রুশ রাষ্ট্রপতির বাসভবন লক্ষ্য করে হামলার খবরে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর
December 30th, 12:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রুশ রাষ্ট্রপতির বাসভবন লক্ষ্য করে হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।আসামের নামরূপে ইউরিয়া কারখানার ভূমি পূজার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণাঙ্গ বিবরণ
December 21st, 04:25 pm
আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রে আমার সহকর্মী এবং আপনাদের প্রতিনিধি, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জি, আসাম সরকারের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং আমাদের আশীর্বাদ করতে বিপুল সংখ্যায় আসা আমার সকল ভাইবোন, আমি মণ্ডপের বাইরে আসলে ভেতরে যত মানুষ আছে তার চেয়েও বেশি মানুষ দেখতে পাচ্ছি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আসামের নামরূপে আসাম ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের অ্যামোনিয়া-ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন
December 21st, 12:00 pm
শ্রী মোদী বলেন, তিনি সামনে বিপুল সংখ্যক মানুষকে সমবেত হতে দেখছেন, যারা তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। তিনি বিশেষ করে মা ও বোনেদের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, তাঁরা যে ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে এসেছেন তা অসাধারণ। তিনি বলেন, অনেক বোন আসামের চা বাগানের সুগন্ধ নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই সুগন্ধ আসামের সঙ্গে তাঁর সম্পর্কে এক অনন্য অনুভূতি তৈরি করে। তিনি উপস্থিত সকলকে প্রণাম জানান এবং তাঁদের ভালোবাসা ও স্নেহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।ফলাফলের তালিকা: রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতির ভারত সফর
December 05th, 05:53 pm
ভারত সাধারণতন্ত্রের সরকার এবং রাশিয়ান ফেডারেশন সরকারের মধ্যে এক দেশের নাগরিকদের অন্য দেশের ভূখণ্ডে অস্থায়ী শ্রম বিষয়ক চুক্তি।২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের পর যৌথ বিবৃতি
December 05th, 05:43 pm
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতি, মহামান্য শ্রী ভ্লাদিমির পুতিন, ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য ৪-০৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে ভারত সফর করেন।নয়াদিল্লির ভারত মণ্ডপমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ
December 05th, 03:45 pm
ভারত রাশিয়া ব্যবসা ফোরাম, আমি বিশ্বাস করি যে এত বড় প্রতিনিধিদলের সঙ্গে আজ এই অনুষ্ঠানে অংশ নেওয়া রাষ্ট্রপতি পুতিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। আর আমি আপনাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই, এবং আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকা আমার জন্য অত্যন্ত আনন্দের একটি উপলক্ষ। এই ফোরামে যোগদান এবং তাঁর মূল্যবান অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য আমি আমার বন্ধু রাষ্ট্রপতি পুতিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যবসার জন্য সরলীকৃত পূর্বাভাসযোগ্য প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। ভারত এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু হয়েছে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া বাণিজ্যিক মঞ্চে ভাষণ দিচ্ছেন
December 05th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল নতুনদিল্লির ভারত মণ্ডপমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া বাণিজ্যিক মঞ্চে ভাষণ দেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পুতিন এবং ভারত ও বিদেশের নেতাদের এবং সকল বিশিষ্ট অতিথিদের শুভেচ্ছা জানান। তিনি বলেন ভারত রাশিয়া বাণিজ্যিক মঞ্চ রাষ্ট্রপতি পুতিনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতিফন। রুশ রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এক বিশাল প্রতিনিধিদল নিয়ে এসেছেন। তিনি সকল অংশগ্রহণকারীদের আন্তরিক অভ্যর্থনা জানান এবং বলেন যে তাদের মধ্যে থাকতে পেরে তিনি আনন্দিত। শ্রী মোদী তাঁর বন্ধু রাষ্ট্রপতি পুতিনকে এই মঞ্চে যোগদান এবং তাঁর মূল্যবান চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন যে ব্যবসার জন্য সরলীকৃত এবং অনুমানযোগ্য প্রক্রিয়া তৈরি করা হচ্ছে এবং ভারত ও ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে।রাশিয়ার রাষ্ট্রপতির সাথে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি
December 05th, 02:00 pm
আজ ২৩তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি পুতিনকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর এই সফর এমন এক সময়ে এসেছে যখন আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ কয়েকটি ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করছে। ঠিক ২৫ বছর আগে, রাষ্ট্রপতি পুতিন আমাদের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছিলেন। পনেরো বছর আগে, ২০১০ সালে, আমাদের অংশীদারিত্বকে বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব-এর মর্যাদায় উন্নীত করা হয়েছিল।PM Modi’s remarks during the joint press meet with Russian President Vladimir Putin
December 05th, 01:50 pm
PM Modi addressed the joint press meet with President Putin, highlighting the strong and time-tested India-Russia partnership. He said the relationship has remained steady like the Pole Star through global challenges. PM Modi announced new steps to boost economic cooperation, connectivity, energy security, cultural ties and people-to-people linkages. He reaffirmed India’s commitment to peace in Ukraine and emphasised the need for global unity in the fight against terrorism.প্রধানমন্ত্রী রুশ রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন
December 05th, 10:30 am
শ্রী মোদী বলেছেন, “আজ সন্ধ্যায় এবং আগামীকাল আমাদের মধ্যে যে আলোচনা হবে তার অপেক্ষায় রয়েছি। ভারত ও রাশিয়ার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সময়ের সঙ্গে পরীক্ষিত। এই সম্পর্কের ফলে আমাদের জনসাধারণ প্রভূত উপকৃত হয়েছেন।”রুশ রাষ্ট্রপতির সহযোগীর প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বার্তালাপ
November 18th, 09:02 pm
রুশ রাষ্ট্রপতির সহযোগী এবং রাশিয়ার ম্যারিটাইম বোর্ড-এর চেয়ারম্যান শ্রী নিকোলাই প্যাট্রুশেভ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।প্রেসিডেন্ট পুতিনের ৭৩-তম জন্মদিনে টেলিফোনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
October 07th, 06:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রুশ প্রেসিডেন্ট মিঃ ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশিয়ার উপ প্রধানমন্ত্রীর
September 25th, 08:56 pm
রাশিয়ার উপ প্রধানমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।প্রধানমন্ত্রীর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা প্রেসিডেন্ট পুতিনের
September 17th, 07:14 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন।রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য
September 01st, 01:24 pm
আপনার সঙ্গে দেখা করে আমি অত্যন্ত আনন্দিত। আমি সর্বদাই অনুভব করি যে, আপনার সঙ্গে দেখা করা মানে একটি স্মরণীয় সাক্ষাৎ। অনেক বিষয়ে তথ্য আদান-প্রদান করার সুযোগ পাওয়া যায়।রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
September 01st, 01:08 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন শিখর সম্মেলনের অবসরে রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন।রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর গুরুত্বপূর্ণ বক্তব্য
September 01st, 12:48 pm
চীনের তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছেন, যেখানে ইউক্রেন সংঘাত আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। প্রধানমন্ত্রী মোদী শান্তির দিকে সাম্প্রতিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে সকল পক্ষ গঠনমূলকভাবে এগিয়ে আসবে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাতের অবসান ঘটানোর জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং স্থায়ী শান্তির পথ খুঁজে বের করা অপরিহার্য বলে উল্লেখ করেছেন। বৃহত্তর মানবিক মাত্রার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে এটি কেবল একটি আঞ্চলিক উদ্বেগ নয়, বরং মানবতার আহ্বান।প্রধানমন্ত্রী মোদী চীনের তিয়ানজিনে এসে পৌঁছেছেন
August 30th, 04:00 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে চীনে এসে পৌঁছেছেন। সফরকালে, রাষ্ট্রপতি শি জিনপিং-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি রাষ্ট্রপতি শি জিনপিং, রাষ্ট্রপতি পুতিন এবং অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন প্রেসিডেন্ট পুতিনের
August 18th, 05:27 pm
রাশিয়ার প্রেসিডেন্ট মাননীয় ভ্লাদিমির পুতিন আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। গত সপ্তাহে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট মাননীয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের অগ্রগতি নিয়ে শ্রী মোদীকে অবহিত করেন প্রেসিডেন্ট পুতিন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে টেলিফোনে কথা
August 08th, 06:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।