কচ্ছ ও সৌরাষ্ট্র এলাকার ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 11th, 02:45 pm
গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের অন্য মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কবৃন্দ, শিল্পমহলের প্রতিনিধিবৃন্দ, সম্মানীয় ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন
January 11th, 02:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন। অনুষ্ঠানে সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, ২০২৬-এর সূচনা হওয়ার পর এটাই তাঁর প্রথম গুজরাট সফর। তিনি সকালেই উল্লেখ করেছিলেন যে, ভগবান সোমনাথের স্বর্গীয় দর্শন লাভ করেছেন তিনি এবং এখন রাজকোটে একটি বড় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তিনি বলেন যে, ‘বিকাশ ভি, বিরাসত ভি’-র মন্ত্র সব জায়গায় অনুরণিত হচ্ছে। প্রধানমন্ত্রী স্বাগত জানান সারা দেশ এবং বিশ্ব থেকে আগত সহকর্মীদের।১১ জানুয়ারি প্রধানমন্ত্রীর রাজকোট সফর
January 09th, 12:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১১ জানুয়ারি গুজরাটের রাজকোট সফর করবেন। কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের ১২টি জেলার বিকাশের লক্ষ্যে ১১ ও ১২ জানুয়ারি আয়োজিত হচ্ছে ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলন।১০ থেকে ১২ জানুয়ারি গুজরাট সফর প্রধানমন্ত্রীর
January 09th, 12:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ থেকে ১২ জানুয়ারি গুজরাট সফর করবেন। তিনি আগামীকাল সন্ধ্যেবেলা সোমনাথ পৌঁছোবেন এবং রাত ৮টা নাগাদ ওংকার মন্ত্রপাঠে যোগ দেবেন। এরপর সোমনাথ মন্দিরে ড্রোন শো প্রত্যক্ষ করবেন।