বিজয়া মেহেতার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
July 01st, 11:41 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিজয়া মেহেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তাঁকে আধুনিক মারাঠী থিয়েটারের পথিকৃৎ হিসেবে বর্ণনা করে শ্রী মোদী বলেন, সৃষ্টিশীলতা এবং শৈল্পিক উৎকর্ষের প্রতি দায়বদ্ধতা ও নিষ্ঠার জন্য তিনি পরিচিত।