১৪৪৪৭.৬৪ কোটি টাকা মূলধনী ব্যয়ে হাইব্রিড অ্যানুইটি মডেলে উত্তরপ্রদেশে জাতীয় মহাসড়ক ১৯ ও বারাণসী রিং রোডের মধ্যে ৬ লেনের গ্রিনফিল্ড এলিভেটেড করিডর,র্যাম্প/লুপ ও ফুট ওভারব্রিজ নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
July 15th, 04:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ উত্তরপ্রদেশের বারাণসী শহরের যানজট কমানোর লক্ষ্যে জাতীয় মহাসড়ক ১৯ ও বারাণসী রিং রোডের মধ্যে গঙ্গার ধার বরাবর একটি সংযোগকারী করিডর গড়ে তোলার অনুমোদন দিয়েছে। ৪৬.০৩৯ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে একটি ৬ লেনের এলিভেটেড করিডর, একটি সেতু একটি ফুট ওভারব্রিজ, র্যাম্প/লুপ, সংযোগকারী সড়ক ও সার্ভিস রোড অন্তর্ভুক্ত রয়েছে। এ জন্য মোট মূলধনী ব্যয় হবে ১৪৪৪৭.৬৪ কোটি টাকা। এর মধ্যে নির্মাণ ব্যয় ৬০৩৭.৮৫ কোটি টাকা এবং জমি অধিগ্রহণের খরচ ৫৪১.১১ কোটি টাকা।হাইব্রিড অ্যানুইটি মডেলে উত্তরপ্রদেশে বরুণা নদীর তীর বরাবর ৬/৪ লেন এলিভেটেড করিডর গড়ার অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
July 15th, 04:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি উত্তর প্রদেশের বরুণা নদীর তীর বরাবর ৪৩.২১৮ কিলোমিটার লিঙ্ক/ সংযোগ করিডর গড়ে তোলার আজ অনুমোদন দিয়েছে। বারাণসী শহরকে যানজট মুক্ত করতে এই এলিভেটেড করিডর জাতীয় সড়ক ৩১ এবং বারাণসীর রিং রোডের সঙ্গে সংযোগ গড়ে তুলবে। ৬/৪ লেনের মূলত এই এলিভেটেড করিডরে যান চলাচলের রাস্তা, ফ্লাইওভার, লুপ, র্যাম্প এবং সার্ভিস রোড থাকবে। হাইব্রিড অ্যানুইটি মডেলে এটি রূপায়নের দায়িত্বভার জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষের। মোট ব্যয় ভার ১০.,৯৯৮.৩২ কোটি টাকা।"২৬৪২ কোটি টাকার বারাণসী-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার, গঙ্গার ওপর তৈরি হবে নতুন রেল-সড়ক সেতু "
October 16th, 03:18 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২৬৪২ কোটি টাকার বারাণসী-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। প্রকল্পটি রূপায়িত হবে উত্তরপ্রদেশের বারাণসী এবং চান্দৌলি জেলায়। এর ফলে ব্যস্ত ওই রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনে গতি আসবে। ওই অঞ্চলে রেলের পণ্য পরিবহনের ক্ষমতা প্রতি বছর ২৭.৮৩ মেট্রিকটন বাড়বে। গঙ্গার ওপর গড়ে উঠবে একটি নতুন রেল-সড়ক সেতু।