক আলোচনা বৈঠকে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী

June 25th, 09:47 pm

ওয়াশিংটন ডিসি-তে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে ২০ জন শীর্ষ স্থানীয় মার্কিন সিইও-র সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সিইও-দের স্বাগত জানিয়ে তিনি বলেন যে সমগ্র বিশ্বের দৃষ্টি এখন নিবদ্ধ ভারতের অর্থনীতির দিকে। তরুণ ও মধ্যবিত্ত শ্রেণীর নাগরিকদের মধ্যে ক্রমশঃ আগ্রহ বৃদ্ধি পেয়ে চলেছে ভারতীয় অর্থনীতি সম্পর্কে।

ওয়াশিংটন ডিসিতে পৌঁছাতেই উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী মোদী

June 25th, 07:55 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনটি দেশের সফরের দ্বিতীয় পর্যায়ের শুরুতে ওয়াশিংটনে এসে পৌঁছালেন। প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া এই সফরকালে তিনি মার্কিন সিইওদের সঙ্গে আলোচনা করবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলবেন।

ওয়াশিংটন ডিসি-তে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য আপনার অন্তর্দৃষ্টি ও পরামর্শ শেয়ার করুন এখনই!

June 23rd, 02:42 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫শে জুন থেকে ২৬শে জুন পর্যন্ত আমেরিকা সফর করবেন। তাঁর এই সফরকালে, শ্রী মোদী ২৬শে জুন ওয়াশিংটন ডিসি-তে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতা করবেন। প্রধানমন্ত্রীর ভাষণের জন্য যদি আপনার কোনো পরামর্শ, তাহলে নিচের মন্তব্য বিভাগে তা শেয়ার করুন। সবথেকে ভালো পরামর্শ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে অন্তর্ভুক্ত করবেন।

A strong India-U.S. partnership can anchor peace, prosperity & stability across the world: PM Modi

June 08th, 09:40 pm