উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন
August 08th, 08:53 pm
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় সারনাথ অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেছেন
July 25th, 07:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন যে, উত্তরপ্রদেশের সারনাথ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় তিনি আনন্দিত। প্রত্যেক ভারতবাসীর জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত।১৪৪৪৭.৬৪ কোটি টাকা মূলধনী ব্যয়ে হাইব্রিড অ্যানুইটি মডেলে উত্তরপ্রদেশে জাতীয় মহাসড়ক ১৯ ও বারাণসী রিং রোডের মধ্যে ৬ লেনের গ্রিনফিল্ড এলিভেটেড করিডর,র্যাম্প/লুপ ও ফুট ওভারব্রিজ নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
July 15th, 04:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ উত্তরপ্রদেশের বারাণসী শহরের যানজট কমানোর লক্ষ্যে জাতীয় মহাসড়ক ১৯ ও বারাণসী রিং রোডের মধ্যে গঙ্গার ধার বরাবর একটি সংযোগকারী করিডর গড়ে তোলার অনুমোদন দিয়েছে। ৪৬.০৩৯ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে একটি ৬ লেনের এলিভেটেড করিডর, একটি সেতু একটি ফুট ওভারব্রিজ, র্যাম্প/লুপ, সংযোগকারী সড়ক ও সার্ভিস রোড অন্তর্ভুক্ত রয়েছে। এ জন্য মোট মূলধনী ব্যয় হবে ১৪৪৪৭.৬৪ কোটি টাকা। এর মধ্যে নির্মাণ ব্যয় ৬০৩৭.৮৫ কোটি টাকা এবং জমি অধিগ্রহণের খরচ ৫৪১.১১ কোটি টাকা।হাইব্রিড অ্যানুইটি মডেলে উত্তরপ্রদেশে বরুণা নদীর তীর বরাবর ৬/৪ লেন এলিভেটেড করিডর গড়ার অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
July 15th, 04:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি উত্তর প্রদেশের বরুণা নদীর তীর বরাবর ৪৩.২১৮ কিলোমিটার লিঙ্ক/ সংযোগ করিডর গড়ে তোলার আজ অনুমোদন দিয়েছে। বারাণসী শহরকে যানজট মুক্ত করতে এই এলিভেটেড করিডর জাতীয় সড়ক ৩১ এবং বারাণসীর রিং রোডের সঙ্গে সংযোগ গড়ে তুলবে। ৬/৪ লেনের মূলত এই এলিভেটেড করিডরে যান চলাচলের রাস্তা, ফ্লাইওভার, লুপ, র্যাম্প এবং সার্ভিস রোড থাকবে। হাইব্রিড অ্যানুইটি মডেলে এটি রূপায়নের দায়িত্বভার জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষের। মোট ব্যয় ভার ১০.,৯৯৮.৩২ কোটি টাকা।ইকনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 06:15 am
কয়েক মাস আগে ভারত শান্তি আইনের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রকে বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আমরা ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য স্থির করেছি। অস্ট্রেলিয়ার বিপুল ইউরেনিয়াম ভাণ্ডার ভারতের পারমাণবিক শক্তি যাত্রার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। এই ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ রয়েছে।Prime Minister addresses Australia-India CEOs Forum and Economic Roadmap Business event
July 09th, 06:00 am
PM Modi participated in the Australia-India CEOs Forum and the Economic Roadmap Business event in Melbourne. Addressing the CEOs Forum, he highlighted India's strong economic growth, policy reforms, digital transformation and expanding innovation ecosystem. Addressing the Economic Roadmap Business event, he expressed satisfaction at the growth of trade and investment ties based on ECTA and called for early conclusion of the proposed CECA.লখনউ-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
June 22nd, 06:37 pm
উত্তরপ্রদেশের লখনউ-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রশাসন তাঁদের পাশে আছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী।উত্তরপ্রদেশের বাদাউন-এ দুর্ঘটনায় জীবনহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
June 17th, 04:32 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বাদাউন-এ এক দুর্ঘটনায় জীবনহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর
June 11th, 06:15 pm
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।'এক পেড় মা কে নাম' অভিযানের আওতায় বৃক্ষরোপণের ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য উত্তর প্রদেশের জনগণকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
June 05th, 11:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের জনগণকে এই চমৎকার সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এটি প্রত্যেক দেশবাসীর জন্য অনুপ্রেরণাস্বরূপ। প্রধানমন্ত্রী মন্তব্য করেন বলেন, 'এক পেঢ় মা কে নাম' অভিযানের সঙ্গে যুক্ত এই অসাধারণ সাফল্য স্পষ্টভাবে প্রমাণ করে যে, বর্তমানে সময়ে মানুষ পরিবেশ সংরক্ষণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।দেশের শততম রামসার সাইট হিসেবে জয়প্রকাশ নারায়ণ পাখিরালয় স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ
June 05th, 11:58 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বালিয়ায় জয়প্রকাশ নারায়ণ পাখিরালয় (সুরহা তাল) রামসার সাইটের স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এটি দেশের শততম রামসার সাইট।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন
May 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।উত্তর প্রদেশের লখিমপুর খেরির ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
May 18th, 01:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের লখিমপুর খেরির ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।নেদারল্যান্ডসে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভারত-নেদারল্যান্ডস যৌথ বিবৃতি
May 17th, 03:45 am
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মাননীয় রব জেটেন-এর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ মে ২০২৬ তারিখে নেদারল্যান্ডসে এক সরকারি সফর করেন। এটি ছিল নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর।মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার ১৯ টি জেলা জুড়ে রেলের ৩টি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
May 05th, 07:14 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রেলের ৩টি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এজন্য খরচ ধরা হয়েছে ২৩,৪৩৭ কোটি টাকা। এই তিনটি প্রকল্প হলগঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর... সব জায়গায় পদ্ম ফুটছে: বিজেপির সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী মোদী
May 04th, 07:01 pm
গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর... সব জায়গায় পদ্ম ফুটছে: বিজেপির সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী মোদীরাজ্যজুড়ে বিপুল জয়ের পর বিজেপির সদর দপ্তর থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী
May 04th, 07:00 pm
রাজ্যজুড়ে বিপুল জয়ের পর বিজেপির সদর দপ্তর থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদীবাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পূজা করলেন প্রধানমন্ত্রী; দেশের মানুষের সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা
April 29th, 11:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কাশীর বাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পূজা করেছেন, সেখানে তিনি দেশের মানুষের সুখ, সমৃদ্ধি ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেছেন।উত্তর প্রদেশের হরদোই-এ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 29th, 11:35 am
সবার প্রথমে, আমি ভগবান নরসিংহের এই পবিত্র ভূমিতে শ্রদ্ধা নিবেদন করি। মা গঙ্গা এখান দিয়ে বয়ে গেছেন। মাত্র কয়েক কিলোমিটার দূরেই তাঁর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তাই, এই পুরো অঞ্চলটি কোনো তীর্থস্থানের চেয়ে কম নয়। আমি বিশ্বাস করি উত্তর প্রদেশকে দেওয়া এক্সপ্রেসওয়ের উপহারটিও মা গঙ্গারই একটি আশীর্বাদ। এখন, আপনারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সঙ্গমে যেতে পারবেন এবং কাশীতে বাবার দর্শন সেরে ফিরেও আসতে পারবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন
April 29th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। ভগবান নরসিংহের পবিত্র ভূমি এবং মাত্র কয়েক কিলোমিটার দূরে বয়ে চলা মা গঙ্গার দিব্য উপস্থিতিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সমগ্র অঞ্চলটি নদীর আধ্যাত্মিক ও প্রতিপালনকারী মাহাত্ম্যে ধন্য একটি তীর্থস্থান। উত্তর প্রদেশের জন্য এই এক্সপ্রেসওয়ে স্বয়ং মা গঙ্গারই আশীর্বাদ বলে তিনি মন্তব্য করেন।