‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

December 28th, 11:30 am

বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।

নয়াদিল্লির ভারত মণ্ডপমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ

December 05th, 03:45 pm

ভারত রাশিয়া ব্যবসা ফোরাম, আমি বিশ্বাস করি যে এত বড় প্রতিনিধিদলের সঙ্গে আজ এই অনুষ্ঠানে অংশ নেওয়া রাষ্ট্রপতি পুতিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। আর আমি আপনাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই, এবং আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকা আমার জন্য অত্যন্ত আনন্দের একটি উপলক্ষ। এই ফোরামে যোগদান এবং তাঁর মূল্যবান অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য আমি আমার বন্ধু রাষ্ট্রপতি পুতিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যবসার জন্য সরলীকৃত পূর্বাভাসযোগ্য প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। ভারত এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া বাণিজ্যিক মঞ্চে ভাষণ দিচ্ছেন

December 05th, 03:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল নতুনদিল্লির ভারত মণ্ডপমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া বাণিজ্যিক মঞ্চে ভাষণ দেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পুতিন এবং ভারত ও বিদেশের নেতাদের এবং সকল বিশিষ্ট অতিথিদের শুভেচ্ছা জানান। তিনি বলেন ভারত রাশিয়া বাণিজ্যিক মঞ্চ রাষ্ট্রপতি পুতিনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতিফন। রুশ রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এক বিশাল প্রতিনিধিদল নিয়ে এসেছেন। তিনি সকল অংশগ্রহণকারীদের আন্তরিক অভ্যর্থনা জানান এবং বলেন যে তাদের মধ্যে থাকতে পেরে তিনি আনন্দিত। শ্রী মোদী তাঁর বন্ধু রাষ্ট্রপতি পুতিনকে এই মঞ্চে যোগদান এবং তাঁর মূল্যবান চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন যে ব্যবসার জন্য সরলীকৃত এবং অনুমানযোগ্য প্রক্রিয়া তৈরি করা হচ্ছে এবং ভারত ও ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী মুম্বই সফর করবেন ২৯ অক্টোবর

October 27th, 10:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৯ অক্টোবর মুম্বই সফর করবেন। মুম্বইয়ে নেসকো প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিয়ান মেরিটাইম উইক ২০২৫ – এর উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মেরিটাইম লিডার্স কনক্লেভে ভাষণ দেবেন বিকেল ৪টে নাগাদ এবং তিনি গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামেও পৌরোহিত্য করবেন।

প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একাদশ বর্ষ পালন করেছেন

September 25th, 01:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একাদশ বার্ষিকী পালন করলেন। উদযাপন করলেন ভারতের অর্থনৈতিক পরিস্থিতি এবং উদ্যোগ পরিমণ্ডলের ওপর এর রূপান্তকারী প্রভাবের। মেক ইন ইন্ডিয়া ভারতের উদ্যোগপতিদের যেভাবে উৎসাহ যুগিয়েছে যাতে আন্তর্জাতিক মহলে প্রভাব তৈরি হয়েছে তার প্রশংসা করেছেন শ্রী মোদী।

শ্রী নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁর জীবনদর্শনকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

September 07th, 04:37 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁর জীবনদর্শন এবং সামাজিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে তাঁর প্রভাবের কথা তুলে ধরেছেন।

আগামী দশকের জন্য ভারত-জাপান যৌথ ভাবনা: বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে ৮টি ক্ষেত্রে দিকনির্দেশ

August 29th, 07:11 pm

অবাধ, মুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং সংঘাতমুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে ভারত এবং জাপান দুই দেশই অভিন্ন ভাবনায় বিশ্বাসী। দুই দেশেই রয়েছে প্রচুর সম্পদ, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিযোগিতামুখী আর্থিক ব্যবস্থা।

নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 06th, 07:00 pm

অগাস্ট মাস বিপ্লবের মাস এবং ১৫ অগাস্টের আগে এই ঐতিহাসিক সুযোগ এসেছে। আমরা একের পর এক আধুনিক ভারত নির্মাণের সঙ্গে সম্পর্কযুক্ত সাফল্য প্রত্যক্ষ করছি। জাতীয় রাজধানী দিল্লিতে কর্তব্য পথ এখানে দেশের নতুন সংসদ ভবন, নতুন রক্ষা ভবন, ভারত মণ্ডপম, যশোভূমি, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা জাতীয় যুদ্ধস্মারক, নেতাজী সুভাশ চন্দ্র বসুর মূর্তি এবং বর্তমানে এই কর্তব্য ভবন। এগুলি কেবলমাত্র কিছু নতুন ভবন বা পরিকাঠামো নয়, এই ভবনগুলির মধ্য থেকেই অমৃতকালে বিকশিত ভারতের নীতি প্রণয়ন হবে, নেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামী দশকে এখান থেকেই দেশের উন্নয়নের দিশা-নির্দেশ তৈরি হবে। সকল দেশবাসীকে কর্তব্য ভবন উদ্বোধনের জন্য আমি অনেক অনেক অভিনন্দন জানাই। আমি এর নির্মাণের সঙ্গে যুক্ত সব ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদেরও এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই।

নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

August 06th, 06:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন থ্রি-র উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, অগাস্ট, বিপ্লবের মাস, ১৫ অগাস্টের আগে আরও একটি ঐতিহাসিক মাইলফলক এনেছে। তিনি বলেন, ভারত সাক্ষী থাকছে একের পর এক গুরুত্বপূর্ণ সাফল্যের যা আধুনিক ভারত গঠনের সঙ্গে সম্পর্কিত। নতুন দিল্লির উল্লেখ করে শ্রী মোদী সেখানে সাম্প্রতিক কিছু পরিকাঠামোগত কাজের তালিকা দেন : কর্তব্য পথ, নতুন সংসদ ভবন, নতুন প্রতিরক্ষা কার্যালয় প্রাঙ্গণ, ভারত মণ্ডপম, যশোভূমি, শহীদদের প্রতি উৎসর্গীকৃত জাতীয় যুদ্ধ স্মারক এবং নেতাজী সুভাষ চন্দ্র বোসের মূর্তি এবং এই কর্তব্য ভবন। তিনি বলেন, এগুলি শুধুমাত্র নতুন ভবন বা সাধারণ পরিকাঠামো নয়। অমৃতকালে উন্নত ভারত গঠনে যে নীতি বাস্তবায়িত হচ্ছে, তা এইসব কাঠামো থেকেই উদ্ভূত এবং আগামী দশকগুলিতে দেশের গতিপথ নির্ধারিত হবে এই প্রতিষ্ঠানগুলি থেকেই। কর্তব্য ভবনের উদ্বোধনের জন্য তিনি সকল দেশবাসীকে অভিনন্দন জানান এবং এটির নির্মাণের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার এবং শ্রমজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতি

July 24th, 04:20 pm

প্রথমত,আমি প্রধানমন্ত্রী স্টারমারের প্রতি তাঁর উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন। আমি আনন্দিত যে, বহু বছরের কঠোর পরিশ্রমের পর আজ দুই দেশের মধ্যে সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকের সময়ে প্রধানমন্ত্রীর মন্তব্য

July 24th, 04:00 pm

এরকম আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য আমি অন্তর থেকে আপনার কাছে কৃতজ্ঞ। আজ আমরা চেকার্স – এ একটি নতুন ইতিহাস গড়তে চলেছি। ভারত এবং ব্রিটেন একসঙ্গে এক নতুন ইতিহাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

July 24th, 03:59 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রিটেনে ২৩ ও ২৪ জুলাই তাঁর সরকারি সফরের সময় সেদেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাকিংহামশায়ারের চেকার্সে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছলে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী স্টারমার। দুই নেতার মধ্যে একান্ত বৈঠকের পাশাপাশি প্রতিনিধি পর্যায়ের আলোচনাও হয়।

নতুন দিল্লিতে ভারত মন্ডপম – এ বিশ্ব বিমান পরিবহণ শিখর সম্মেলনের প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 02nd, 05:34 pm

আইএটিএ-এর ৮১তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ শিখর সম্মেলনে ভারতে আগত সমস্ত অতিথিদের আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের এখানে আসা আমার কাছে সম্মানের। প্রায় চার দশক পর ভারতে এই সম্মেলনের আয়োজন হচ্ছে। এই চার দশকে ভারত অনেক বদলে গেছে। আজকের ভারত আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসে ভরপুর। বিশ্ব উড়ান পরিবহণ পরিমণ্ডলে আমরা কেবলমাত্র একটা বড় বাজারই নয়, নীতিগত নেতৃত্ব, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আমরা এক প্রতীকও বটে। আজকের ভারত বিশ্ব স্পেস অ্যাভিয়েশন কনভার্জেন্সে নেতৃত্বের স্থানে উঠে আসছে। বিগত এক দশকে বিমান পরিবহণ ক্ষেত্রে ভারতের ঐতিহাসিক উত্থান সম্পর্কে আপনাকে সকলেই অবগত।

আইএটিএ-র ৮১ তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

June 02nd, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহণ অ্যাসোসিয়েশন আইএটিএ-এর ৮১ তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রেখেছেন। অতিথিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চার দশক পর ফের ভারতে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ভারতে যে রূপান্তর প্রক্রিয়া চলছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশ্ব বিমান পরিবহণ ক্ষেত্রে ভারত আজ শুধু এক বিশাল বাজারই নয়, নীতিগত নেতৃত্ব, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। গত এক দশকে ভারতের ঐতিহাসিক অগ্রগতির উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ভারত মহাকাশ ও বিমান পরিবহণ ক্ষেত্রে বিশ্ব নেতা হিসেবে আত্মপ্রকাশ করছে।

ভারতকে নিয়ে এই সপ্তাহে বিশ্ব

April 22nd, 12:27 pm

কূটনৈতিক ফোন কল থেকে শুরু করে যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার, এই সপ্তাহে বৈশ্বিক মঞ্চে ভারতের উপস্থিতি সহযোগিতা, উদ্ভাবন এবং সাংস্কৃতিক গর্ব দ্বারা চিহ্নিত করা হয়েছে।

মরিশাস সফরের আগে প্রধানমন্ত্রীর প্রাক্-সফর বার্তা

March 10th, 06:18 pm

আমার বন্ধু প্রধানমন্ত্রী ডঃ নবীন চন্দ্র রামগুলামের আমন্ত্রণে মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আমি দু’দিনের সরকারি সফরে সে দেশে যাচ্ছি।

কর্মসংস্থান সম্পর্কিত বাজেট-পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রী যোগ দেবেন ৫ মার্চ

March 04th, 05:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৫ মার্চ দুপুর দেড়টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে কর্মসংস্থান সম্পর্কিত বাজেট-পরবর্তী ওয়েবিনারে যোগ দেবেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে মানবসম্পদ, অর্থনীতি এবং উদ্ভাবন ক্ষেত্রে বিনিয়োগ।

বাগেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট-এর শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

February 23rd, 06:11 pm

ভাই, সকলে মিলে বলুন, মতঙ্গেশ্বর-এর জয়, বাগেশ্বর ধামের জয়, জটাশঙ্কর ধামের জয়, আমি দু’হাত জোড় করে আপনাকে প্রণাম জানাই আর জোরে জোরে আসুন আমরা সকলে রাম-রাম জপ করি।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাগেশ্বর ধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

February 23rd, 04:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার গরহা গ্রামে বাগেশ্বরধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খুব স্বল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার বুন্দেলখণ্ড সফর তাঁর জন্য সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করে শ্রী মোদী বলেন, বাগেশ্বধাম-এর ধর্মীয় কেন্দ্র শীঘ্রই একটি স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হবে। তিনি বলেন, বাগেশ্বধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইন্সটিটিউট ১০ একর জমির ওপর গড়ে তোলা হবে। প্রথম দফায় এতে ১০০ শয্যার সুবিধা থাকবে। তিনি এই বিশেষ কাজের জন্য শ্রী ধীরেন্দ্র শাস্ত্রীকে অভিনন্দন জানান ও বুন্দেলখণ্ডবাসীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

'Mission Mausam' aims to make India a climate-smart nation: PM Modi

January 14th, 10:45 am

PM Modi addressed the 150th Foundation Day of IMD, highlighting India's rich meteorological heritage and IMD's advancements in disaster management, weather forecasting, and climate resilience. He launched ‘Mission Mausam’ to make India a weather-ready, climate-smart nation and released the IMD Vision-2047 document.