জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
June 17th, 06:43 pm
ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কোস্টা এবং ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্টের উরসুলা ভন দের লেয়েন -এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এবং নাগরিকদের কৃতজ্ঞতা জানালেন তাঁদের আন্তরিক শুভেচ্ছার জন্য
June 10th, 11:50 pm
প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণির মানুষের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তার জন্য। শুভেচ্ছায় গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি জানিয়েছেন যে, ভারতকে সেবা এবং দেশের উন্নয়ন যাত্রার অবদান রাখার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস মানুষের বিশ্বাস এই কথার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের লক্ষ্যপূরণে, ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশা পূরণে এবং ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে পূর্ণ মাত্রায় কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন।প্রধানমন্ত্রী মোদী সুইডেনে এসে পৌঁছেছেন
May 17th, 06:09 pm
প্রধানমন্ত্রী মোদী সুইডেনের গোথেনবার্গে এসে পৌঁছেছেন এবং তাঁর পাঁচ দেশ সফরের একটি গুরুত্বপূর্ণ পর্ব শুরু করার প্রাক্কালে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন স্বয়ং তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সুইডেনও প্রধানমন্ত্রী মোদীকে এসকর্ট বা বিশেষ প্রহরা দেওয়ার জন্য তাদের ফাইটার জেট বা যুদ্ধবিমান পাঠিয়েছিল। এই সফর ভারত-সুইডেন সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতা এবং প্রধান ক্ষেত্রগুলোতে সহযোগিতা শক্তিশালী করার প্রতি পারস্পরিক প্রতিশ্রুতিকে তুলে ধরে।প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।
May 15th, 07:56 am
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশ সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন। তাঁর এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে এবং অসলোতে তৃতীয় ‘ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন’-এ অংশগ্রহণ।প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)
May 11th, 09:00 pm
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।টুওয়ার্ডস ২০৩০: ভারত-ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক কৌশলগত এজেন্ডা
January 27th, 06:48 pm
২০২৬ সালের ২৭ জানুয়ারি নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে অনুমোদিত যৌথ ভারত-ইইউ ব্যাপক কৌশলগত এজেন্ডা, উভয় অংশীদার এবং বৃহত্তর বিশ্বের জন্য পারস্পরিকভাবে উপকারী, সুনির্দিষ্ট এবং রূপান্তরমূলক ফলাফল প্রদানের জন্য ইইউ-ভারত সহযোগিতাকে সম্প্রসারিত, গভীর এবং আরও ভালভাবে সমন্বয় করে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে।ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের ভারত সফর এবং ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলন নিয়ে ভারত-ইইউ যৌথ বিবৃতি
January 27th, 06:15 pm
প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের উরসুলা ভন দের লেয়েন ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতে রাষ্ট্রীয় সফরে এসেছেন। সফরকালে, নেতারা ঐতিহাসিক ভারত-ইইউ এফটিএ নিয়ে আলোচনার সফল সমাপ্তির প্রশংসা করেন এবং টুওয়ার্ডস ২০৩০: ভারত-ইইউ যৌথ ব্যাপক কৌশলগত এজেন্ডা গ্রহণ করেন।ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের ভারত সফর : সাফল্যের তালিকা
January 27th, 02:53 pm
২০৩০-এর অভিমুখে : ভারত-ইউরোপীয় ইউনিয়ন যৌথ সর্বাত্মক কৌশলগত কর্মসূচি।ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
January 27th, 01:30 pm
প্রেসিডেন্ট কোস্টা তাঁর সরল জীবনযাত্রা এবং সমাজের প্রতি গভীর অঙ্গীকারের জন্য ব্যাপকভাবে সমাদৃত, তাঁকে “লিসবনের গান্ধী” বলা হয়। প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বিশ্বজুড়ে প্রেরণার উৎস- শুধু জার্মানির প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেই নয়, ইউরোপীয় কমিশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবেও।উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সাধারণতন্ত্র দিবসের গর্বিত উদযাপনে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ
January 26th, 04:50 pm
উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সাধারণতন্ত্র দিবসের গর্বিত উদযাপনে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।ছবিতে: নতুন দিল্লির কর্তব্য পথে ৭৭তম প্রজাতন্ত্র দিবস
January 26th, 08:12 am
কর্তব্য পথে অনুষ্ঠিত ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতের ঐক্য, শক্তি এবং ঐতিহ্য প্রদর্শিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সমর স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি শুরু করেন এবং দেশের বীর সেনানীদের প্রতি জাতির কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন।ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে
September 17th, 07:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট শ্রীমতী উরসুলা ভন ডার লেয়েন-এর কাছ থেকে টেলিফোন পান।ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে কনফারেন্স কলে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
September 04th, 06:27 pm
প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী আজ ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে কনফারেন্স কলে কথা বলেছেন।জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তালাপ
June 18th, 03:04 pm
কানাডার কানানাস্কিস-এ জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে ১৭ জুন, ২০২৫ ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট শ্রীমতী উরসুলা ভন দের লেয়েন-এর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর গঠনাত্মক আলোচনা হল।এই সপ্তাহে ভারতকে নিয়ে বিশ্ব
March 05th, 11:37 am
ভারত গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ খাতে অগ্রগতির পাশাপাশি বিশ্বব্যাপী অংশীদারদের সঙ্গে এক সপ্তাহের নিবিড় সম্পর্ক দেখছে। ইউরোপীয় কমিশনের নেতৃত্ব ভারত সফর করেছে, লাতিন আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনা এগিয়েছে এবং আন্তর্জাতিক ব্যবসায়ীরা দেশে তাদের উপস্থিতি প্রসারিত করেছে। ইতিমধ্যে, ভারতের লজিস্টিক, স্বাস্থ্যসেবা এবং বিমান চলাচল খাতে এমন পরিবর্তন আসছে যার স্থায়ী অর্থনৈতিক প্রভাব থাকতে পারে।যৌথ বিবৃতি: নতুন দিল্লিতে ভারত ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের দ্বিতীয় বৈঠক (২৮ ফেব্রুয়ারি, ২০২৫)
February 28th, 06:25 pm
নতুন দিল্লিতে ভারত ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের দ্বিতীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য, প্রযুক্তি এবং নিরাপত্তা ক্ষেত্রে ভারত-ইইউ অংশীদারিত্ব আরও গভীর করার উপর জোর দেন। উভয় পক্ষই কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ৬জি এবং স্বচ্ছ শক্তির অগ্রগতি, অর্থনৈতিক নিরাপত্তা এবং উদ্ভাবনকে শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই সহযোগিতার লক্ষ্য বিশ্বব্যাপী স্থিতিশীলতা, স্থিতিস্থাপকতা এবং ভাগ করা সমৃদ্ধি অর্জন করা।নেতাদের বক্তব্য : ইউরোপীয় কমিশন এবং ভারতে ইইউ কলেজ অফ কমিশনারস-এর প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন-এর সফর (২৭-২৮ ফেব্রুয়ারি, ২০২৫)
February 28th, 06:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন-এর সাক্ষাৎকারের পরে শ্রীমতী লেয়েন বলেন যে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের কৌশলগত সহযোগিতা পরস্পরের এবং ব্যাপক ভাবে বিশ্ববাসীর হিতের জন্য অত্যন্ত লাভজনক হয়েছে। তারা ২০ বছরের জন্য ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত সহযোগিতা এবং ২০ বছরেরও বেশি সময়ের জন্য ভারত - ইউরোপীয়ান কমিশন সহযোগিতা চুক্তির ভিত্তিতে এই সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁদের দায়বদ্ধতার কথা বলেন।ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলেন উরসুলা ভন দ্যর লিয়েন
July 19th, 11:48 am
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ায় উরসুলা ভন দ্যর লিয়েন-কে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐ বার্তায় শ্রী মোদী ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার ইচ্ছা ও আগ্রহ প্রকাশ করেছেন।ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনর্নিবাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন
June 06th, 01:18 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনর্নিবাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেয়েনের সঙ্গে বৈঠক করেছেন
April 25th, 04:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপীয় কমিশনের সভাপতি মিঃ উরসুলা ভন ডের লেয়েনকে স্বাগত জানিয়েছেন। এবছর রাইসিনা আলাপচারিতায় উদ্বোধনী ভাষণে সম্মতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের সভাপতিকে ধন্যবাদ জানান। এসম্পর্কে শ্রী মোদী বলেন, তাঁর ভাষণ শোনার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।