প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র এবং গুজরাট সফরে যাবেন
September 07th, 11:51 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র এবং গুজরাট সফরে যাবেন। দুপুর ১২-টা নাগাদ প্রধানমন্ত্রী ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকা বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। তিনি অনুষ্ঠানে সমাবেশে ভাষণ দেবেন।জল বিষয়ে জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে পৌরোহিত্য প্রধানমন্ত্রীর
September 02nd, 09:00 pm
জলশক্তি মন্ত্রক আয়োজিত জল নিয়ে ২ দিনের জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে আজ পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। টিম ইন্ডিয়ার মানসিকতাকে জোরদার করতে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে বিভাগীয় সম্মেলন সিরিজের এটিই প্রথম। যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার মানসিকতাকে গভীরতা দিতে এবং জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্রে যৌথ অংশীদারিত্বের প্রসারে এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের স্বার্থে এই সম্মেলনের আয়োজন।ভারত-উজবেকিস্তান অংশীদারিত্ব আরও জোরদার হলে তা মধ্য এশিয়ায় শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে এক শক্তিশালী শক্তি হিসেবে কাজ করবে: যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী
August 30th, 01:30 pm
ভারত-উজবেকিস্তান যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতি ইতিবাচক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং গভীর বন্ধুত্বের জন্য রাষ্ট্রপতি শাভকাত মিরজিওয়েভের প্রশংসা করেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে 'সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব'-এর পর্যায়ে উন্নীত করার প্রেক্ষাপটে, প্রধানমন্ত্রী মোদী ২০৩০ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা এবং পরিকাঠামো উন্নয়নে পারস্পরিক লাভজনক সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনার কথা ঘোষণা করেন; পাশাপাশি তিনি বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন।৪ জুলাই রাজস্থান ও গুজরাট সফর প্রধানমন্ত্রীর
July 03rd, 11:25 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৪ জুলাই রাজস্থান ও গুজরাট সফর করবেন। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ তিনি যোধপুর বিমানবন্দরের টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন এবং যোধপুরে 'উড়ান' প্রকল্পের সূচনা করবেন। এরপর দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ তিনি বালোত্রা যাবেন এবং প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।ওড়িশা সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 01:10 pm
আমাদের ওড়িশা আজকাল উৎসবের আনন্দে মগ্ন। গত সপ্তাহেই মহা ধুমধামে গণেশ উৎসব পালিত হয়েছে। ভগবান জগন্নাথের রথযাত্রার প্রস্তুতিও পুরোদমে চলছে। ময়ূরভঞ্জের বারিপদ রথযাত্রা নিয়েও উত্তেজনার আবহ রয়েছে। আর এই সবকিছুর মাঝে গণতন্ত্রের অগ্রগতির উদযাপনও চলছে। ওড়িশায় বিজেপি সরকারেরও দুই বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে, আপনাদের সকলের মাঝে থাকতে পারা, ময়ূরভঞ্জে আসার সৌভাগ্য এবং আপনাদের এত বিপুল সংখ্যায় উপস্থিতি—এইসব উপলক্ষ আমার জন্য অত্যন্ত বিশেষ। আপনাদের আন্তরিকতা আমাকে বারবার এখানে টেনে আনে। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি ডাবল-ইঞ্জিন সরকারের অধীনে ওড়িশার জনগণের উন্নয়ন যাত্রার জন্য তাঁদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এছাড়াও, এই উপলক্ষে আমি পণ্ডিত রঘুনাথ মুর্মু, ডঃ দাময়ন্তী বেশ্র এবং শ্রী চরণ হেমব্রামের মতো প্রখ্যাত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার জন্য অলচিকি লিপি তৈরি করেছিলেন। আমাদের সরকার সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান উপস্থাপন করেছে। আমরা ওড়িশার সন্তানদের পদ্ম পুরস্কারে সম্মানিত করেছি। গত দুই বছর ধরে, ওড়িশা সরকার এই সমস্ত প্রখ্যাত ব্যক্তিত্বদের স্বপ্ন পূরণের জন্য অক্লান্তভাবে কাজ করে চলেছে।ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ৪৭,৬০০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 20th, 01:00 pm
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাঁওতালি জহের ও হো জহের নামক পবিত্র উপাসনাস্থল, একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে প্রার্থনা ও পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। এছাড়া, তাঁরা ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল বিকাশ-এর ধারা, ওড়িশা সারা। শ্রী মোদী ৪৭,৬০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।আগামীকাল ওড়িশা সফর করবেন প্রধানমন্ত্রী
June 19th, 11:53 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল, অর্থাৎ, ২০ জুন ওড়িশা সফর করবেন। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুও প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। ফলে, রাজ্যের কাছে এ এক বিরল ও তাৎপর্যপূর্ণ উপলক্ষ্য হতে চলেছে।ভারতে সেন্ট-গোবাইনের ব্যবসার প্রসারে সিইও বেনোইট বাজিনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
June 18th, 06:39 pm
সেন্ট-গোবাইনের সিইও বেনোইট বাজিনের সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
June 15th, 03:00 pm
আমার এই সফর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম স্লোভাকিয়া সফর। আমি আনন্দিত যে এই ঐতিহাসিক মুহূর্তে আমরা আমাদের সম্পর্ককে একটি ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের পারস্পরিক আস্থা, অভিন্ন অগ্রাধিকার এবং অভিন্ন ভবিষ্যতের প্রতীক।কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয়-এ (কোতেশ্বর রোড থেকে বিমানবন্দর করিডোর) পর্যায় অনুমোদন করেছে
June 10th, 01:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের (ফেজ ২-এ) অনুমোদন দিয়েছে। এই পর্যায়ে ৬.০৩২ কিলোমিটার দীর্ঘ একটি করিডোর এবং ৫টি স্টেশন (৪টি এলিভেটেড বা উড়ালপথের স্টেশন এবং ১টি ভূগর্ভস্থ স্টেশন) অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় পর্যায়ের (ফেজ ২-এ) কাজ সম্পন্ন ও চালু হলে আহমেদাবাদ-গান্ধীনগর এলাকায় মোট ৭৭.৬৩ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল নেটওয়ার্ক গড়ে উঠবে। এই করিডোরের স্টেশনগুলি হলো—আশ্রম রোড, কোটেশ্বর প্রাচীন মন্দির, সবরমতী নদী, সর্দার নগর এবং বিমানবন্দর।দমনে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন/উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 07:20 pm
দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর প্রশাসক প্রফুল ভাই প্যাটেল, সংসদে আমার সহকর্মী কালাবেন দেলকর, দমন পৌর পরিষদের সভাপতি দীপিকা তান্ডেল জি, দমন জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান ধর্ম বাবু প্যাটেল, সিলভাসা পৌর পরিষদের চেয়ারম্যান সোমনাথ দেবরে জি, দাদরা নগর হাভেলি জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নিশা ভাবসার জি, দিউ পৌর পরিষদের চেয়ারম্যান হরিশ কাপাদিয়া জি, দিউ জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন কোটিয়া রঞ্জিতাবেন, এবং এখানে এত বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 05th, 07:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিকদের উপস্থিতি ও বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন। নিজের পূর্ববর্তী সফরের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর আগের সেই পর্যবেক্ষণ আজ বাস্তবে রূপ নিয়েছে। এই অঞ্চলটি এখন গর্বের সঙ্গে দেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সত্তাকে তুলে ধরছে। শ্রী মোদী বলেন, দমন এখন 'মিনি ইন্ডিয়া' বা ক্ষুদ্র ভারতের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস সমগ্র দেশের এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে।ওড়িশায় হাইব্রিড অ্যানুইটি মোডে রামেশ্বর থেকে পারাদ্বীপ পর্যন্ত উপকূলীয় মহাসড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা (এটি দুটি প্যাকেজে বিভক্ত মোট ১৬৩.১৮০ কিমি দৈর্ঘ্যের উপকূলীয় মহাসড়কের একটি অংশ)
June 03rd, 03:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ ওড়িশায় হাইব্রিড অ্যানুইটি মডেল-এ রামেশ্বর থেকে পারাদ্বীপ পর্যন্ত নতুন উপকূলীয় মহাসড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি দুটি প্যাকেজের অধীনে নির্মিত হবে, যার মোট দৈর্ঘ্য ১৬০.১৮ কিলোমিটার, এজন্য মোট মূলধনী ব্যয় হবে ৮৩০০.৭৯ কোটি টাকা।নেদারল্যান্ডসে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভারত-নেদারল্যান্ডস যৌথ বিবৃতি
May 17th, 03:45 am
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মাননীয় রব জেটেন-এর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ মে ২০২৬ তারিখে নেদারল্যান্ডসে এক সরকারি সফর করেন। এটি ছিল নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর।ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা [২০২৬-২০৩০]
May 17th, 03:15 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মহামান্য রব জেটেন, ১৬ মে ২০২৬ তারিখে হেগে- তে অনুষ্ঠিত তাঁদের বৈঠকে, সুনির্দিষ্ট ও সময়সীমা-বদ্ধ উদ্যোগ এবং যৌথ কর্মপরিকল্পনা অনুসরণের মাধ্যমে ভারত-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছেন। এই লক্ষ্যে, ভারত ও নেদারল্যান্ডস আগামী ৫ বছরের (২০২৬-২০৩০) জন্য 'ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা গ্রহণ করেছে।প্রধানমন্ত্রী ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন
May 09th, 11:17 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল প্রায় ১১টায়, প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে 'দ্য আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। এরপর, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ যাবেন এবং বিকেল প্রায় ৩টায়, তিনি প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনিও সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। বিকেল প্রায় ৩:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের 'সিন্ধু হাসপাতাল' জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।২৮-২৯ এপ্রিল উত্তর প্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী
April 26th, 03:46 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ ও ২৯ এপ্রিল উত্তরপ্রদেশ সফর করবেন। ২৮ এপ্রিল বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রী একটি 'মহিমা সম্মেলনে' অংশগ্রহণ করবেন; সেখানে তিনি বারাণসীতে প্রায় ৬,৩৫০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে তিনি সমবেত জনতার উদ্দেশে ভাষণও দেবেন।অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
April 16th, 11:55 am
পরিকাঠামো, উদ্ভাবন এবং স্থায়িত্বের ক্ষেত্রে ভারত ও অস্ট্রিয়া নির্ভরযোগ্য অংশীদার। দিল্লি মেট্রো হোক বা হিমালয়ের ১০,০০০ ফুট উচ্চতায় নির্মিত অটল টানেল সর্বত্রই অস্ট্রিয়ার টানেল নির্মাণের দক্ষতা এক শক্তিশালী ছাপ ফেলেছে।জয়পুর মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্বের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
April 08th, 04:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা জয়পুর মেট্রো দ্বিতীয় পর্বের অনুমোদন দিয়েছে। এটি প্রহ্লাদপুরা থেকে টোডি মোড় পর্যন্ত বিস্তৃত ৪১ কিলোমিটার দীর্ঘ একটি রূপান্তরমূলক উত্তর-দক্ষিণ করিডর এই প্রকল্পে ৩৬টি স্টেশন থাকবে। এর মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৩,০৩৭.৬৬ কোটি টাকা। এই প্রকল্পটির রূপায়ণের দায়িত্ব রাজস্থান মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (আরএমআরসিএল)-এর। এটি ভারত সরকার ও রাজস্থান সরকার প্রকল্প ব্যয় সমানভাবে ভাগ করে নেবে।এলডিএফ ও ইউডিএফ-এর দুর্নীতি ও তোষণ রাজনীতি কেরলমের সংস্কৃতি এবং বিশ্বাসের ক্ষতি করছে: তিরুবল্লায় প্রধানমন্ত্রী
April 04th, 08:27 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরুবল্লায় একটি বিশাল ও উৎসাহ-উদ্দীপনাপূর্ণ সমাবেশে ভাষণ দিয়েছেন; তিনি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেন এবং দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, কেরলমে এখন এক ঐতিহাসিক রাজনৈতিক রূপান্তরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। জনসভায় মানুষের নজিরবিহীন উপস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “তিরুবল্লায় মানুষের এই বিশাল উপস্থিতি, এনডিএ-র প্রতি আপনাদের আস্থা এবং মা-বোনেরা যে স্নেহ ও ভরসা প্রদর্শন করেছেন—তা সমগ্র কেরলমের মনোভাবের প্রতিফলন। এই রাজ্য এখন এক বড় রূপান্তরের পথে এগিয়ে চলেছে।”