যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সে দেশের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী

July 04th, 09:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর ঐতিহাসিক উপলক্ষ্যে সেদেশের রাষ্ট্রপতি ডোনাল্ড জে. ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী ভারত ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের দীর্ঘস্থায়ী শক্তির ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, এই দুই গণতন্ত্রের মধ্যকার সম্পর্ক কেবল কৌশলগত অংশীদারিত্বের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়; বরং গণতন্ত্র, আইনের শাসন এবং নিজ নিজ জনগণের অসীম সম্ভাবনার প্রতি আস্থার মতো অভিন্ন মূল্যবোধের ওপর এই সম্পর্ক প্রতিষ্ঠিত।

এভিয়ঁ-তে জি৭ শীর্ষ বৈঠকের ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

June 18th, 05:04 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ জুন এভিয়ঁ-তে জি৭ শীর্ষ বৈঠকের ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শ্রী ডোনাল্ড জে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মার্কিন বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

May 23rd, 04:20 pm

মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গুজরাটের সানন্দ-এ কেনেস সংস্থার সেমিকন প্ল্যান্টের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 31st, 01:05 pm

গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভুপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী হর্ষ ভাই সাংভি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব জি, রাজ্যের মন্ত্রী অর্জুন মোধোওয়াদিয়া জি, কেনেস এবং আলফা ওমেগা সেমিকন্ডাক্টরের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য অভ্যাগতবৃন্দ।

গুজরাটের সানন্দ-এ কেনেস সেমিকন প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

March 31st, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দ-এ কেনেস টেকনোলজি সংস্থার সেমিকন প্ল্যান্টের উদ্বোধন করেন। তারই সঙ্গে ওই কেন্দ্রে উৎপাদনের কাজ শুরু হল। প্রধানমন্ত্রী বলেন, ২৮ ফেব্রুয়ারি এই সানন্দেই মাইক্রন প্ল্যান্টের উদ্বোধন উপলক্ষে তিনি এসেছিলেন। মাস খানেক পরেই আর একটি সেমিকন্ডাক্টর কেন্দ্রের উদ্বোধন দেশে সেমিকন্ডাক্টর উৎপাদন পরিমণ্ডল জোরদার হয়ে ওঠারই সাক্ষ্য দেয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

February 02nd, 11:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮% করার জন্য তিনি ১৪০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান।

মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

December 11th, 08:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

দীপাবলিতে শুভেচ্ছা জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

October 22nd, 08:25 am

দীপাবলি উপলক্ষ্যে শুভেচ্ছা এবং ব্যক্তিগত ফোনকলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারত – মার্কিন অংশীদারিত্বের অন্তর্নিহিত শক্তি এবং সন্ত্রাসবাদের মোকাবিলা ও আন্তর্জাতিক মঞ্চে সহযোগিতার ক্ষেত্রে ভারতের অবিচল দায়বদ্ধতারও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

শক্তিশালী ভারত – মার্কিন সম্পর্কের কথা পুনরায় উল্লেখ করলেন প্রধানমন্ত্রী

September 10th, 07:52 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শক্তিশালী ভারত – মার্কিন সম্পর্কের কথা পুনারায় উল্লেখ করেছেন। দুই দেশের মধ্যে চলতি বাণিজ্য সংক্রান্ত আলোচনার বিষয়েও তিনি প্রত্যয়ী। উভয় দেশের মানুষের সমৃদ্ধ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য নতুন দিল্লি ও ওয়াশিংটন একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের বিবৃতির বঙ্গানুবাদ

June 18th, 12:32 pm

প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরতে হওয়ায় সেই বৈঠক হয়নি।

ভারতকে নিয়ে এই সপ্তাহে বিশ্ব

April 22nd, 12:27 pm

কূটনৈতিক ফোন কল থেকে শুরু করে যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার, এই সপ্তাহে বৈশ্বিক মঞ্চে ভারতের উপস্থিতি সহযোগিতা, উদ্ভাবন এবং সাংস্কৃতিক গর্ব দ্বারা চিহ্নিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মার্কিন জাতীয় গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ডের

March 17th, 08:52 pm

মার্কিন জাতীয় গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ড আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast

March 16th, 11:47 pm

PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পডকাস্টের মাধ্যমে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মতবিনিময় করছেন

March 16th, 05:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পডকাস্টে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। মতবিনিময়ের সময় যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, শ্রী মোদী কিভাবে উপবাসের সময়কালে সব কাজ করতে পারেন, তখন প্রধানমন্ত্রী লেক্সকে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে সম্মান জানানোর জন্য লেক্স যে উপবাস করেছেন তা অভূতপূর্ব। “ভারতের ধর্মীয় রীতি-নীতি দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত”। ভারতের সুপ্রিম কোর্টও বলেছে, হিন্দুত্ব কোনো রীতিনীতি নয়, বরং জীবনের পথ চলার এক মাধ্যম। শৃঙ্খলাপরায়ণ হওয়া এবং জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে সমতা বজায় রাখার ক্ষেত্রে উপবাস খুবই সহায়ক হয়। উপবাস ভাবনা-চিন্তার মানসিকতাকে ত্বরান্বিত করে, চিরাচরিত পন্থা থেকে বেরিয়ে নতুন কিছু ভাবতে সাহায্য করে। শ্রী মোদী বলেন, উপবাস করার অর্থ শুধুমাত্র খাদ্য গ্রহণ না করাই নয়, এটি আসলে শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। তিনি জানান, উপবাসের আগে তিনি দীর্ঘদিন ধরে কিছু আয়ুর্বেদিক এবং যোগ-এর রীতিনীতি অনুসরণ করেন। উপবাসকালে জল পান করার ওপর তিনি গুরুত্ব দেন। উপবাসের সময়কালে তিনি আত্মবিশ্লেষণের ওপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী বলেন, স্কুল জীবনে মহাত্মা গান্ধীর আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি উপবাস করার সিদ্ধান্ত নেন। প্রথমবার তিনি যখন উপবাস করেছিলেন সেই সময় তিনি অনুভব করেন যে আগের থেকে অনেক বেশি শক্তি সঞ্চয় করেছেন তিনি। এর মধ্য দিয়ে শক্তি সম্পর্কে তাঁর ধারণা জন্মায়। উপবাস করার ফলে তাঁর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সময় তিনি অনেক কিছু নতুনভাবে ভাবতে পারেন, অতুলনীয় কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয় তাঁর।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আসা ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

January 20th, 10:57 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আসা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এই নিয়ে দ্বিতীয় বার ওই পদে আসীন ট্রাম্পের সঙ্গে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রসার এবং সারা বিশ্বের কল্যাণের লক্ষ্যে তিনি আবারও কাজ করতে আগ্রহী বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দায়িত্ব নির্বাহে ট্রাম্পের সাফল্য কামনা করেছেন তিনি।

আমেরিকা থেকে ২৯৭টি প্রাচীন সামগ্রী ভারতে ফেরানো হচ্ছে

September 22nd, 12:11 pm

ভারত ও আমেরিকার মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বোঝাপড়াকে আরও এগিয়ে নিয়ে যেতে মার্কিন বিদেশ দপ্তরের ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের মধ্যে ২০২৪ সালের জুলাই মাসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

২০২৪ কোয়াড নেতৃত্বের শিখর সম্মেলন

September 22nd, 12:06 pm

মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন, জুনিয়র ২১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে উইলমিংটন, ডেলাওয়্যারে চতুর্থ কোয়াড নেতৃত্ব শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন।

কোয়াডভুক্ত দেশগুলি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্যান্সারের ঝুঁকি কমাতে ক্যান্সার মুনশট ইনিশিয়েটিভের সূচনা করেছে

September 22nd, 12:03 pm

আজ মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত এবং জাপান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে এক ঐতিহাসিক প্রয়াস নিয়েছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাময়যোগ্য সার্ভাইক্যাল ক্যান্সার একটি প্রধান স্বাস্থ্য সংক্রান্ত সঙ্কট। এছাড়াও অন্যান্য ক্যান্সারের মোকাবিলায় এই উদ্যোগ সহায়ক হবে বলে স্থির হয়েছে কোয়াড নেতাদের শিখর সম্মেলনে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সর্বাত্মক এবং বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুণ্ণ রাখবে

September 22nd, 12:00 pm

মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন, ভারত-মার্কিন সর্বাত্মক বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুন্ম রাখবে। বিশ্ব কল্যাণের স্বার্থে একে একবিংশ শতাব্দীর সবথেকে উল্লেখযোগ্য অংশীদারিত্ব বলে একে আখ্যা দেন তাঁরা। উভয় নেতা জানান, এই ঐতিহাসিক সময়কালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা এক অভূতপূর্ব স্তরে পৌঁছেছে। তাঁরা এও জানান, ভারত-মার্কিন অংশীদারিত্ব গণতন্ত্র ও স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, বহুত্ববাদ প্রভৃতি ক্ষেত্রে একই মনোভাব পোষণ করে। তাঁরা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে প্রধান প্রতিরক্ষা সহযোগিতা বিশ্ব সুরক্ষা ও শান্তির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রতিরক্ষা শিল্পে উদ্ভাবন, পারস্পরিক তথ্য বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করা হবে বলে তারা জানান। আগামী দশকগুলিতে ভারত-মার্কিন সহযোগিতার ক্ষেত্র আরও বেশি শক্তিশালী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের যৌথ বিবৃতি

September 22nd, 11:51 am

ডেলাওয়্যারের উইলমিংটনে চতুর্থ কোয়াড লিডারস সামিটে প্রধানমন্ত্রী মোদী মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এক অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দুই নেতা আন্তর্জাতিক আইন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আসিয়ান ও প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের মতো আঞ্চলিক প্রতিষ্ঠানগুলির প্রতি শ্রদ্ধার ওপর জোর দেন।