প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন; দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা এবং পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালী নিয়ে আলোচনা
April 14th, 10:12 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন।পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রীকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট
March 24th, 08:48 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প।পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাতের বিষয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
March 24th, 02:05 pm
পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে এবং তার ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সে বিষয়ে আমরা সকলেই অবগত। এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরতে আমি আজ সংসদের উচ্চকক্ষে তথা দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে এক গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। এই পরিস্থিতি ভারতের জন্যও উদ্বেগজনক। এই যুদ্ধ আমাদের বাণিজ্য পথগুলোকে প্রভাবিত করছে। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহ আজ প্রভাবিত। উপসাগরীয় দেশগুলোতে প্রায় ১ কোটি ভারতীয় বসবাস করেন এবং কাজ করেন। তাদের জীবন ও জীবিকার নিরাপত্তার বিষয়টি ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে, এই জাহাজগুলিতে প্রচুর ভারতীয় নাবিক রয়েছেন। ভারতের জন্য এটিও অত্যন্ত উদ্বেগের। এই ভয়াবহ পরিস্থিতিতে, ভারতীয় সংসদের এই উচ্চকক্ষ থেকে শান্তি ও আলোচনার জন্য ঐক্যবদ্ধ এক ধ্বনি সারা পৃথিবীর কাছে পৌছে দেওয়া অপরিহার্য।পশ্চিম এশিয়ার সংঘর্ষ নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
March 24th, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ গোটা বিশ্বে এক তীব্র জ্বালানি সঙ্কটের জন্ম দিয়েছে, যার প্রভাব ভারতেও পড়েছে এবং উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান যে, এই সংঘাত ভারতের বাণিজ্যিক পথগুলি বিঘ্নিত হওয়ায় পেট্রোল, ডিজেল, গ্যাস ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় দেশগুলিতে প্রায় এক কোটি ভারতীয়ের বসবাস। এই অবস্থায় তাঁদের নিরাপত্তা ও জীবন-জীবিকা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে, তিনি হরমুজ প্রণালীতে জাহাজে আটকে থাকা বিপুল সংখ্যক ভারতীয় নাবিকের অবস্থার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, এমন এক সঙ্কটময় পরিস্থিতিতে, ভারতের সংসদের এই মর্যাদাপূর্ণ উচ্চকক্ষ থেকে সমগ্র বিশ্বের উদ্দেশে শান্তি ও পারস্পরিক আলাপ-আলোচনার পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উচ্চারিত হওয়া একান্ত আবশ্যক।এআই-এর সাফল্য থেকে টি-২০ বিশ্বকাপ, প্রধানমন্ত্রী মোদী মন কি বাতে ভারতের উত্থান তুলে ধরেছেন
February 22nd, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে অনুষ্ঠিত 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট'-এ তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, অঙ্গদান, নদী উৎসব, ডিজিটাল নিরাপত্তা, পরীক্ষা পে চর্চা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে ২৩শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে 'রাজাজি উৎসব' পালিত হবে। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা জি-র প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং নারী শক্তির সাথে তাঁর গভীর সম্পর্কের কথা উল্লেখ করেছেন।প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা
February 02nd, 11:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮% করার জন্য তিনি ১৪০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান।এলভিএম৩-এম-৬ রকেটের মাধ্যমে ব্লু বার্ড ব্লক-২-এর সফল উৎক্ষেপণে মহাকাশ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
December 24th, 10:04 am
এলভিএম৩-এম ৬ রকেটের সাহায্যে ভারতের মাটি থেকে সবচেয়ে ভারী মার্কিন উপগ্রহ ব্লু বার্ড ব্লক-২কে সাফল্যের সঙ্গে কক্ষপথে স্থাপনের জন্য মহাকাশ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।ভারত-জর্ডন বাণিজ্যিক বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ
December 16th, 12:24 pm
পৃথিবীতে কিছু কিছু দেশের সীমান্ত অভিন্ন, কিছু কিছু দেশ একই বাজারকে কাজে লাগায়, কিন্তু ভারত এবং জর্ডনের সম্পর্ক এমন এক স্তরে রয়েছে, যা ঐতিহাসিক দিক থেকে আস্থার প্রতীক এবং ভবিষ্যতে নানা ধরণের আর্থিক সুযোগ সুবিধাকে কাজে লাগাতে পারবে।ভারত-জর্ডন বাণিজ্য ফোরামে প্রধানমন্ত্রী ও মহামান্য রাজা দ্বিতীয় আব্দুল্লার ভাষণ
December 16th, 12:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মহামান্য রাজা দ্বিতীয় আব্দুল্লা আজ আম্মানে ভারত-জর্ডন বাণিজ্য ফোরামে ভাষণ দেন। জর্ডনের বাণিজ্য এবং শিল্প মন্ত্রীও এই ফোরামে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী এবং জর্ডনের রাজা দু’জনই দুই দেশের মধ্যে ব্যবসায়িক বোঝাপড়া বৃদ্ধির উপর জোর দেন। জর্ডনের মুক্ত বাণিজ্য চুক্তি এবং ভারতের আর্থিক শক্তির উপর ভিত্তি করে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ায় আর্থিক করিডর গড়ে তোলার উপর জোর দেন রাজা আব্দুল্লা।মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর কথা
December 11th, 08:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।পণবন্দিদের মুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
October 13th, 07:59 pm
দুই বছরেরও বেশি সময়ের পর সমস্ত পণবন্দির মুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবী রাষ্ট্রদূত সার্জিও গর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন
October 11th, 11:58 pm
ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবী রাষ্ট্রদূত মিঃ সার্জিও গর আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী তাঁকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর কার্যকালে ভারত-মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও সুদঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন।গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
October 09th, 09:31 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।গাজা সংঘর্ষের অবসানে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি উদ্যোগকে স্বাগত প্রধানমন্ত্রীর
September 30th, 09:19 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের গাজা সংঘর্ষ অবসানে সর্বাত্মক পরিকল্পনার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এ অংশ নেবেন
September 24th, 06:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নতুন দিল্লির ভারত মন্ডপম – এ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এ অংশগ্রহণ করবেন। এক জনসমাবেশেও ভাষণ দেবেন তিনি।মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
July 06th, 12:06 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হওয়া ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায়, বিশেষ করে শিশুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।ভারত, হাঙ্গেরি, পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারীদের নিয়ে স্পেস মিশনের যাত্রা শুরুর সাফল্যকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী
June 25th, 01:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ স্পেস মিশনের সফল উৎক্ষেপণে সন্তোষ প্রকাশ করেছেন। এই মিশনে ভারত, হাঙ্গেরি, পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারীরা মহাকাশ যাত্রা করলেন। শ্রী মোদী ভারতীয় নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা-কে অভিনন্দন জানিয়েছেন। শ্রী শুক্লা হবেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে প্রথম ভারতীয় নভোচারী।শ্রী জো বাইডেনের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী
May 19th, 02:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট শ্রী জো বাইডেনের অসুস্থতার সংবাদে উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন। শ্রী মোদী আরও বলেছেন, “ডঃ জিল বাইডেন এবং তাঁর পরিবারের পাশে আছি।”মার্কিন উপ-রাষ্ট্রপতি এবং তাঁর পরিবারকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
April 21st, 08:56 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন উপ-রাষ্ট্রপতি জে ডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন উপ-রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর পত্নী ঊষা ভ্যান্স, তাঁদের সন্তানরা এবং মার্কিন প্রশাসনের সদস্যবৃন্দ।প্রধানমন্ত্রী মোদী এবং ট্রাম্প একটি মেগা ভারত-মার্কিন অংশীদারিত্ব গড়ে তুলেছেন
February 14th, 06:46 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র সফর ছিল একটি স্মরণীয় উপলক্ষ, যা দুই দেশের মধ্যে গভীরতর কৌশলগত, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের প্রতিফলন ঘটায়। তার সফরকালে, প্রধানমন্ত্রী মোদী মার্কিন নেতা, ব্যবসায়ী এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং কূটনীতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি নিয়ে একাধিক উচ্চ-পর্যায়ের বৈঠক এবং আলোচনায় অংশগ্রহণ করেছেন। এই সফর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় সম্পর্ককে পুনরায় নিশ্চিত করেছে, যা উভয় দেশকে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে বিশ্ব অংশীদার হিসাবে স্থান দিয়েছে।