ছত্তিশগড়ের নব রায়পুরে রজত মহোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 01st, 03:30 pm
ছত্তিশগড়ের মাননীয় রাজ্যপাল রমেন ডেকাজি, রাজ্যের জনপ্রিয় এবং কর্মতৎপর মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার অগ্রজ সহকর্মীবৃন্দ, জুয়েল ওরামজি, দুর্গা দাস উইকেজি এবং তোখন সাহুজি, রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ আমার বন্ধু রামন সিংজি, রাজ্যের উপমুখ্যমন্ত্রীদ্বয় অরুন সাওজি এবং বিজয় শর্মাজি, অন্যান্য মাননীয় মন্ত্রীগণ, নির্বাচিত জনপ্রতিনিধিগণ আর ছত্তিশগড়ের প্রত্যেক প্রান্ত থেকে বিপুল সংখ্যায় আগত আমার প্রিয় ভাই ও বোনেরা,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড় রজত মহোৎসবে ভাষণ দিয়েছেন
November 01st, 03:26 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নব রায়পুরে ছত্তিশগড় রাজ্য গঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ছত্তিশগড় রজত মহোৎসবে ভাষণ দেন। তিনি সড়ক, শিল্প, স্বাস্থ্যসেবা এবং জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে ১৪,২৬০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক ও রূপান্তরমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন যে আজ ছত্তিশগড় রাজ্য গঠনের ২৫ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে তিনি ছত্তিশগড়ের সকল জনগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানান।নব রায়পুরে ছত্তিশগড় বিধানসভার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 01st, 01:30 pm
ছত্তিশগড়ের রাজ্যপাল, রমন ডেকা জি, লোকসভার স্পিকার, ওম বিড়লা জি, ছত্তিশগড় বিধানসভার স্পিকার, আমার বন্ধু রমন সিং জি, রাজ্যের মুখ্যমন্ত্রী, বিষ্ণু দেও সাই জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী, টোখন সাহু জি, উপ-মুখ্যমন্ত্রী, বিজয় শর্মা জি এবং অরুণ সাও জি, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, চরণ দাস মহন্ত জি, অন্যান্য বিশিষ্ট মন্ত্রী, জনপ্রতিনিধি এবং এখানে উপস্থিত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ছত্তিশগড়ের নব রায়পুরে ছত্তিশগড় বিধানসভার নতুন ভবন উদ্বোধন করেছেন
November 01st, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ছত্তিশগড়ের নব রায়পুরে ছত্তিশগড় বিধানসভার নতুন ভবনের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আজ ছত্তিশগড়ের উন্নয়ন যাত্রার সোনালী সূচনা হল। তিনি বলেন যে ব্যক্তিগতভাবে, এটি তাঁর জন্য অত্যন্ত আনন্দের এবং তাৎপর্যপূর্ণ দিন। তিনি এই ভূমির সাথে তাঁর গভীর মানসিক বন্ধনের কথা তুলে ধরেন। দলীয় কর্মী হিসেবে তাঁর কার্যকালের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন যে, তিনি ছত্তিশগড়ে যথেষ্ট সময় কাটিয়েছেন এবং অনেক কিছু শিখেছেন। তিনি ছত্তিশগড়ের দৃষ্টিভঙ্গি, এর সৃষ্টির সংকল্প এবং সেই সংকল্পের পরিপূর্ণতার কথা স্মরণ করেন ও বলেন, তিনি ছত্তিশগড়ের রূপান্তরের প্রতিটি মুহূর্তের সাক্ষী। রাজ্যটি তার ২৫ বছরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই অনুষ্ঠানের অংশ হওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন যে, তিনি রাজ্যের জনগণের জন্য নতুন বিধানসভা ভবন উদ্বোধন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। এই উপলক্ষে তিনি ছত্তিশগড়ের জনগণ এবং রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।ছত্তিশগড়ের বিলাসপুরের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 30th, 06:12 pm
আজ নববর্ষের সূচনা। নবরাত্রির প্রথম দিনও আজ। এই ভূমি মাতা মহামায়ার আশীর্বাদধন্য। ছত্তিশগড় মাতা কৌশল্যার পিত্রালয়। স্বর্গীয় নারী শক্তির উদযাপনে এই ৯ দিন ছত্তিশগড়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। নবরাত্রির প্রথম দিন ছত্তিশগড় আসতে পেরে আমি ধন্য। মাত্র কয়েকদিন আগেই ভক্ত শিরোমণি মাতা কর্মের সম্মানে একটি ডাক টিকিট প্রকাশ হয়েছে। আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা।ছত্তিশগড়ের বিলাসপুরে ৩৩,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী
March 30th, 03:30 pm
পরিকাঠামোগত বিকাশ এবং সকলের ধারাবাহিক জীবিকার সংস্থানের ক্ষেত্রে দায়বদ্ধতার অঙ্গ হিসেবে ছত্তিশগড়ের বিলাসপুরে আজ এক অনুষ্ঠানে ৩৩,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নববর্ষ এবং নবরাত্রির প্রথম দিনে ছত্তিশগড়ের ক্ষেত্রে এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন পৌরানিক নানা আখ্যান।আমাদের সরকার ছত্তিশগড়ের আদিবাসীদের কল্যাণে নিবেদিত: সুরগুজায় প্রধানমন্ত্রী মোদী
April 24th, 10:47 pm
আসন্ন লোকসভা নির্বাচনের আগে ছত্তিশগড়ে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুরগুজার মানুষ জাঁকজমক ভাবে স্বাগত জানিয়েছেন। তিনি আশীর্বাদ বর্ষণের জন্য এবং 'ফির এক বার মোদী সরকার' ধ্বনি দেওয়ার জন্য অম্বিকাপুরকে ধন্যবাদ জানিয়েছেন।ছত্তিশগড়ের সুরগুজায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদীকে জাঁকজমক ভাবে স্বাগত জানানো হয়েছে
April 24th, 10:49 am
আসন্ন লোকসভা নির্বাচনের আগে ছত্তিশগড়ে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুরগুজার মানুষ জাঁকজমক ভাবে স্বাগত জানিয়েছেন। তিনি আশীর্বাদ বর্ষণের জন্য এবং 'ফির এক বার মোদী সরকার' ধ্বনি দেওয়ার জন্য অম্বিকাপুরকে ধন্যবাদ জানিয়েছেন।২৪ ফেব্রুয়ারি ‘বিকশিত ভারত বিকশিত ছত্তিশগড়’ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
February 22nd, 05:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টা নাগাদ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘বিকশিত ভারত বিকশিত ছত্তিশগড়’ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানে ছত্তিশগড়ে ৩৪,৪০০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি সড়ক, রেল, কয়লা, বিদ্যুৎ, সৌর শক্তির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সঙ্গে জড়িত।