উত্তরপ্রদেশে বিওটি (টোল) মডেলে ৭,১৪৫.১৪ কোটি টাকা মূলধনী ব্যয়ে জাতীয় মহাসড়ক ৩৪ -এর কানপুর-কাবরাই অংশে ৪/৬ লেনের ‘প্রবেশাধিকার নিয়ন্ত্রিত’ সড়ক নির্মাণের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
July 01st, 03:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ ১১৭.৭ কিলোমিটার দীর্ঘ কানপুর-কাবরাই 'প্রবেশাধিকার নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড হাইওয়ে' নির্মাণের অনুমোদন দিয়েছে। এটি একটি চার-লেন বিশিষ্ট 'প্রবেশাধিকার নিয়ন্ত্রিত' করিডর, ভবিষ্যতে এটিকে ছয়-লেনে উন্নীত করার মতো পরিকাঠামো রাখা হয়েছে। এটি 'ন্যাশনাল হাইওয়েজ (ও) প্রোগ্রাম'-এর আওতায় ভোপাল-কানপুর অর্থনৈতিক করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ আনুমানিক ৭,১৪৫.১৪ কোটি টাকা মূলধনী ব্যয়ের এই প্রকল্পটি বিওটি (টোল) মডেলে বাস্তবায়িত করবে; এর পাশাপাশি জাতীয় মহাসড়ক-৩৪-এর কানপুর-কাবরাই অংশের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও এর অন্তর্ভুক্ত থাকবে।উত্তর প্রদেশের হরদোই-এ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 29th, 11:35 am
সবার প্রথমে, আমি ভগবান নরসিংহের এই পবিত্র ভূমিতে শ্রদ্ধা নিবেদন করি। মা গঙ্গা এখান দিয়ে বয়ে গেছেন। মাত্র কয়েক কিলোমিটার দূরেই তাঁর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তাই, এই পুরো অঞ্চলটি কোনো তীর্থস্থানের চেয়ে কম নয়। আমি বিশ্বাস করি উত্তর প্রদেশকে দেওয়া এক্সপ্রেসওয়ের উপহারটিও মা গঙ্গারই একটি আশীর্বাদ। এখন, আপনারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সঙ্গমে যেতে পারবেন এবং কাশীতে বাবার দর্শন সেরে ফিরেও আসতে পারবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন
April 29th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। ভগবান নরসিংহের পবিত্র ভূমি এবং মাত্র কয়েক কিলোমিটার দূরে বয়ে চলা মা গঙ্গার দিব্য উপস্থিতিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সমগ্র অঞ্চলটি নদীর আধ্যাত্মিক ও প্রতিপালনকারী মাহাত্ম্যে ধন্য একটি তীর্থস্থান। উত্তর প্রদেশের জন্য এই এক্সপ্রেসওয়ে স্বয়ং মা গঙ্গারই আশীর্বাদ বলে তিনি মন্তব্য করেন।উন্নাওয়ে সড়ক দুর্ঘটনা নিয়ে গভীর শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর, এককালীন অর্থ সাহায্য ঘোষণা
July 10th, 10:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উন্নাওয়ে সড়ক দুর্ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আশ্বস্ত করে বলেছেন যে, রাজ্য সরকারের তদারকিতে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সহায়তা প্রদান কর চলেছে।প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশের হারদোই এবং উন্নাও-এ জনসভায় ভাষণ দিয়েছেন
February 20th, 01:30 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের হারদোই এবং উন্নাও-এ জনসভায় ভাষণ দিয়েছেন। হারদোইতে তাঁর প্রথম জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী জনগণের উত্সাহের প্রশংসা করেছেন এবং হোলি উৎসবের সঙ্গে হরদোইয়ের মানুষের যে সংযোগ রয়েছে, তা তুলে ধরেন। আমি জানি, এবার হরদোই, ইউপির মানুষ দুইবার রং নিয়ে হোলি খেলার প্রস্তুতি নিচ্ছে।