মালয়েশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
February 07th, 03:59 pm
আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন
February 07th, 03:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে ভাষণ দেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই শুভেচ্ছা প্রকাশের উষ্ণতা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তিনি এই কমিউনিটি অনুষ্ঠান উদযাপনে যোগ দেওয়ার জন্য তাঁর প্রিয় বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন এবং নিজের গাড়িতে করে তাঁকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন। শ্রী মোদি আরও বলেন, “এই বিশেষ আন্তরিক ব্যবহারগুলো ভারত এবং এখানে উপস্থিত জনগণের প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভালোবাসা ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে।”জাতীয় তাঁত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
August 07th, 03:31 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় তাঁত দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।আমাদের সরকার মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নের দৃষ্টিভঙ্গিকে উন্নয়নের অক্ষে পরিণত করছে: মধ্যপ্রদেশের ভোপালে প্রধানমন্ত্রী মোদী
May 31st, 11:00 am
প্রধানমন্ত্রী মোদী দেবী অহল্যা বাঈ মহিলা স্বশক্তিকরণ মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং মধ্যপ্রদেশের ভোপালে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। দেবী অহল্যা বাঈ-এর উদ্ধৃতি দিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে প্রকৃত শাসন ব্যবস্থার অর্থ হল জনগণের সেবা করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। নীতিনির্ধারণে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী গত দশকে গৃহীত প্রগতিশীল পদক্ষেপগুলি তুলে ধরেন।প্রধানমন্ত্রী মোদী মধ্যপ্রদেশের ভোপালে মহিলা স্বশক্তিকরণ মহাসম্মেলনে ভাষণ দিয়েছেন
May 31st, 10:27 am
প্রধানমন্ত্রী মোদী দেবী অহল্যা বাঈ মহিলা স্বশক্তিকরণ মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং মধ্যপ্রদেশের ভোপালে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। দেবী অহল্যা বাঈ-এর উদ্ধৃতি দিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে প্রকৃত শাসন ব্যবস্থার অর্থ হল জনগণের সেবা করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। নীতিনির্ধারণে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী গত দশকে গৃহীত প্রগতিশীল পদক্ষেপগুলি তুলে ধরেন।রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 23rd, 11:00 am
আজ, যখন আমি রাইজিং নর্থইস্টের এই বিশাল মঞ্চে রয়েছি, তখন আমার হৃদয়ে গর্ব, আত্মীয়তা, আপনত্বেরর অনুভূতি জাগছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভবিষ্যতের প্রতি দৃঢ় হচ্ছে অগাধ বিশ্বাস। মাত্র কয়েক মাস আগে, আমরা ভারত মণ্ডপে অষ্টলক্ষ্মী মহোৎসব উদযাপন করেছি, আজ আমরা উত্তর-পূর্বে বিনিয়োগ উদযাপন করছি। এত বিপুল সংখ্যক শিল্পোদ্যোগের নেতা এখানে এসেছেন। এর থেকে বোঝা যায় যে, উত্তর-পূর্বাঞ্চলের জন্য সকলেই উৎসাহী, উত্তেজিত এবং নতুন স্বপ্ন দেখছে। এই কাজের জন্য আমি সমস্ত মন্ত্রক এবং সমস্ত রাজ্য সরকারকে অভিনন্দন জানাই। আপনাদের প্রচেষ্টার ফলে এই এলাকায় বিনিয়োগের জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। আমার পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে, আমি আপনাদের সকলকে নর্থ ইস্ট রাইজিং সামিটের সাফল্যের জন্য শুভকামনা জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাইজিং নর্থ ঈষ্ট ইনভেস্টর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করেছেন
May 23rd, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাইজিং নর্থ ঈষ্ট ইনভেস্টর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের ভবিষ্যতের প্রতি অপরিসীম আস্থা প্রকাশ করেন। তিনি ভারত মণ্ডপমে সম্প্রতি অনুষ্ঠিত অষ্টলক্ষ্মী মহোৎসবের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, এদিনের অনুষ্ঠান উত্তর-পূর্বে বিনিয়োগের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি এই শীর্ষ সম্মেলনে শিল্প নেতৃত্বের উল্লেখযোগ্য উপস্থিতির কথা তুলে ধরেন, যা এই অঞ্চলে সুযোগ-সুবিধা তৈরিতে উৎসাহ যোগাবে। একটি সমৃদ্ধ বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির জন্য প্রধানমন্ত্রী সব মন্ত্রক এবং রাজ্য সরকারকে অভিনন্দন জানান। এই সম্মেলনের প্রশংসা করে উত্তর-পূর্বাঞ্চলের বিকাশ অব্যাহত রেখে উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেন।ইন্দোনেশিয়ার জাকার্তায় শ্রী সনাতন ধর্ম আলয়াম-এর মহা কুম্ভাভিষেকম উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
February 02nd, 02:45 pm
মাননীয় রাষ্ট্রপতি প্রাবো, মুরুগান মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পা হাসিম, ম্যানেজিং ট্রাস্টি কোবালন, বিশিষ্টজনেরা, তামিলনাড়ু এবং ইন্দোনেশিয়ার পুরোহিত এবং আচার্যগণ, ভারতীয় বংশোদ্ভূতরা, এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের নাগরিকবৃন্দ এবং এই সুবৃহৎ মন্দির নির্মাণ কাজে অংশগ্রহণকারী প্রতিভাবান শিল্পীবৃন্দ!জাকার্তায় শ্রী সনাতন ধর্ম আলয়াম-এর মহা কুম্ভাভিষেকম উপলক্ষ্যে বার্তায় ভারত এবং ইন্দোনেশিয়ার দৃঢ় সম্পর্কের উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
February 02nd, 02:30 pm
ইন্দোনেশিয়ার জাকার্তায় শ্রী সনাতন ধর্ম আলয়াম-এর কুম্ভ-অভিষেকম উপলক্ষ্যে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেদেশের রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্ত, মুরুগান মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পা হাসিম, ধর্মীয় নেতৃবৃন্দ, ভারত, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের সমবেত নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। এই মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত শিল্পীদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।সধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রতিফলিত হয়েছে ভারতের বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সেনাবাহিনীর শৌর্য ও পরাক্রম
January 26th, 03:41 pm
এবছরের সাধারণতন্ত্র দিবস উদযাপনের বিশেষ বিশেষ মুহূর্তগুলি সম্পর্কে তাঁর মতামত আজ সমাজ মাধ্যমের মঞ্চে সকলের কাছে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এবছরের উদযাপনের মধ্যে বৈচিত্র্যের মধ্যেও ভারতের ঐক্য ও সংহতির মূল ছবিটি ফুটে উঠেছে। শ্রী মোদী বলেছেন, যে সুন্দর ও বর্ণাঢ্য কুচকাওয়াজ আজ অনুষ্ঠিত হয়েছে তার মধ্য দিয়ে মূর্ত হয়ে উঠেছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সেনাবাহিনীর শৌর্যের এক প্রামাণ্য চিত্র।