রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়ার জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন
October 12th, 09:10 am
রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়ার জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, সমাজের সেবায় রাজমাতার জীবনভর উদ্যোগ চিরস্মরণীয় হয়ে থাকবে। ভারতের সাংস্কৃতিক ভিত্তি সম্পর্কে বিশেষভাবে শ্রদ্ধাশীল ছিলেন রাজমাতা। ভারতের ঐতিহ্য, মূল্যবোধ ও সংস্কৃতির প্রসারে রাজমাতা সারা জীবন কাজ করে গেছেন।রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়ার জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
October 12th, 08:45 am
রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়ার আজ জন্মবার্ষিকী। এই উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়াজি দেশের সেবায় আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। এজন্য তাঁর সপ্রশংস উল্লেখও করেছেন প্রধানমন্ত্রী।