হাইব্রিড অ্যানুইটি মডেলে উত্তরপ্রদেশে বরুণা নদীর তীর বরাবর ৬/৪ লেন এলিভেটেড করিডর গড়ার অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
July 15th, 04:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি উত্তর প্রদেশের বরুণা নদীর তীর বরাবর ৪৩.২১৮ কিলোমিটার লিঙ্ক/ সংযোগ করিডর গড়ে তোলার আজ অনুমোদন দিয়েছে। বারাণসী শহরকে যানজট মুক্ত করতে এই এলিভেটেড করিডর জাতীয় সড়ক ৩১ এবং বারাণসীর রিং রোডের সঙ্গে সংযোগ গড়ে তুলবে। ৬/৪ লেনের মূলত এই এলিভেটেড করিডরে যান চলাচলের রাস্তা, ফ্লাইওভার, লুপ, র্যাম্প এবং সার্ভিস রোড থাকবে। হাইব্রিড অ্যানুইটি মডেলে এটি রূপায়নের দায়িত্বভার জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষের। মোট ব্যয় ভার ১০.,৯৯৮.৩২ কোটি টাকা।প্রধানমন্ত্রী ১১ এপ্রিল উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সফর করবেন
April 09th, 09:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ এপ্রিল উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সফর করবেন। সফরকালে তিনি বারাণসীতে বেলা ১১টার সময় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলির মোট আর্থিক মূল্যের পরিমাণ ৩,৮৮০ কোটি টাকার বেশি। এই উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় তিনি ভাষণও দেবেন।