গুজরাটের সানন্দে সিজি সেমি ওএসএটি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 04th, 05:15 pm
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব, গুজরাটের কর্মঠ উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীবৃন্দ, সাংসদ ও বিধায়কগণ, সিজি পাওয়ার-এর চেয়ারম্যান ভেল্লায়ান সুব্বাইয়া জি, রেনেসাস ইলেকট্রনিক্স-এর প্রেসিডেন্ট মালিনী জি, সিজি সেমি-র চেয়ারম্যান গিরিশ জি, এখানে উপস্থিত অন্যান্য শিল্প-নেতৃবৃন্দ এবং ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সানন্দে সিজি সেমি-র আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওএসএটি) কেন্দ্রের উদ্বোধন করেছেন
July 04th, 05:00 pm
পাঁচ বছর আগে গৃহীত কৌশলগত লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশকে উন্নত প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার মূল উদ্দেশ্যের কথা স্মরণ করেন। দেশীয় নকশা ও স্থানীয় উৎপাদনের কৌশলের ওপর ভিত্তি করে তিনি এই তৃতীয় বড় কেন্দ্রটিতে বাণিজ্যিক চিপ প্যাকেজিংয়ের আনুষ্ঠানিক যাত্রার সূচনাকে স্বাগত জানান। শ্রী মোদী বলেন, 'ডিজাইন ইন ইন্ডিয়া' ও 'মেক ইন ইন্ডিয়া'-র মূল মন্ত্রকে পাথেয় করে আমরা সফলভাবে এগিয়ে চলেছি।গুজরাটের ভদোদরা গ্রামীণ এলাকায় দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
June 17th, 04:31 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভদোদরা গ্রামীণ এলাকায় দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 04:30 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
June 05th, 04:16 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।গুজরাটের ভাদোদরায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 11th, 06:15 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি জি, কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুখ ভাই মান্ডভিয়া, সর্দার ধামের সভাপতি গগজি ভাই সুতারিয়া জি, দুষ্মন্ত ভাই প্যাটেল, পঙ্কজ ভাই প্যাটেল, রাজ্য বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, মঞ্চে উপস্থিত গুজরাট সরকারের মন্ত্রীরা, সকল দাতা, ট্রাস্টি, বিশিষ্ট অতিথি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
May 11th, 06:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”ভদোদরা যাওয়ার পথে তোলা সোমনাথ মন্দিরের একটি ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী
May 11th, 05:14 pm
সোমনাথ থেকে ভদোদরা যাওয়ার পথে তোলা সোমনাথ মন্দিরের একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রভাস পাটনের সৈকতে সোমনাথ মন্দির আধ্যাত্মিকতা, ইতিহাস ও সভ্যতাগত দৃষ্টিকোণ থেকে এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই মন্দির দীর্ঘ সময় ধরে একের পর এক হামলা সত্ত্বেও স্বমহিমায় উজ্জ্বল। এই বিষয়টি প্রতিটি ভারতীয়র কাছে প্রেরণা।প্রধানমন্ত্রী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন
May 09th, 11:19 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন। তিনি ১০ তারিখ গভীর রাতে গুজরাটের জামনগর পৌঁছাবেন। পরের দিন সোমনাথ মন্দিরে সকাল ১০.১৫ মিনিট নাগাদ সোমনাথ অম্রুত মহোৎসবে অংশ নেবেন তিনি। এরপর শ্রী মোদী ভাদোদরা যাবেন। সেখানে সন্ধ্যে ৬টায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করবেন তিনি। দুটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 07th, 03:15 pm
কোটা এবং সমগ্র হাদোতি অঞ্চলের আমার প্রিয় বন্ধুগণ, আবারও নমস্কার।কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
March 07th, 02:45 pm
প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক আজমের সফর, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২১,০০০-এরও বেশি তরুণের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা উল্লেখ করেন। প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে কোটা বিমানবন্দর নির্মাণের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই নতুন বিমানবন্দরটি আগামীদিনে গোটা এলাকার উন্নয়নে এক নতুন গতি আনবে। প্রধানমন্ত্রী কোটাকে শিক্ষা এবং শক্তি, উভয় ক্ষেত্রে এক অনন্য কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। এখানে পরমাণু কয়লা, গ্যাস এবং জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে। পর্যটনস্থল হিসেবে এই অঞ্চলের সম্ভাবনার কথা উল্লেখ করার পাশাপাশি এখানকার আধ্যাত্মিক তাৎপর্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিমান পথে যোগাযোগ চালু হলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ছুটে আসবেন এবং এর ফলে এখানকার তরুণ, ব্যবসায়ীরা উপকৃতপ্রধানমন্ত্রী ২৮শে ফেব্রুয়ারি রাজস্থান সফর করবেন
February 27th, 03:35 pm
প্রতিরোধমূলক স্বাস্থ্য- পরিষেবা শক্তিশালীকরণ এবং নারীদের কল্যাণে অগ্রগতির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে, প্রধানমন্ত্রী ১৪ বছর বয়সী মেয়েদের জন্য হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকাকরণের উদ্দেশে দেশব্যাপী একটি প্রচার অভিযান শুরু করবেন। এই উদ্যোগের লক্ষ্য জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করা, যা মহিলাদের ক্যান্সার সম্পর্কিত অসুস্থতার অন্যতম প্রধান কারণ এবং সারা দেশে মেয়েদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।গুজরাটের আমেদাবাদে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 25th, 06:42 pm
আজ আপনারা সত্যিই এক অসাধারণ পরিবেশ তৈরি করেছেন। আমার প্রায়শই মনে হয়, আমি কত সৌভাগ্যবান যে আপানাদের মতো লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমি পাচ্ছি। আমি আপনাদের যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট হবে না। ওই দেখুন আপনাদের পাশে ওইখানে ছোট্ট নরেন্দ্র দাঁড়িয়ে আছে।গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের নিরাপত্তা ও আত্মনির্ভরতার প্রসঙ্গে দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা
August 25th, 06:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। ভাষণে তিনি বলেন, সারা দেশে এখন গণেশোৎসবের আবহ। তারই মধ্যে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে গুজরাটের বিকাশের লক্ষ্যে এই প্রকল্পগুলির সূচনা হচ্ছে।প্রধানমন্ত্রী গুজরাটের ভদোদরা জেলায় সেতু ভেঙে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন
July 09th, 12:49 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভদোদরা জেলায় সেতু ভেঙে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।১৪০ কোটি ভারতীয় বিকশিত ভারত গঠনে ঐক্যবদ্ধ: গুজরাটের দাহোদে প্রধানমন্ত্রী মোদী
May 26th, 11:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে ২৪,০০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করলেন। সমাবেশে ভাষণে তিনি বলেন, ২৬ মে দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে কারণ ২০১৪ সালে এই দিনেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দেশের দায়িত্ব তাঁর ওপর অর্পণ করেছেন যে গুজরাটের মানুষ তাদের অটুট সমর্থন এবং আশীর্বাদকে স্বীকৃতি জানান তিনি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের দাহোদে ২৪,০০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন
May 26th, 11:40 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে ২৪,০০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করলেন। সমাবেশে ভাষণে তিনি বলেন, ২৬ মে দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে কারণ ২০১৪ সালে এই দিনেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দেশের দায়িত্ব তাঁর ওপর অর্পণ করেছেন যে গুজরাটের মানুষ তাদের অটুট সমর্থন এবং আশীর্বাদকে স্বীকৃতি জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই আস্থা এবং উৎসাহ দিনরাত দেশের সেবাকাজে ইন্ধন জুগিয়েছে। গত কয়েক বছরে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তা অভূতপূর্ব এবং অভাবনীয়। দশকের পর দশকের বাধা অতিক্রম করে প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, “আজ দেশ হতাশা এবং অন্ধকার থেকে বেরিয়ে আত্মবিশ্বাস এবং আশাবাদের নতুন যুগে প্রবেশ করেছে”।We have begun a new journey of Amrit Kaal with firm resolve of Viksit Bharat: PM Modi
December 09th, 01:30 pm
PM Modi addressed the event at Ramakrishna Math in Gujarat via video conferencing. Remarking that the the potential of a fruit from a tree is identified by its seed, the Prime Minister said Ramakrishna Math was such a tree, whose seed contains the infinite energy of a great ascetic like Swami Vivekananda. He added that this was the reason behind its continuous expansion and the impact it has on humanity was infinite and limitless.প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটে রামকৃষ্ণ মঠ আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
December 09th, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে গুজরাটে রামকৃষ্ণ মঠ আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। সমাবেশে ভাষণে শ্রী মোদী শুভেচ্ছা জানান প্রণম্য শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী, দেশ বিদেশ থেকে আগত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রণম্য সন্ন্যাসী, গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য বিশিষ্ট জনকে। শ্রী মোদী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন দেবী সারদা, গুরুদেব রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দকে। তিনি বলেন যে, আজকের অনুষ্ঠান আয়োজিত হয়েছে শ্রীমৎ স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মবার্ষিকীতে এবং তাঁকে শ্রদ্ধা জানান তিনি।রোজগার মেলার আওতায় ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 29th, 11:00 am
ধনতেরাসের এই শুভলগ্নে আমি দেশের সকল নাগরিকের প্রতি শুভেচ্ছা জানাই। দু’দিন পরেই দীপাবলি। এবার এই উৎসব বিশেষ তাৎপর্যপূর্ণ। আপনাদের মনে হতে পারে, এবারের দীপাবলি বিশেষ কেন? কারণ, প্রতি বছরই এর উদযাপন হয়। বিষয়টি ব্যাখ্যা করি এবার। ৫০০ বছর পর ভগবান শ্রীরাম (রাম লালা) এখন অযোধ্যার অসাধারণ মন্দিরে অধিষ্ঠিত। ওই মন্দিরে রাম লালার অধিষ্ঠানের পর এটাই প্রথম দীপাবলি। এই মুহূর্তটির জন্য প্রজন্মের পর প্রজন্ম অপেক্ষা করে থেকেছেন এবং লক্ষ লক্ষ মানুষ কঠিন পরিস্থিতি সহ্য করেছেন ও আত্মবলিদান করেছেন। এরকম একটি অসাধারণ দীপাবলির সাক্ষী হতে পেরে আমরা অবশ্যই সৌভাগ্যবান।