প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দ্য নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা

June 25th, 10:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ দ্য নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা সাক্ষাৎ করেছেন। রাণী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের অর্থনৈতিক স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচীর বিশেষ দূত— স্পেশাল অ্যাডভোকেট। প্রধানমন্ত্রী বলেছেন, “ডিজিট্যাল জন পরিকাঠামোর মাধ্যমে ভারতে কিভাবে বিপ্লব সংগঠিত হয়েছে যার ফলে আর্থিক পরিষেবার সুযোগ আরও সহজ হয়েছে, মানুষ আরও বেশী এই পরিষেবা ব্যবহার করতে পারছেন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি।“ বিশ্বের অন্যান্য অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিতে ভারত অঙ্গীকারবদ্ধ।

এআই ইমপ্যাক্ট সামিটের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রসংঘের মহাসচিবের সাক্ষাৎ

February 20th, 09:52 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এআই ইমপ্যাক্ট সামিট বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে আয়োজিত শীর্ষ সম্মেলনের পাশাপাশি রাষ্ট্রসংঘের মহাসচিব (ইউএনএসজি) মিঃ আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এআইকে গণতন্ত্রীকরণ এবং এটিকে মানব-কেন্দ্রিক করার লক্ষ্যে এআই ইমপ্যাক্ট সামিট আয়োজনের জন্য রাষ্ট্রসংঘের মহাসচিব প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি স্বাধীন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেল তৈরিতে রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রচেষ্টা এবং এআই-তে উন্নয়নশীল দেশগুলিকে তার সমর্থনের জন্য প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী মোদী এআই-এর জন্য মানভ (এমএএনএভি) ভিশন এবং উন্নয়নের জন্য অনুঘটক হিসেবে প্রযুক্তির ভূমিকা পুনর্ব্যক্ত করেছেন। উভয় নেতা সমসাময়িক বাস্তবতা প্রতিফলিত করে এমন একটি বহুমুখী বিশ্ব নিয়ে মতবিনিময় করেছেন। তারা রাষ্ট্রসংঘের, বিশেষ করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) জরুরি সংস্কারের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ইউএনএসজি গুতেরেসকে তাঁর বাকি মেয়াদের জন্য শুভকামনা জানিয়েছেন

দুবাইয়ে পরিবেশ সম্মেলনের পাশাপাশি রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে আলোচনা ও মত বিনিময় ভারতের প্রধানমন্ত্রীর

December 01st, 06:45 pm

রাষ্ট্রসংঘের মহাসচিব মিস্টার অ্যান্তোনিও গুতেরাসের সঙ্গে আজ এক সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দুবাইয়ে সিওপি ২৮ শীর্ষ সম্মেলনের পাশাপাশি দুজনের মধ্যে এই সাক্ষাৎকার বিনিময় ঘটে।