জাতীয় যুব দিবস উপলক্ষে আগামী ১২ জানুয়ারি বিকশিত ভারত গঠনে সঙ্কল্পবদ্ধ দেশের তরুণ ও যুব নেতাদের সঙ্গে আলাপচারিতা সহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

January 10th, 09:21 pm

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৫ বছর ধরে প্রথাগতভাবে জাতীয় যুব দিবস ১২ জানুয়ারি দিনটিতে উদযাপিত হয়ে আসছে। এবারের উদ্যোগ-আয়োজন সেই দিক থেকে কিছুটা হলেও ভিন্ন ধরনের। স্মরণ করা যেতে পারে, প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে দেশের ১ লক্ষ যুবককে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। কোন রাজনৈতিক দলের অনুমোদন বা সমর্থন ছাড়াই তাঁরা এক জাতীয় মঞ্চের মাধ্যমে বিকশিত ভারত গঠনের সঙ্কল্পকে বাস্তবায়িত করার বিষয়ে তাঁদের চিন্তাভাবনা পেশ করতে পারবেন। এবার তাই জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে বেশ কয়েকটি কর্মসূচির সঙ্গে যুক্ত হবেন প্রধানমন্ত্রী যাতে দেশের ভবিষ্যতের ভাবী নেতৃবৃন্দ উজ্জীবিত ও উৎসাহিত হয়ে ওঠেন। এই প্রচেষ্টার মধ্য দিয়ে তরুণ ও যুবকদের ক্ষমতায়নের প্রসার ঘটবে বলে মনে করা হচ্ছে। আগামী ১২ জানুয়ারি দেশের যুব নেতৃবৃন্দ তাঁদের উদ্ভাবনাপ্রসূত কিছু চিন্তাভাবনার কথা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে পেশ করবেন প্রধানমন্ত্রীর কাছে। দেশের উন্নয়নের জন্য ১০টি বিশেষ বিশেষ বিষয় বা ক্ষেত্রকে তাঁরা এদিন চিহ্নিত করবেন। ভারতের সামনে বর্তমানে এমন কিছু কঠিন চ্যালেঞ্জ ও সমস্যা রয়েছে যা উদ্ভাবনী চিন্তাভাবনার মধ্য দিয়ে সমাধানের প্রস্তাব দেবেন এই যুব নেতারা।

বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ আমাদের যুব শক্তি, তাদের স্বপ্ন, দক্ষতা এবং আকাঙ্ক্ষাকে উদযাপন করে: প্রধানমন্ত্রী

January 10th, 07:24 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ' আমাদের যুব শক্তি, তাঁদের স্বপ্ন, দক্ষতা এবং আকাঙ্ক্ষাকে উদযাপন করে। শ্রী মোদী আরও বলেন, আমাদের আরও বেশি সংখ্যক তরুণ বন্ধু যাতে দেশের পুনর্গঠনের নেতৃত্ব দেন, তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মোদী আরও বলেন, 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ' এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার জন্য যুবসমাজের উৎসাহ দেখার মতো।

We have begun a new journey of Amrit Kaal with firm resolve of Viksit Bharat: PM Modi

December 09th, 01:30 pm

PM Modi addressed the event at Ramakrishna Math in Gujarat via video conferencing. Remarking that the the potential of a fruit from a tree is identified by its seed, the Prime Minister said Ramakrishna Math was such a tree, whose seed contains the infinite energy of a great ascetic like Swami Vivekananda. He added that this was the reason behind its continuous expansion and the impact it has on humanity was infinite and limitless.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটে রামকৃষ্ণ মঠ আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

December 09th, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে গুজরাটে রামকৃষ্ণ মঠ আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। সমাবেশে ভাষণে শ্রী মোদী শুভেচ্ছা জানান প্রণম্য শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী, দেশ বিদেশ থেকে আগত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রণম্য সন্ন্যাসী, গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য বিশিষ্ট জনকে। শ্রী মোদী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন দেবী সারদা, গুরুদেব রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দকে। তিনি বলেন যে, আজকের অনুষ্ঠান আয়োজিত হয়েছে শ্রীমৎ স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মবার্ষিকীতে এবং তাঁকে শ্রদ্ধা জানান তিনি।

প্রবাসী ভারতীয়রা অন্য অন্য দেশে নিজের পরিচয় তৈরি করেছেন: মন কি বাত-এ প্রধানমন্ত্রী মোদী

November 24th, 11:30 am

মন কি বাত-এর ১১৬তম পর্বে প্রধানমন্ত্রী মোদী এনসিসি ক্যাডেটদের বৃদ্ধি এবং দুর্যোগের সময় তাদের ভূমিকার কথা তুলে ধরে এনসিসি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি উন্নত ভারতের জন্য যুব ক্ষমতায়নের ওপর জোর দেন এবং 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ'-এর কথা বলেন। তিনি প্রবীণ নাগরিকদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যাবহার করতে সহায়তা করার কথা বলেন এবং এক পেড় মা কে নাম অভিযানের সাফল্যের অনুপ্রেরণামূলক গল্পগুলিও শেয়ার করেন।