বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৬-এর সমাপ্তি অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

January 12th, 06:45 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীবৃন্দ, সাংসদগণ, বিকশিত ভারত ইয়ং লিডার্স চ্যালেঞ্জ জয়ীরা, অন্যান্য বিশিষ্টজনেরা এবং দেশ-বিদেশ থেকে আসা আমার তরুণ বন্ধুরা, প্রত্যেকে এখানে এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আপনারা দু’দিন ধরে এর সঙ্গে যুক্ত রয়েছেন। তাই আপনারা নিশ্চয়ই ক্লান্ত। যাই হোক, ২০১৪’তে আমি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিই, তখন আপনাদের অনেকেই কৈশোরের গণ্ডি পেরোননি। আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলাম, তখন আপনাদের অনেকেই জন্মগ্রহণ করেননি। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, যাই হই না কেন, আমি সর্বদা তরুণ প্রজন্মের উপর প্রভূত আস্থা রেখে এসেছি। আপনাদের সক্ষমতা এবং প্রতিভা থেকে আমি সর্বদা শক্তি সঞ্চয় করি।

বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬-এ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

January 12th, 06:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬-এর সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন। শ্রী মোদী বলেন, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নিয়েছিলেন, তখন আজকের নতুন নাগরিকদের অনেকের জন্মই হয়নি। ২০১৪ সালে তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন, তখন তাদের অনেকেই শিশু ছিলো। এতটা সময় পেরিয়ে গেলেও তরুণতর প্রজন্মের প্রতি তাঁর আস্থা একইরকম অটল রয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনাদের সক্ষমতা ও প্রতিভা থেকে আমি উৎসাহ পাই। আজ আপনারা সকলেই বিকশিত ভারতের লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলেছেন।’

চন্দ্রবিজয়ের এই ঘটনা আমাদের জাতীয় গর্ব, যা আজ পৌঁছে গেছে চন্দ্রপৃষ্ঠেও: প্রধানমন্ত্রী মোদী

August 26th, 08:15 am

আজ বেঙ্গালুরুতে ইসরো-র টেলিমেট্রিক ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক (ISTRAC)-এ চন্দ্রায়নের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী। গ্রীস থেকে দেশে প্রত্যাবর্তন করে ‘চন্দ্রায়ন-৩’ মিশনের সাফল্যে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দিত করতে তিনি এইভাবেই তাঁদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হন।

ভারতের চন্দ্রবিজয় আমাদের জাতীয় গর্ব; চাঁদের মাটি স্পর্শ করার মুহূর্তটি হল এই ধরনের অভিযানে অনুপ্রাণিত হওয়ার আরও একটি বিরল মুহূর্ত

August 26th, 07:49 am

ভারতের চন্দ্রাভিযানকে নিছক সাফল্য আখ্যা দিতে নারাজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, এই প্রচেষ্টা অসীম মহাকাশে ভারতের বৈজ্ঞানিক সত্যকে প্রতিষ্ঠা করেছে। চন্দ্রবিজয়ের এই ঘটনা আমাদের জাতীয় গর্ব, যা আজ পৌঁছে গেছে চন্দ্রপৃষ্ঠেও। এই ঘটনাকে এক কথায় নজিরবিহীন বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বর্তমান ভারত শুধুমাত্র অকুতোভয়ই নয়, একইসঙ্গে তা অনলস পরিশ্রমী। এ হল এমনই এক ভারত যে একদা অন্ধকারকে আলোকিত করেছে কারণ, ভারত সবকিছুকেই নতুন দৃষ্টিতে অভিনব উপায় ও পদ্ধতিতে নতুন করে আবিষ্কার করে। একুশ শতকে বিশ্বে বড় বড় সমস্যাগুলির সমাধান প্রচেষ্টায় ভারত এখন প্রস্তুত।

বেসরকারি উদ্যোগে উদ্ভাবিত ভারতের প্রথম রকেট ‘বিক্রম-এস’-এর সফল উৎক্ষেপণে ইসরো এবং ইন-স্পেসকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

November 18th, 05:33 pm

স্কাইরুট এরোস্পেস উদ্ভাবিত ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম সাব-অর্বিটাল’-এর সফল উৎক্ষেপণে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং ইন-স্পেসকে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।