পূর্ব ভারত হল উন্নয়নের চালিকাশক্তি। এক্ষেত্রে ওড়িশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী
January 28th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে উৎকর্ষ ওড়িশা – মেক ইন ওড়িশা কনক্লেভ, ২০২৫-এর উদ্বোধন করেন। তিনি এই উপলক্ষে একটি প্রদর্শনীরও সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, এ বছরের জানুয়ারি মাসে এটি তাঁর দ্বিতীয় ওড়িশা সফর। এর আগে তিনি প্রবাসী ভারতীয় দিবস, ২০২৫-এর উদ্বোধন করতে এই রাজ্যে এসেছিলেন।"প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভুবনেশ্বরে ‘উৎকর্ষ ওড়িশা’ – মেক ইন ওড়িশা কনক্লেভ, ২০২৫-এর উদ্বোধন করেছেন "
January 28th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে উৎকর্ষ ওড়িশা – মেক ইন ওড়িশা কনক্লেভ, ২০২৫-এর উদ্বোধন করেন। তিনি এই উপলক্ষে একটি প্রদর্শনীরও সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, এ বছরের জানুয়ারি মাসে এটি তাঁর দ্বিতীয় ওড়িশা সফর। এর আগে তিনি প্রবাসী ভারতীয় দিবস, ২০২৫-এর উদ্বোধন করতে এই রাজ্যে এসেছিলেন।২৮ জানুয়ারি ওড়িশা ও উত্তরাখন্ড সফরে প্রধানমন্ত্রী
January 27th, 06:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ জানুয়ারি ওড়িশা ও উত্তরাখন্ড সফর করবেন। সকালে ভূবনেশ্বরের জনতা ময়দানে তিনি উৎকর্ষ ওড়িশা – মেক ইন ওড়িশা কনক্লেভ ২০২৫-এর উদ্বোধন করবেন। বিকেলে উত্তরাখন্ডের দেরাদুনে ৩৮তম জাতীয় গেমসের সূচনা করবেন প্রধানমন্ত্রী।