পশ্চিমবঙ্গের তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 05:13 pm
বাবা তারকনাথের এবং বাংলার এই পবিত্র ভূমিতে, পশ্চিমবঙ্গ দিবসে, আপনাদের সকলের এমন বিপুল উপস্থিতিতে, নির্বাচন ও শপথ গ্রহণের পর এই প্রথমবার আপনাদের মাঝে আসার সৌভাগ্য আমার হলো। বাংলার বাতাসে এক নতুন সতেজতা, প্রতিটি কণা থেকে এক নতুন সুবাস ভেসে আসছে। মনে হচ্ছে যেন বাংলা এখন শৃঙ্খলমুক্ত হয়েছে। যেন বাংলার গৌরব পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। আজকের এই কর্মসূচি, এই প্রকল্পগুলির উদ্বোধন, এই সত্যেরই সাক্ষ্য বহন করে যে আমাদের বাংলা এক নতুন ভবিষ্যৎ গড়ার কাজে নিয়োজিত। বাংলার মানুষের মুখের সেই দীপ্তি, প্রতিটি গ্রামের আনন্দ ও আত্মবিশ্বাসের অনুভূতি — আমি আপনাদের সেই আনন্দে অংশীদার হতে এসেছি। আপনার একটি ভোট, একটি নির্বাচন, কত বড় পরিবর্তন আনতে পারে, তা বাংলায় স্পষ্ট দেখা যাচ্ছে।পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 20th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 19th, 11:54 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।কংগ্রেসের ক্ষমতার বইয়ে সুশাসন বিষয়ক কোনো অধ্যায় নেই: বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদী
May 10th, 09:46 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন এবং দক্ষিণ ভারত জুড়ে বিজেপির ক্রমবর্ধমান জনসমর্থনের ভূয়সী প্রশংসা করেছেন; তিনি জোর দিয়ে বলেন যে, দেশের মানুষ এখন অস্থিরতা ও দুর্নীতির পরিবর্তে ‘স্থিতিশীলতা, গতি ও সমাধান’-কেই বেছে নিচ্ছেন। তিনি বলেন, আজ বেঙ্গালুরুর এই পুণ্যভূমি থেকে এক ‘গেরুয়া সূর্য’-এর উদয় হয়েছে।প্রধানমন্ত্রী মোদী কর্নাটকের বেঙ্গালুরুতে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন
May 10th, 09:45 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন এবং দক্ষিণ ভারত জুড়ে বিজেপির ক্রমবর্ধমান জনসমর্থনের ভূয়সী প্রশংসা করেছেন; তিনি জোর দিয়ে বলেন যে, দেশের মানুষ এখন অস্থিরতা ও দুর্নীতির পরিবর্তে ‘স্থিতিশীলতা, গতি ও সমাধান’-কেই বেছে নিচ্ছেন। তিনি বলেন, আজ বেঙ্গালুরুর এই পুণ্যভূমি থেকে এক ‘গেরুয়া সূর্য’-এর উদয় হয়েছে।গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর... সব জায়গায় পদ্ম ফুটছে: বিজেপির সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী মোদী
May 04th, 07:01 pm
গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর... সব জায়গায় পদ্ম ফুটছে: বিজেপির সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী মোদীরাজ্যজুড়ে বিপুল জয়ের পর বিজেপির সদর দপ্তর থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী
May 04th, 07:00 pm
রাজ্যজুড়ে বিপুল জয়ের পর বিজেপির সদর দপ্তর থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদীপশ্চিমবঙ্গে ফুটল পদ্ম: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জনাদেশ পেল বিজেপি
May 04th, 06:20 pm
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এক যুগান্তকারী জয় অর্জন করেছে, যা রাজ্যের রাজনৈতিক যাত্রাপথে একটি নির্ণায়ক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জনগণের এই দুর্দান্ত জনাদেশ সুশাসন ও উন্নয়নের রাজনীতির প্রতি তাদের গভীর আস্থারই প্রতিফলন।পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ও মথুরাপুরে প্রধানমন্ত্রী মোদীর উদ্দীপনাময় জনসভা
April 23rd, 12:30 pm
প্রধানমন্ত্রী মোদী কৃষ্ণনগর ও মথুরাপুরে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন এবং সেখানে তৃণমূলের অপশাসনের তীব্র সমালোচনা করার পাশাপাশি পশ্চিমবঙ্গে উন্নয়ন, নিরাপত্তা ও নারী-নেতৃত্বাধীন অগ্রগতির বিষয়ে বিজেপির রূপরেখা তুলে ধরেন।পশ্চিমবঙ্গ আজও দুর্নীতি এবং "কাট মানি" সংস্কৃতির কবলে ধুঁকছে: মেদিনীপুরে প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:30 am
মেদিনীপুরের জনসভায় প্রধানমন্ত্রী মোদী ভারতের দ্রুত অগ্রগতির সাথে তৃণমূল শাসিত বাংলার স্থবিরতার তুলনা করেন এবং এর কারণ হিসেবে দুর্নীতি, বেকারত্ব ও পরিযায়ী শ্রমিক সমস্যার কথা তুলে ধরেন। একটি লুটমুক্ত বাংলা গড়ার আহ্বান জানিয়ে তিনি পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন— “পাল্টানো দরকার!” এছাড়াও তিনি বাংলার মৎস্য চাষের অব্যবহৃত সম্ভাবনার কথা তুলে ধরেন এবং একটি নীল বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দেন।মান্ডি থেকে তৃণমূলের সিন্ডিকেট রাজ সরানো হবে যাতে শোষণ বন্ধ হয়: পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:20 am
ঝাড়গ্রামে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী অনুপ্রবেশ এবং বাংলার পরিচিতির ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেন। তিনি চড়া বিদ্যুৎ বিল এবং লোডশেডিং-এর সমস্যাগুলো তুলে ধরেন এবং 'পিএম সূর্য ঘর' প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি কৃষক, আদিবাসী এবং যুবকদের জন্য বেশ কিছু গ্যারান্টি ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে উন্নত ন্যূনতম সহায়ক মূল্য, জনকল্যাণমূলক প্রকল্পের বিস্তার, উন্নত স্কুল ও স্বাস্থ্য পরিষেবা এবং সিন্ডিকেট রাজ থেকে মুক্তি।তৃণমূল হাজার হাজার কোটি টাকার রেল ও সড়ক প্রকল্পে বাধা দিচ্ছে: পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:10 am
পুরুলিয়ায় একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী সেচ প্রকল্প থমকে থাকা এবং মান্ডি ও কোল্ড স্টোরেজগুলোতে সিন্ডিকেট রাজের কারণে কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি উন্নত ন্যূনতম সহায়ক মূল্য, পিএম-কিষাণ প্রকল্পের সুবিধা বৃদ্ধি, সেচ সহায়তা এবং পিএম-কুসুম ও শস্য বিমার সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন যে, কারখানা চলে ভরসায়, ভয়ে নয়।টিএমসি ধর্মের ভিত্তিতে সংরক্ষণের জন্য চাপ দিচ্ছে, সংবিধানের কণ্ঠরোধ করছে: পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:01 am
বিষ্ণুপুরের এই পবিত্র ভূমি থেকে ভাষণে প্রধানমন্ত্রী মোদী পুনরায় জোর দিয়ে বলেন যে, নারী ক্ষমতায়ন এবং নারী নিরাপত্তাই হলো বিজেপির প্রধান পরিচয়। তিনি উল্লেখ করেন যে, কেন্দ্র সরকার যখন মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করেছে, তখন কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এর বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে।বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে পশ্চিমবঙ্গ জুড়ে প্রধানমন্ত্রী মোদীর উৎসাহব্যঞ্জক জনসভা
April 19th, 11:00 am
প্রধানমন্ত্রী মোদী বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর জুড়ে বিশাল ও উদ্দীপনাপূর্ণ জনসভায় ভাষণ দিয়েছেন। সেখানে তিনি নারী ক্ষমতায়ন, উন্নয়ন এবং পশ্চিমবঙ্গে এক নির্ণায়ক পরিবর্তনের বলিষ্ঠ ও সুসংগত বার্তা প্রদান করেন।“মা, মাটি, মানুষ”-এর নামে মিথ্যা বলে ক্ষমতায় এসেছে তৃণমূল: পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে প্রধানমন্ত্রী মোদী
April 11th, 11:40 am
প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে এক বিশাল জনসভায় ভাষণ দেন। তাঁর ভাষণে তিনি নারী নিরাপত্তা, ন্যায়বিচার এবং ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে মামলাগুলির দ্রুত নিষ্পত্তি, মহিলা পুলিশ নিয়োগ বৃদ্ধি এবং আর্থিক সহায়তা উদ্যোগের মতো পদক্ষেপের রূপরেখা তুলে ধরেন। তিনি মন্তব্য করেন যে, বিজেপি যদিও 'সবকা সাথ, সবকা বিকাশ'-এ বিশ্বাসী, তবুও এটি নিশ্চিত করবে যাতে পশ্চিমবঙ্গে প্রতিটি অন্যায়ের 'হিসাব' পূরণ করা হয়।বিজেপির সংকল্প হলো তৃণমূলের জঙ্গলরাজ এবং সিন্ডিকেট রাজের অবসান ঘটানোর ঘোষণা: পশ্চিমবঙ্গের জঙ্গিপুরে প্রধানমন্ত্রী মোদী
April 11th, 11:38 am
প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের জঙ্গিপুরে একটি বিশাল জনসভায় ভাষণ দেন। তাঁর ভাষণে তিনি বিজেপির নির্বাচনী ইশতেহারের প্রশংসা করেন এবং ছয়টি মূল গ্যারান্টির রূপরেখা তুলে ধরেন। এই গ্যারান্টিগুলোর মূল লক্ষ্য হলো সিন্ডিকেট রাজের অবসান ঘটানো, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন এবং স্বচ্ছ শাসনব্যবস্থা প্রদান করা। এছাড়াও তিনি কর্মসংস্থানের সুযোগ এবং সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দেন।তৃণমূলের ১৫ বছরের শাসনে মানুষের মধ্যে কেবল ভয়ই ছড়িয়েছে: পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে প্রধানমন্ত্রী মোদী
April 11th, 11:35 am
পশ্চিমবঙ্গে বিজেপির ক্রমবর্ধমান জনসমর্থনকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী মোদী পূর্ব বর্ধমানে এক বিশাল জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি দুর্নীতি, অরাজকতা এবং তোষণ রাজনীতির অভিযোগে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি ভয়মুক্ত ও 'বিকশিত বাংলা' গড়ার লক্ষ্যে বিজেপির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, জঙ্গিপুর ও দক্ষিণ দিনাজপুরে বিশাল জনসভা
April 11th, 11:30 am
পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়তে থাকা জনজোয়ারকে কাজে লাগিয়ে, প্রধানমন্ত্রী মোদী পূর্ব বর্ধমানে এক বিশাল জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি একটি ‘ভয়মুক্ত ও বিকশিত বাংলা’ গড়ার লক্ষ্যে বিজেপির রূপরেখা তুলে ধরার পাশাপাশি, দুর্নীতি, অরাজকতা এবং তোষণ রাজনীতির ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন।শিক্ষক নিয়োগ দুর্নীতি হাজার হাজার পরিবারের স্বপ্ন চুরমার করে দিয়েছে: পশ্চিমবঙ্গের বীরভূমে প্রধানমন্ত্রী মোদী
April 09th, 11:45 am
পশ্চিমবঙ্গের বীরভূমে একটি বিশাল জনসভায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে একটি নির্ণায়ক জনরায়ের আহ্বান জানান। তিনি জনগণকে প্রতিটি বুথে 'পদ্ম' চিহ্নে ভোট দেওয়ার এবং এমন একটি সরকার প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান, যা উন্নয়ন, মর্যাদা ও নিরাপত্তা প্রদান করবে।টিএমসি-র পাপের ঘড়া এখন পূর্ণ হয়েছে: পশ্চিমবঙ্গের আসানসোলে প্রধানমন্ত্রী মোদী
April 09th, 11:40 am
পশ্চিমবঙ্গের আসানসোলে একটি বিশাল জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী; সেখানে তিনি নারী নিরাপত্তা, সুশাসন এবং অবৈধ অনুপ্রবেশের মতো বিষয়গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে একটি নির্ণায়ক জনরায়ের আহ্বান জানিয়ে তিনি রাজ্যের শাসক দলের তীব্র সমালোচনা করেন এবং তাদের বিরুদ্ধে ‘ভয়ের রাজনীতি’ করার অভিযোগ তোলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, নারীদের অধিকার সুনিশ্চিত করার বিষয়ে যদি কোনো একটি দল সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকে, তবে তা হলো বিজেপি।