আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরাক্রম দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
January 23rd, 05:15 pm
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল অ্যাডমিরাল ডি.কে. জোশী, নেতাজি সুভাষ চন্দ্র বসু আইএনএ ট্রাস্টের সভাপতি ব্রিগেডিয়ার আর. এস. চিক্কারা জি, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এবং আইএনএ-র চিরন্তন ব্যক্তিত্ব লেফটেন্যান্ট আর মাধবন জি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আয়োজিত পরাক্রম দিবস অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণ দিলেন
January 23rd, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরাক্রম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন যে, ২৩শে জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী, যা একটি গৌরবময় দিন। তিনি বলেন, নেতাজীর বীরত্ব ও সাহস আমাদের অনুপ্রাণিত করে এবং তাঁর প্রতি শ্রদ্ধায় আমাদের মন ভরিয়ে তোলে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পরাক্রম দিবস জাতির চেতনার একটি অবিচ্ছেদ্য উৎসবে পরিণত হয়েছে। শ্রী মোদী বলেন, এটি একটি আনন্দের কাকতালীয় ঘটনা যে ২৩শে জানুয়ারি পরাক্রম দিবস, ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ২৯শে জানুয়ারি বিটিং রিট্রিট এবং ৩০শে জানুয়ারি শ্রদ্ধেয় বাপুর মৃত্যুবার্ষিকী, যা প্রজাতন্ত্রের এই মহোৎসব উদযাপনের একটি নতুন ঐতিহ্য তৈরি করেছে। তিনি পরাক্রম দিবস উপলক্ষে সকল নাগরিককে শুভেচ্ছা জানান।ভারতকে কেবল তার নিজস্ব চাহিদা পূরণ করলে হবে না, একইসঙ্গে বিশ্বব্যপী খাদ্য সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হতে হবে: প্রধানমন্ত্রী মোদী
May 29th, 06:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত কৃষি সংকল্প অভিযানে ভাষণ দিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনাকে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং কৃষি উন্নয়নে সহায়তা করার এক অনন্য প্রয়াস বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে খরিফ মরশুমের প্রস্তুতি শুরু হয়েছে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিকশিত কৃষি সংকল্প অভিযানে ভাষণ দিয়েছেন
May 29th, 06:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত কৃষি সংকল্প অভিযানে ভাষণ দিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনাকে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং কৃষি উন্নয়নে সহায়তা করার এক অনন্য প্রয়াস বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে খরিফ মরশুমের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১২ থেকে ১৫ দিনের মধ্যে বিজ্ঞানী, বিশেষজ্ঞ, আধিকারিক ও প্রগতিশীল কৃষকদের সম্বন্বয়ে গঠিত ২০০০টি দল ৭০০-র বেশি জেলা ঘুরবে এবং গ্রামের লক্ষ লক্ষ কৃষকদের কাছে পৌঁছে যাবে। ভারতের কৃষিক্ষেত্রকে শক্তিশালী করার জন্য তারা যে নিরলস প্রয়াস দেখিয়েছেন তার স্বীকৃতিস্বরূপ সকল কৃষক এবং এই দলে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।