প্রধানমন্ত্রী ২৮শে ফেব্রুয়ারি রাজস্থান সফর করবেন

February 27th, 03:35 pm

প্রতিরোধমূলক স্বাস্থ্য- পরিষেবা শক্তিশালীকরণ এবং নারীদের কল্যাণে অগ্রগতির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে, প্রধানমন্ত্রী ১৪ বছর বয়সী মেয়েদের জন্য হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকাকরণের উদ্দেশে দেশব্যাপী একটি প্রচার অভিযান শুরু করবেন। এই উদ্যোগের লক্ষ্য জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করা, যা মহিলাদের ক্যান্সার সম্পর্কিত অসুস্থতার অন্যতম প্রধান কারণ এবং সারা দেশে মেয়েদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

February 19th, 01:00 pm

ভারতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটে আরও একবার আপনাদের স্বাগত জানাই। এই শীর্ষ সম্মেলন কৃত্রিম মেধার ব্যবস্থাপনায় একটি মানবমুখী স্পর্শকাতর আন্তর্জাতিক ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ নেতাদের প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য

February 19th, 12:39 pm

নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ নেতাদের প্লেনারি সেশনে করা নিজের মন্তব্য ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতে এআই ইমপ্যাক্ট সামিট-এ অংশগ্রহণকারীদের আরও একবার স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, এই সামিট মানবকেন্দ্রিক এবং সংবেদনশীল বিশ্ব এআই পরিমণ্ডল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি বলেন যে, ইতিহাস দেখিয়েছে মানবসমাজ সবসময় অসুবিধাকে সুযোগে পরিণত করেছে এবং আজ এমনই এক মুহূর্ত উপস্থিত অসুবিধাকে মানব সমাজে সর্বোত্তম সুযোগে রূপান্তর করার।

বিশ্ব স্বাস্থ্য সমাবেশের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

May 20th, 04:42 pm

মাননীয় ব্যক্তিবর্গ ও প্রতিনিধিগণ, নমস্কার। বিশ্ব স্বাস্থ্য সমাবেশের ৭৮তম অধিবেশনে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই।

জেনিভায় ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলির ৭৮তম অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

May 20th, 04:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে জেনিভায় ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলির ৭৮তম অধিবেশনে ভাষণ দিলেন। সমবেত সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এবছর এই অধিবেশনের থিম – ‘স্বাস্থ্যের জন্য এক বিশ্ব’ ভারতের ভাবধারার সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। ২০২৩-এ ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলির অধিবেশনে তিনি ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’ নিয়ে আলোচনা করেছিলেন বলেও প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য সমৃদ্ধ বিশ্ব নির্ভর করে অন্তর্ভুক্তির আদর্শ, অভিন্ন দৃষ্টিভঙ্গী এবং সহযোগিতার মনোভাবের ওপরে।

টিভি-৯ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 28th, 08:00 pm

শ্রীযুক্ত রামেশ্বর গারু জি, রামু জি, বরুণ দাস জি, টিভি৯-এর পুরো টিম, আমি আপনাদের নেটওয়ার্কের সকল দর্শকদের, এখানে উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গকে শুভেচ্ছা জানাই এবং এই শীর্ষ সম্মেলনের জন্য আপনাদের অভিনন্দন জানাই।

TV9 সামিট ২০২৫-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

March 28th, 06:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে TV9 সামিট ২০২৫-এ ভাষণ দেন। শ্রী মোদী বলেন, আজ গোটা বিশ্বের নজর ভারতের দিকে। স্বাধীনতার পর ৭০ বছরে ভারত বিশ্বে একাদশ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠলেও, গত ৭-৮ বছরের মধ্যে বিশ্বে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। শ্রী মোদী বলেন, দেশের ২৫ কোটি মানুষকে দারিদ্র সীমার ওপরে তুলে আনা হয়েছে এবং নতুন এক মধ্যবিত্ত শ্রেণীর আত্মপ্রকাশ ঘটেছে। এই নতুন মধ্যবিত্ত শ্রেণী স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার ক্ষেত্রে এক নতুন জীবনের সূচনা করেছে এবং দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে।

বাওলিয়ালি ধাম-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

March 20th, 04:35 pm

মহন্ত শ্রী রাম বাপুজি, সমাজের অগ্রণী ব্যক্তিবর্গ, এই অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভক্ত ভাই ও বোনেদের নমস্কার, জয় ঠাকর!

বাওলিয়ালি ধামের অনুষ্ঠানে ভাষণ প্রধানমন্ত্রীর

March 20th, 04:30 pm

বাওলিয়ালি ধামে গুজরাটের ভারওয়াড় সমাজের এক অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে আজ ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সমাবেশে শ্রী মোদী মহন্ত শ্রী রাম বাপু, ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত হাজারো ভক্তবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং ভারওয়াড় সমাজ এবং সাধু ও মহন্ত, যাঁরা এই পরম্পরাকে রক্ষা করে চলেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ঐতিহাসিক মহাকুম্ভের আনন্দ ও গর্বের কথা তুলে ধরে শ্রী মোদী ঐ পবিত্র অনুষ্ঠানে মহন্ত শ্রী রাম বাপুকে মহামণ্ডলেশ্বর উপাধি প্রদান এক উল্লেখযোগ্য ঘটনা বলে আখ্যা দিয়ে একে এক অসাধারণ সাফল্য এবং সকলের কাছে এক গভীর সন্তোষের কারণ বলে ব্যাখ্যা করেন।