ক্রীড়ানুষ্ঠানে মেলবোর্ন ক্রিকেট মাঠ পরিদর্শন প্রধানমন্ত্রীর
July 10th, 08:21 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্ন ক্রিকেট মাঠ পরিদর্শন করেন। ভারত – অস্ট্রেলিয়া ক্রীড়া সম্পর্ক উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এবং সেখানকার ভিক্টোরিয়া রাজ্যের সরকারি প্রধান জেসিন্টা অ্যালান। স্টিভ ওয়া সহ অস্ট্রেলিয়ার অনেক কিংবদন্তী ক্রীড়া ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সেশেলসের স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
June 29th, 08:00 am
সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সম্মাননীয় অতিথি হিসেবে সেশেলসের স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সেশেলসে স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিলেন।ভারত-সেসেলস্-এর মধ্যে ৮ এপ্রিল ভার্চুয়ালি উচ্চ পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান
April 07th, 06:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ এপ্রিল সেসেলসের রাষ্ট্রপতি মিঃ ওয়েভেল রামকালাওয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। তিনি সেসেলসের বিভিন্ন ভারতীয় প্রকল্পের উদ্বোধনও এই অনুষ্ঠানে করবেন।