ইন্ডিয়া চিপ লিমিটেডের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ
February 21st, 05:30 pm
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব জি, জিতিন প্রসাদ জি, উত্তরপ্রদেশের মন্ত্রীগণ, ফক্সকন সেমিকন্ডাক্টর বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট বব চেন, এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন রোশনী নাদার জি, শিল্প জগতের নেতৃবৃন্দ, ভদ্রমহোদয় ও মহোদয়াগণ!উত্তরপ্রদেশে এইচসিএল-ফক্সকন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ
February 21st, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে এইচসিএল-ফক্সকন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেন। আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর হাব হয়ে ওঠার ভারতের যাত্রাপথে এই অনুষ্ঠান এক উল্লেখযোগ্য মাইলফলক। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে ভারত দ্রুতগতিতে কাজ করে চলেছে। তিনি বলেন, “লালকেল্লার প্রাকার থেকে আমি বলেছি ভারতের থামার কোনও সময় নেই। ২০২৬-এর শুরু থেকেই ভারত তার গতি আরও বাড়িয়ে দিয়েছে।”বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৬-এর সমাপ্তি অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
January 12th, 06:45 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীবৃন্দ, সাংসদগণ, বিকশিত ভারত ইয়ং লিডার্স চ্যালেঞ্জ জয়ীরা, অন্যান্য বিশিষ্টজনেরা এবং দেশ-বিদেশ থেকে আসা আমার তরুণ বন্ধুরা, প্রত্যেকে এখানে এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আপনারা দু’দিন ধরে এর সঙ্গে যুক্ত রয়েছেন। তাই আপনারা নিশ্চয়ই ক্লান্ত। যাই হোক, ২০১৪’তে আমি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিই, তখন আপনাদের অনেকেই কৈশোরের গণ্ডি পেরোননি। আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলাম, তখন আপনাদের অনেকেই জন্মগ্রহণ করেননি। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, যাই হই না কেন, আমি সর্বদা তরুণ প্রজন্মের উপর প্রভূত আস্থা রেখে এসেছি। আপনাদের সক্ষমতা এবং প্রতিভা থেকে আমি সর্বদা শক্তি সঞ্চয় করি।বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬-এ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
January 12th, 06:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬-এর সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন। শ্রী মোদী বলেন, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নিয়েছিলেন, তখন আজকের নতুন নাগরিকদের অনেকের জন্মই হয়নি। ২০১৪ সালে তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন, তখন তাদের অনেকেই শিশু ছিলো। এতটা সময় পেরিয়ে গেলেও তরুণতর প্রজন্মের প্রতি তাঁর আস্থা একইরকম অটল রয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনাদের সক্ষমতা ও প্রতিভা থেকে আমি উৎসাহ পাই। আজ আপনারা সকলেই বিকশিত ভারতের লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলেছেন।’জাতীয় যুব দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী ১২ জানুয়ারী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬-এর সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন
January 10th, 11:03 am
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে জাতীয় যুব দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ জানুয়ারী বিকেল ৪ টে ৩০ মিনিটে নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত যুব নেতাদের সম্মেলন ২০২৬-এর সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন।প্রধানমন্ত্রী ভারতের তরুণদের অতুলনীয় শক্তি এবং প্রতিশ্রুতি তুলে ধরেন
January 10th, 08:35 am
ভারতের তরুণ প্রজন্মের চেতনা ও সংকল্পের কথা তুলে ধরে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ আসন্ন ‘বিকশিত(উন্নত)ভারত’ তরুণ নেতাদের বার্তালাপে তাঁদেরকে দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন।‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
December 28th, 11:30 am
বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২.০-তে যোগদানের জন্য দেশের তরুণ প্রজন্মের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
October 27th, 08:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২.০-তে যোগদানের জন্য দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। এই মঞ্চ দেশ গঠনে অবদান রাখার বড় সুযোগ বলে তিনি মন্তব্য করেছেন। আলাপচারিতায় সামিল হওয়ার জন্য বিশেষ ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এনসিসি র্যালিতে প্রধানমন্ত্রীর ভাষণ
January 27th, 05:00 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী রাজনাথ সিং-জি, শ্রী সঞ্জয় শেঠজি, সিডিএস-জেনারেল অনিল চৌহানজি, তিন সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব, এনসিসি-র মহানির্দেশক, অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর আমার প্রিয় বন্ধুরা! এনসিসি দিবস উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ ১৮টি বন্ধু রাষ্ট্রের প্রায় ১৫০ জন ক্যাডেট এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি তাঁদের সকলকে স্বাগত জানাই। একইসঙ্গে, ‘মেরা যুব ভারত’, ‘MY Bharat’ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত প্রতিনিধিদের অভিনন্দন জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্ষিক এনসিসি পিএম র্যালিতে বক্তব্য রেখেছেন
January 27th, 04:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে আজ জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এনসিসি)-র বার্ষিক পিএম র্যালিতে ভাষণ দিয়েছেন। এই উপলক্ষে সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি প্রত্যক্ষ করেন। ওই অনুষ্ঠানে সেরা ক্যাডেট পুরস্কার প্রদান করা হয়। এনসিসি দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৮টি বন্ধু রাষ্ট্রের থেকে ১৫০ জন ক্যাডেট এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি তাঁদের স্বাগত জানান। ‘মেরা যুব ভারত’ (MY Bharat) পোর্টালের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করা যুবক-যুবতীদেরও তিনি অভিনন্দন জানান। তাঁর ভাষণে প্রধানম্নত্রী বলেন, “সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হওয়া একটি সাফল্যের বিষয়”। এ বছরের কুচকাওয়াজ আরও তাৎপর্যপূর্ণ কারণ, আমাদের রিপাবলিক-এর ৭৫ বছর পূর্তি হল। অংশগ্রহণকারী প্রত্যেকের জীবনে এই স্মৃতিগুলি অমলিন হয়ে থাকবে। যাঁরা শ্রেষ্ঠ ক্যাডেটের পুরস্কার পেয়েছেন তাঁদেরকে তিনি আন্তরিক অভিনন্দন জানান। এনসিসি-র বেশ কয়েকটি কার্যক্রমের সূচনা করার সৌভাগ্য আজ তাঁর হয়েছে বলে জানান শ্রী মোদী। এই উদ্যোগগুলি জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এনসিসি)-র সঙ্গে ভারতের ঐতিহ্যের এবং যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষার মধ্যে মেলবন্ধন ঘটাবে। এই কর্মসূচিগুলির সঙ্গে যেসব ক্যাডেটরা যুক্ত, তাঁদের সকলকে তিনি শুভেচ্ছা জানান।নির্বাচন কমিশন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মতদানের প্রক্রিয়া মজবুত করেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
January 19th, 11:30 am
In the 118th episode of Mann Ki Baat, PM Modi reflected on key milestones, including the upcoming 75th Republic Day celebrations and the significance of India’s Constitution in shaping the nation’s democracy. He highlighted India’s achievements and advancements in space sector like satellite docking. He spoke about the Maha Kumbh in Prayagraj and paid tributes to Netaji Subhas Chandra Bose.২০২৫ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এক অসাধারণ সূচনা: মাত্র ১৫ দিনের মধ্যে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা হচ্ছে
January 16th, 02:18 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ রূপান্তরমূলক উদ্যোগের মাধ্যমে ২০২৫ সাল শুরু করেছেন, যা প্রগতিশীল, আত্মনির্ভরশীল এবং ঐক্যবদ্ধ ভারতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে। ইনফ্রাস্ট্রাকচার ও সাইন্টিফিক রিসার্চের অগ্রগতি থেকে শুরু করে যুবসমাজের ক্ষমতায়ন এবং ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন পর্যন্ত, তাঁর নেতৃত্ব আগামী বছরের জন্য একটি উল্লেখযোগ্য দিশা নির্ধারণ করেছে।The strength of India's Yuva Shakti will make India a Viksit Bharat: PM
January 12th, 02:15 pm
PM Modi participated in the Viksit Bharat Young Leaders Dialogue 2025 at Bharat Mandapam, New Delhi, on National Youth Day. Addressing 3,000 young leaders, he highlighted the trust Swami Vivekananda placed in the youth and emphasized his own confidence in their potential. PM Modi recalled India’s G-20 success at the same venue and underscored the role of youth in shaping India’s future, driving the nation toward becoming a Viksit Bharat.উন্নত ভারত গঠনের স্বপ্ন সফল করে তুলতে প্রয়োজন দেশবাসীর মিলিত প্রচেষ্টা : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
January 12th, 02:00 pm
বড় বড় লক্ষ্য পূরণ কখনই সরকারের একার দায়িত্ব নয়। সকল নাগরিকের মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই লক্ষ্য পূরণ সম্ভব।PM Modi interacts with Rashtriya Bal Puraskar awardees
December 26th, 09:54 pm
PM Modi interacted with the 17 awardees of Rashtriya Bal Puraskar in New Delhi. During the candid interaction, the PM heard the life stories of the children and encouraged them to strive harder in their lives. He congratulated all the youngsters and wished them the very best for their future endeavours.Our constitution embodies the Gurus’ message of Sarbat da Bhala—the welfare of all: PM Modi
December 26th, 12:05 pm
The Prime Minister, Shri Narendra Modi participated in Veer Baal Diwas today at Bharat Mandapam, New Delhi.Addressing the gathering on the occasion of the 3rd Veer Baal Diwas, he said their Government had started the Veer Baal diwas in memory of the unparalleled bravery and sacrifice of the Sahibzades.নতুন দিল্লিতে বীর বাল দিবস অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
December 26th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত বীর বাল দিবস অনুষ্ঠানে অংশ নেন। তৃতীয় বীর বাল দিবস আয়োজন উপলক্ষ্যে উপস্থিত জনগণকে সম্ভাষণ করে তিনি বলেন, তাঁর সরকার সাহেবজাদাদের অতুলনীয় সাহসীকতা ও আত্মত্যাগের স্মরণে বীর বাল দিবস চালু করেছে। এই দিনটি এখন কোটি কোটি ভারতবাসীর কাছে জাতীয় অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে এবং অনেক শিশু ও যুবককে অদম্য সাহস দেখাতে অনুপ্রাণিত করছে। শ্রী মোদী বীর বাল পুরস্কারে ভূষিত ১৭ জন শিশুর প্রশংসা করে বলেন, সাহসীকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা এবং শিল্পের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এরা পুরস্কৃত হয়েছেন। প্রধানমন্ত্রী গুরু এবং বীর সাহেবজাদাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি পুরস্কার বিজয়ী ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানান।স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
December 11th, 05:00 pm
আপনাদের নিশ্চয় স্মরণে আছে লাল কেল্লায় যে বিষয়ের আমি সবসময় উল্লেখ করি। আমি বলেছি যে ‘সবকা প্রয়াস’ (সকলের প্রচেষ্টা)-য় হল মূল। যে সমবেত প্রয়াসের মাধ্যমে আজকের ভারত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। এই বিশ্বাসের উজ্জল দৃষ্টান্ত আজ। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের চূড়ান্ত পর্বের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনাদের মতো তরুণ উদ্ভাবকদের মধ্যে যখনই আমার থাকার সুযোগ হয়েছে, তা আমাকে নতুন কিছু শেখার, বোঝার এবং নতুন অন্তর্দৃষ্টি প্রাপ্তির সুযোগ করে দিয়েছে। আপনাদের কাছে আমার অসীম প্রত্যাশা। একবিংশ শতাব্দীর ভারতকে নিয়ে আপনাদের তরুণ উদ্ভাবকদের অনেক নতুন দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে আপনারা যেসব সমাধানের পথ দেখাচ্ছেন তাও এককথায় অনন্য। আপনারা যখনই নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, নতুন উদ্ভাবনী সমাধানসূত্র নিয়ে আপনারা এগিয়ে আসেন। ইতিপূর্বে অনেকগুলি হ্যাকাথনে আমার অংশ নেওয়ার সুযোগ হয়েছে এবং আপনারা কখনই আমাকে নিরাশ করেন নি। যে সমস্ত দল ইতিপূর্বে অংশ নিয়েছেন এবং তাঁরা যে সমাধানের পথ দেখিয়েছেন, বিভিন্ন মন্ত্রকে তার কার্যকরী রূপায়ণ হয়েছে। এই হ্যাকাথনে দেশের বিভিন্ন প্রান্তের দলগুলি কি বিষয়ে কাজ করছে তা নিয়ে আমি জানতে আগ্রহী। আপনাদের উদ্ভাবন বিষয়ে জানতে আমি উদগ্রীব। ফলে শুরু করা যাক ! আপনাদের মধ্যে কে প্রথমে বলবেন?Prime Minister Shri Narendra Modi interacts with participants of Smart India Hackathon 2024
December 11th, 04:30 pm
PM Modi interacted with young innovators at the Grand Finale of Smart India Hackathon 2024 today, via video conferencing. He said that many solutions from the last seven hackathons were proving to be very useful for the people of the country.বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে অংশগ্রহণের জন্য যুব সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর আহ্বান
November 27th, 01:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ যুব সম্প্রদায়কে ঐতিহাসিক বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উন্নত ভারত গড়ার যে লক্ষ্য আমরা ধার্য করেছি, তা অর্জনে তাঁদের এই অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।