বেদের কালজয়ী জ্ঞানের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন
February 12th, 08:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বেদের চিরন্তন জ্ঞানের তাৎপর্য তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেনঃকমনওয়েলথ দেশগুলির লোকসভার অধ্যক্ষ ও প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 15th, 11:00 am
লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লাজি, রাজ্যসভার ডেপুটি-চেয়ারম্যান শ্রী হরিবংশজি, আন্তঃসংসদীয় ইউনিয়নের সভাপতি শ্রীমতী তুলিয়া অ্যাকসন, কমনওয়েলথ সংসদীয় সংগঠনের সভাপতি শ্রী ক্রিস্টোফার কালিলা, কমনওয়েলথ দেশগুলির অধ্যক্ষ ও প্রিসাইডিং অফিসার, অন্য প্রতিনিধিরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংবিধান সদনের সেন্ট্রাল হলে কমনওয়েল্থের স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করলেন
January 15th, 10:32 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পার্লামেন্ট হাউস কমপ্লেক্সে সংবিধান সদনের সেন্ট্রাল হলে ২৮তম কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ দ্য কমনওয়েল্থ (সিএসপিওসি)-এর উদ্বোধন করলেন। অনুষ্ঠানে ভাষণে শ্রী মোদী বলেন, সংসদীয় গণতন্ত্রে অধ্যক্ষের ভূমিকা অনন্য। তিনি বলেন, স্পিকারের খুব বেশি কথা বলার সুযোগ হয় না। কিন্তু তাঁদের দায়িত্ব নিহিত থাকে অন্যদের কথা শোনার মধ্যে এবং তাঁরা নিশ্চিত করেন যে প্রত্যেকেই যেন তাঁদের কথা বলার সুযোগ পান। তিনি বলেন, স্পিকারদের অতি সাধারণ গুণ ধৈর্য, যিনি অতিউৎসাহী সদস্যদের চেঁচামেচি নিয়ন্ত্রণ করতে পারেন হাসিমুখে।প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ ভাষণ দিয়েছেন
October 31st, 06:08 pm
শ্রী মোদী স্মরণ করেন যে গত বছর গুজরাটে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির জন্মস্থানে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন। এর আগে, তিনি দিল্লিতে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির ২০০তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন করার সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন যে বৈদিক মন্ত্র এবং পবিত্র হবন অনুষ্ঠানের শক্তি এখনও এতটাই তাজা অনুভূত হয় যেন এগুলি গতকালই ঘটেছে।'বন্দে মাতরম'-এর ভাবনার সঙ্গে যোগ রয়েছে ভারতের অমর চেতনার: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
October 26th, 11:30 am
এই মাসের মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী ৩১শে অক্টোবর সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তিনি ছট পূজা উৎসব, পরিবেশ সুরক্ষা, ভারতীয় কুকুরের জাত, ভারতীয় কফি, আদিবাসী সম্প্রদায়ের নেতা এবং সংস্কৃত ভাষার গুরুত্বের মতো আকর্ষণীয় বিষয়গুলিও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী 'বন্দে মাতরম' গানের ১৫০তম বর্ষপূর্তির বিশেষ উল্লেখ করেছেন।নতুন দিল্লিতে জ্ঞান ভারতম-এর আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 12th, 04:54 pm
আজ বিজ্ঞান ভবন ভারতের সোনালী অতীতের নবজাগরণের সাক্ষী হচ্ছে। মাত্র কয়েকদিন আগে, আমি জ্ঞান ভারতম মিশন ঘোষণা করেছিলাম। আর আজ এত অল্প সময়ের মধ্যে, আমরা জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছি। এর সঙ্গে যুক্ত পোর্টালটিও এখন চালু করা হয়েছে। এটি কোনও সরকারি বা বিদ্যায়তনিক অনুষ্ঠান নয়, জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার প্রকাশকেন্দ্র হয়ে উঠতে চলেছে। হাজার হাজার প্রজন্মের চিন্তাভাবনা এবং প্রতিফলন, ভারতের মহান ঋষি-আচার্য এবং পণ্ডিতদের দর্শন এবং গবেষণা, আমাদের জ্ঞান ঐতিহ্য, আমাদের বৈজ্ঞানিক ঐতিহ্য; জ্ঞান ভারতম মিশনের মাধ্যমে আমরা সেগুলিকে ডিজিটালাইজ করতে যাচ্ছি। এই অভিযানের জন্য আমি সকল দেশবাসীকে অভিনন্দন জানাই। জ্ঞান ভারতম এবং সংস্কৃতি মন্ত্রকের পুরো টিমকে আমার শুভেচ্ছা।নতুন দিল্লিতে জ্ঞান ভারতম নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ প্রধানমন্ত্রীর
September 12th, 04:45 pm
নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ জ্ঞান ভারতম নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে শ্রী মোদী ভারতের সোনালি অতীতের পুনর্জাগরণের কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে কয়েকদিন আগে ঘোষণা করা জ্ঞান ভারতম মিশনের কথাও উল্লেখ করেন তিনি।শ্রী নারায়ণ গুরু এবং গান্ধীজির মধ্যে কথোপকথনের শতবর্ষ উদযাপন সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
June 24th, 11:30 am
ব্রহ্মচারী স্বামী সচ্চিদানন্দজি, শ্রীনাথ স্বামী শুভাঙ্গানন্দজি, স্বামী সারদানন্দজি, শ্রদ্ধেয় সাধুগণ, মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জর্জ কুরিয়েনজি, সংসদে আমার সহকর্মী শ্রী আদুর প্রকাশজি, অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।শ্রী নারায়ণ গুরু ও মহাত্মা গান্ধীর মধ্যে ঐতিহাসিক আলোচনার শতবর্ষ উদযাপনে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
June 24th, 11:00 am
প্রধানমন্ত্রী বলেন, শ্রী নারায়ণ গুরু আলোকবর্তিকা হিসেবে সমাজের উন্নতিকল্পে কাজ করেছেন। সমাজের নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত মানুষের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, আজও তিনি যে কোনও সিদ্ধান্ত , এইসব সম্প্রদায়ের উন্নতির কথা ভেবেই নেন। ১০০ বছর আগে ঔপনিবেশিক শাসনের সামাজিক অবস্থার প্রেক্ষিতে গুরুদেব’কে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেই সময় সামাজিক অনাচারের বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পেতেন। কিন্তু চ্যালেঞ্জ সম্পর্কে অকুতোভয় এবং অত্যাচারে অবিচলিত শ্রী নারায়ণ গুরুর নির্ভীক পদক্ষেপ সত্য, সেবা এবং ভালোবাসার প্রতি ছিল ন্যায়নিষ্ঠ। শ্রী নারায়ণ গুরুর বিশ্বাস সামাজিক সাম্য ও ঐক্যের ভিত রচনা করেছে বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ – পথেরও তা অনুপ্রেরণা-স্বরূপ। সমাজের একেবারে প্রান্তিক স্তরে থাকা মানুষের ক্ষমতায়ন তাঁর সরকারের অগ্রাধিকার বলে শ্রী মোদী জানান।We have begun a new journey of Amrit Kaal with firm resolve of Viksit Bharat: PM Modi
December 09th, 01:30 pm
PM Modi addressed the event at Ramakrishna Math in Gujarat via video conferencing. Remarking that the the potential of a fruit from a tree is identified by its seed, the Prime Minister said Ramakrishna Math was such a tree, whose seed contains the infinite energy of a great ascetic like Swami Vivekananda. He added that this was the reason behind its continuous expansion and the impact it has on humanity was infinite and limitless.প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটে রামকৃষ্ণ মঠ আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
December 09th, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে গুজরাটে রামকৃষ্ণ মঠ আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। সমাবেশে ভাষণে শ্রী মোদী শুভেচ্ছা জানান প্রণম্য শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী, দেশ বিদেশ থেকে আগত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রণম্য সন্ন্যাসী, গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য বিশিষ্ট জনকে। শ্রী মোদী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন দেবী সারদা, গুরুদেব রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দকে। তিনি বলেন যে, আজকের অনুষ্ঠান আয়োজিত হয়েছে শ্রীমৎ স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মবার্ষিকীতে এবং তাঁকে শ্রদ্ধা জানান তিনি।ভারত একটি সবুজ ভবিষ্যতের জন্য বিশ্বের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মোদী
September 05th, 11:00 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম আন্তর্জাতিক সৌর উৎসবে তার বার্তায়, সৌর শক্তি ব্যবহারে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। তিনি একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সবুজ শক্তির ভূমিকার ওপর জোর দেন এবং বিশ্ব সম্প্রদায়কে স্বচ্ছ ও নবায়নযোগ্য শক্তির উৎসের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, আইএসএ সোলার পাম্পের বৈশ্বিক দাম কমিয়ে আনতে একটি শক্তিশালী ভূমিকা পালন করেছে।