ওড়িশায় ১,৫২৬.২১ কোটি টাকার ৩২৬ নং জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
December 31st, 03:11 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওড়িশায় দু’লেনের ৩২৬ নং জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে ৬৮.৬০০ কিলোমিটার থেকে ৩১১.৭০০ কিলোমিটার পর্যন্ত রাস্তার সম্প্রসারণ ঘটানো হবে। প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ১,৫২৬.২১ কোটি টাকা। এর মধ্যে নির্মাণ কাজে খরচ ধরা হয়েছে ৯৬৬.৭৯ কোটি টাকা।বিশাখাপত্তনমে গুগলের কৃত্রিম মেধা হাব-এর সূচনাকে স্বাগত প্রধানমন্ত্রীর
October 14th, 02:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের গতিশীল শহর বিশাখাপত্তনমে গুগল কৃত্রিম মেধা হাব-এর সূচনাতে আনন্দ প্রকাশ করেছেন।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২৩ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
June 29th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা সবাই এই সময় যোগের শক্তি এবং ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর স্মৃতিতে পূর্ণ হয়ে রয়েছেন। এইবারও ২১ জুন দেশ ও বিশ্বের কোটি-কোটি মানুষ ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর উদযাপনে অংশ নিয়েছেন। আপনাদের মনে থাকবে, দশ বছর আগে এটা শুরু হয়েছিল। এখন দশ বছরে এই প্রক্রিয়া প্রত্যেক বছর আগের থেকে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এটা এই ব্যাপারেরও ঈঙ্গিত যে আরও বেশি-বেশি মানুষ নিজেদের দৈনন্দিন জীবনে যোগকে গ্রহণ করছেন। আমরা এবার ‘যোগ দিবস’-এর কতই না আকর্ষণীয় ছবি দেখেছি। বিশাখাপত্তনমের সমুদ্রতটে তিন লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেছেন। বিশাখাপত্তনম থেকেই আরও এক অদ্ভূত দৃশ্য সামনে এসেছে, দু’ হাজারেরও বেশি আদিবাসী শিক্ষার্থী ১০৮ মিনিট ধরে ১০৮ বার সূর্য নমস্কার করেছে। ভেবে দেখুন, কতটা অনুশাসন আর কতটা সমর্পণ মিশে ছিল এর সঙ্গে। আমাদের নৌবাহিনীর জাহাজেও যোগাভ্যাসের চমৎকার দৃশ্য দেখা গিয়েছে। তেলেঙ্গানায় তিন হাজার দিব্যাঙ্গ সাথী একসঙ্গে যোগ শিবিরে অংশ নেয়। তাঁরা দেখিয়েছেন যে যোগ কীভাবে সশক্তিকরণের মাধ্যমও হয়ে উঠতে পারে। দিল্লীর মানুষ যোগকে স্বচ্ছ যমুনা তৈরির সঙ্কল্পের সঙ্গে যুক্ত করেছেন এবং যমুনার তীরে গিয়ে যোগাভ্যাস করেছেন। জম্মু-কাশ্মীরে চেনাব সেতু যা পৃথিবীর সবথেকে উঁচু রেলসেতু, সেখানেও মানুষ যোগাভ্যাস করেছেন। হিমালয়ের তুষারাবৃত শিখর সেখানেও আই-টি-বি-পি-র জওয়ানদের যোগাভ্যাস দেখা গিয়েছে, সাহস আর সাধনা চলেছে একসঙ্গে। গুজরাতের মানুষও এক নতুন ইতিহাস রচনা করেছেন। ভডনগরে দু হাজার একশো একুশ জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করেছেন এবং নতুন রেকর্ড তৈরি করেছেন। নিউইয়র্ক, লণ্ডন, টোকিও, প্যারিস – দুনিয়ার সব বড় শহর থেকে যোগাভ্যাসের ছবি এসেছে আর প্রত্যেকটি ছবিতে একটি বৈশিষ্ট ছিল– শান্তি, স্থিরতা আর ভারসাম্য। এবারের থীমও খুব বিশিষ্ট ছিল – যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ অর্থাৎ ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’। এটা কেবল একটা স্লোগান নয়, এ একটা অভিমুখ যা আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’-এর অনুভব এনে দেয়। আমার বিশ্বাস, এবারের যোগ দিবসের জাঁকজমক আরও বেশি-বেশি মানুষকে যোগকে গ্রহণ করার জন্য নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে।যোগ আন্দোলনকে শক্তিশালী করার উদ্দেশ্যে অন্ধ্রপ্রদেশে যোগান্ধ্র উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী
June 22nd, 02:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের জনসাধারণের যোগকে দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করার অনুপ্রেরণামূলক অঙ্গীকারের প্রশংসা করেছেন। এর মাধ্যমে দেশজুড়ে সুস্বাস্থ্যের জন্য আন্দোলন আরও শক্তিশালী হবে।অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ১১তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 21st, 07:06 am
অন্ধ্রপ্রদেশের মাননীয় রাজ্যপাল সৈয়দ আব্দুল নাজির জি, এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমার পরম মিত্র চন্দ্রবাবু নাইডু গারু, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মীবৃন্দ, কে. রামমোহন নাইডু জি, প্রতাপরাও যাদব জি, চন্দ্রশেখর জি, ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা জি, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ গারু, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা! আপনাদের সকলকে নমস্কার!বিশাখাপত্তনমে ১১তম আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
June 21st, 06:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে ভাষণ দেন। যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেতৃত্ব দেন এবং নিজে যোগাসনে অংশ নেন।২০-২১ জুন বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী, বিশাখাপত্তনমে আন্তর্জাতিক যোগ দিবসে জাতীয় স্তরের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন তিনি
June 19th, 05:48 pm
২০-২১ জুন বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফর করছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২২ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
May 25th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আক্রোশে পূর্ণ, সঙ্কল্পবদ্ধ। আজ প্রত্যেক ভারতীয়র এটাই সঙ্কল্প, সন্ত্রাসবাদকে আমাদের শেষ করতেই হবে। বন্ধুরা, অপারেশন সিঁদুর চলাকালীন আমাদের সৈন্যবাহিনী যে পরাক্রম দেখিয়েছে, তাতে তাঁরা প্রত্যেক হিন্দুস্থানীর মাথা উঁচু করেছে। যে নিপুণতার সঙ্গে, যে নির্ভুলতার সঙ্গে আমাদের সৈন্যদল সীমান্ত পার করে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ধ্বংস করেছে, সেটা অভূতপূর্ব। অপারেশন সিঁদুর দুনিয়া জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে নতুন বিশ্বাস আর উৎসাহ যুগিয়েছে। বন্ধুরা, অপারেশন সিঁদুর কেবল সৈন্যবাহিনীর একটা অভিযান নয়, এটা আমাদের সঙ্কল্প, সাহস আর পাল্টাতে থাকা ভারতের ছবি আর এই ছবি গোটা দেশকে দেশভক্তির আবেগে পূর্ণ করেছে, ত্রিবর্ণ পতাকায় রঙের সঞ্চার করেছে। আপনারা দেখেছেন হয়ত, দেশের অনেক শহরে, গ্রামে, ছোট-ছোট নগরে, তেরঙ্গা-যাত্রা বের করা হয়েছে। হাতে ত্রিবর্ণ পতাকা নিয়ে হাজার-হাজার মানুষ দেশের সৈন্যদের বন্দনা করতে ও তাঁদের অভিনন্দন জানাতে বেরিয়ে পড়েছে। কত শহরে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হওয়ার জন্য তরুণরা বিরাট সংখ্যায় একজোট হয়েছে, আর আমরা দেখেছি, চণ্ডীগড়ের ভিডিও তো বেশ ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে কবিতা লেখা হচ্ছিল, সঙ্কল্প-গান গাওয়া হচ্ছিল। ছোট-ছোট বাচ্চারা ছবি আঁকছিল যার মধ্যে লুকিয়ে ছিল গুরুত্বপূর্ণ বার্তা। এই তিন দিন আগে আমি বিকানীর গিয়েছিলাম। ওখানে বাচ্চারা এমনই একটা ছবি উপহার দেয় আমাকে। অপারেশন সিঁদুর দেশের মানুষজনকে এতটাই প্রভাবিত করেছে যে বহু পরিবার এটাকে নিজেদের জীবনের অঙ্গ বানিয়ে নিয়েছে। বিহারের কাটিহারে, উত্তরপ্রদেশের কুশীনগরে, আরও অনেক শহরে, ওই সময়ে জন্মানো বাচ্চাদের নাম রাখা হয় ‘সিদুঁর’।প্রধানমন্ত্রী পয়লা ও দোসরা মে মহারাষ্ট্র, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ সফর করবেন
April 30th, 03:42 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পয়লা ও দোসরা মে মহারাষ্ট্র, কেরালা ও অন্ধ্রপ্রদেশ সফর করবেন। তিনি পয়লা মে মুম্বাই যাবেন। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেন্টমেন্ট সামিট (ওয়েভস)-এর উদ্বোধন করবেন।অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দেওয়াল ধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
April 30th, 09:53 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমনে দেওয়াল ধসে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়দের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছেন।অন্ধ্রপ্রদেশের মানুষের হৃদয় ও মনে বিশাখাপত্তনম ইস্পাত কারখানার বিশেষ জায়গা রয়েছে : প্রধানমন্ত্রী
January 17th, 05:45 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অন্ধ্রপ্রদেশের মানুষের হৃদয় ও মনে বিশাখাপত্তনম ইস্পাত কারখানার এক বিশেষ জায়গা রয়েছে।৮-৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সফর
January 06th, 06:29 pm
দূষণমুক্ত শক্তি ও সুস্থিত ভবিষ্যতের প্রতি তাঁর প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে পুড়িমাড়াকায় এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের অত্যাধুনিক গ্রিন হাইড্রোজেন হাব প্রকল্পের শিলান্যাস করবেন। জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের আওতায় এটিই প্রথম গ্রিন হাইড্রোজেন হাব হতে চলেছে। ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকার এই প্রকল্পে ২০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা অর্জনের লক্ষ্য রয়েছে। এখানে ১ হাজার ৫০০ টিপিডি গ্রিন হাইড্রোজেন এবং ৭ হাজার ৫০০ টিপিডি গ্রিন হাইড্রোজেন উপজাত উৎপাদিত হবে। গ্রিন মেথানল, গ্রিন ইউরিয়া এবং বিমানের জ্বালানির মতো এইসব উপজাতগুলি প্রধানত রপ্তানি বাজারের দিকে লক্ষ্য রেখে উৎপাদন করা হবে। ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট অজৈব জ্বালানি উৎপাদনের যে লক্ষ্য ভারত নিয়েছে, তা অর্জনেও সহায়ক হবে এই প্রকল্প।PM Modi addresses public meetings in Telangana’s Kamareddy & Maheshwaram
November 25th, 02:15 pm
Ahead of the Telangana assembly election, PM Modi addressed emphatic public meetings in Kamareddy and Maheshwaram today. He said, “Whenever I come to Telangana, I see a wave of hope among the people here. This wave is the wave of expectation. It is the wave of change. It is the wave of the sentiment that Telangana should achieve the height of development that it deserves.”গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 17th, 11:10 am
গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট এর তৃতীয় পর্বে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। এর আগে যখন আমরা ২০২১ সালে মিলিত হয়েছিলাম, তখন গোটা বিশ্ব করোনা মহামারীর অনিশ্চয়তায় পরিবৃত ছিল। কেউ জানতেন না যে করোনার পর বিশ্ব কেমন হবে। কিন্তু আজ বিশ্বে একটি নতুন “ওয়ার্ল্ড অর্ডার” বা বিশ্বক্রম সাকার হচ্ছে। আর এই পরিবর্তিত বিশ্বক্রমে সমগ্র পৃথিবী ভারতের দিকে নতুন নতুন আকাঙ্খা নিয়ে তাকিয়ে রয়েছে। আর্থিক সংকটে পরিবৃত বিশ্বে ভারতের অর্থনীতি ক্রমাগত শক্তিশালী হচ্ছে। সেই দিন দূরে নেই যখন ভারত বিশ্বের শ্রেষ্ঠ তিনটি অর্থনৈতিক শক্তির অন্যতম হয়ে উঠবে। আমরা সবাই জানি যে বিশ্বের অধিকাংশ বাণিজ্য সমুদ্রপথেই হয়। করোনা পরবর্তী বিশ্বে আজ বিশ্ববাসী একটি বিশ্বস্ত এবং স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খলের প্রয়োজনীয়তা অনুভব করছে। সেইজন্যই গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট-এর এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।গ্লোবল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর
October 17th, 10:44 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আজ মুম্বইয়ে তৃতীয় গ্লোবল মেরিটাইম ইন্ডিয়া সামিটের উদ্বোধন করেন। সেইসঙ্গে ভারতীয় মেরিটাইমের নীল নকশা ‘অমৃতকাল ভিশন ২০৪৭’- এর সূচনা করেন প্রধানমন্ত্রী। ভারতীয় মেরিটাইমের নীল নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে ২৩ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিলান্যাস করেন তিনি।তেলেঙ্গানার মাহবুবনগরে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 01st, 02:43 pm
তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজনজি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী জি কিষাণ রেড্ডিজি, সংসদে আমার সহকর্মী শ্রী সঞ্জয় কুমার বান্ডিজি এবং অন্য অভ্যাগতবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!তেলেঙ্গানার মহবুবনগরে ১৩,৫০০ কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর
October 01st, 02:42 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার মহবুবনগরে ১৩,৫০০ কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এর মধ্যে রয়েছে সড়ক, রেল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্প। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রী একটি ট্রেন পরিষেবারও সূচনা করেন।ছত্তিশগড়ের রায়গড়ে বিবিধ রেল প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ
September 14th, 03:58 pm
ছত্তিশগড়ের উপ মুখ্যমন্ত্রী শ্রী টি এস সিংহদেব জী, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহযোগী ভগিনী রেণুকা সিংহ জী, সাংসদ মহোদয়া, উপস্থিত রাজ্যের বিধায়কগণ আর আমার প্রিয় ছত্তিশগড় পরিবারের আপনজনেরা!ছত্তিশগড়ের রায়গড়ে প্রায় ৬,৩৫০ কোটি টাকা মূল্যের বিভিন্ন রেল প্রকল্প
September 14th, 03:11 pm
ছত্তিশগড়ের রায়গড়ে প্রায় ৬,৩৫০ কোটি টাকা মূল্যের বিভিন্ন রেল প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তিশগড়ের ৯টি জেলায় ৫০ শয্যার ‘ক্রিটিক্যাল কেয়ার ব্লক’-এর শিলান্যাস করলেন তিনি। সিকল সেল ব্যাধির ঝুঁকির সম্মুখীন মানুষের মধ্যে বিতরণ করলেন ১ লক্ষ সিকল সেল কাউন্সেলিং কার্ড। যে রেল প্রকল্পগুলির উদ্বোধন হল, তারমধ্যে রয়েছে ছত্তিশগড় পূর্ব রেল প্রকল্পের প্রথম পর্যায়, চাঁপা থেকে জামগা ও পেন্দ্রা রোড থেকে অন্নুপুর তৃতীয় রেল লাইন এবং তালাইপল্লি কয়লা খনি থেকে এনটিপিসি-র লারা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের সংযোগকারী মেরি গো রাউন্ড সিস্টেম।ইন্ডিয়া টুডে কনক্লেভ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
March 18th, 11:17 pm
ইন্ডিয়া টুডে কনক্লেভের সঙ্গে যুক্ত সকল বিশিষ্ট ব্যক্তিদের আমার নমস্কার। দেশ-বিদেশের সমস্ত দর্শক ও পাঠকদের অভিনন্দন। যাঁরা আজ ডিজিটাল মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁদেরকেও অভিনন্দন। আমি এটা দেখে আনন্দিত যে, এই কনক্লেভের মূল ভাবনা হ’ল ‘দ্য ইন্ডিয়া মোমেন্ট’। আজ বিশ্বের শীর্ষ স্থানীয় অর্থনীতিবিদ, বিশ্লেষক ও চিন্তাবিদরা বলছেন যে, এটি ইন্ডিয়ার মোমেন্ট, বা ভারতের মুহূর্ত। কিন্তু ইন্ডিয়া টুডে গ্রুপের মতো সংবাদ মাধ্যম যখন এই ইতিবাচকতা দেখায়, তখন তা আরও বিশেষ হয়ে ওঠে। আপনারা সকলেই জানেন যে, আজ থেকে ২০ মাস আগে আমি লালকেল্লার প্রাকার থেকে বলেছিলাম – এটাই সময়, সঠিক সময়। কিন্তু, এখানে পৌঁছতে আমাদের ২০ মাস সময় লেগেছে। তারপরও আমার ভাবনা একই ছিল – দিস ইজ ইন্ডিয়াজ মোমেন্ট – এটাই ভারতের মুহূর্ত।