প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ভারত-অস্ট্রেলিয়া যৌথ ঘোষণা

July 09th, 10:55 am

আমরা, ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা আমাদের চিরকালীন নিকট দ্বিপাক্ষিক মৈত্রীর দ্বারা বন্ধনে আবদ্ধ, আমাদের দেশের কৌশলগত অংশীদারিত্বকে জোরদার করতে আমাদের নিষ্ঠায় ঐক্যবদ্ধ এবং মুক্ত, শান্তিপূর্ণ, স্থায়ী এবং সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরের জন্য অভিন্ন উদ্দেশ্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে এই যৌথ ঘোষণা করছি।

ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ

July 07th, 03:15 pm

ইন্দোনেশিয়ার জনগণ—শিশু, তরুণ ও নারী—আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন । আজ সকালে ইন্দোনেশিয়ার জনগণের কাছ থেকে যে উষ্ণতা, স্নেহ ও আন্তরিক অভ্যর্থনা আমি পেয়েছি, তা আমি চিরকাল মনে রাখব। আজ একটু আগেই রাষ্ট্রপতি প্রবোও কপিরাইট বা মেধাস্বত্ব নিয়ে কথা বলেছেন। আমি আপনাকে শুধু এটুকু বলতে চাই — ভালোবাসা, স্নেহ, বন্ধুত্ব বা পারস্পরিক শ্রদ্ধার ওপর কেউ কোনো কপিরাইট দাবি করতে পারে না। রাষ্ট্রপতি প্রবোও-র সঙ্গে আমার বন্ধুত্ব কপিরাইটের সীমানা ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে।

ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

July 07th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। এক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি প্রথম।

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গে ভারত-জাপান যৌথ বিবৃতি

July 02nd, 10:14 pm

ভারতের প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি যুগান্তকারী সর্বসাধারণের ব্যবহার্য প্রযুক্তি, যা অর্থনীতি, সমাজ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য, শাসনব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে আসছে। তাঁরা উপলব্ধি করেছেন নকশা, উন্নয়ন, প্রয়োগ এবং শাসনের ক্ষেত্রে এআই-এর সাহায্যে বর্তমানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, তার সুদূরপ্রসারী প্রভাব উদ্ভাবন, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর পড়বে। এই ধারণার উপর ভিত্তি করে, তাঁরা এআই ক্ষেত্রে উভয় দেশের স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক ক্ষমতা পারস্পরিকভাবে বৃদ্ধি করতে এবং উদ্ভাবন ও উন্নয়নের জন্য সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হয়েছেন। এর মূল উদ্দেশ্য একটি নিরাপদ, সুরক্ষিত, বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, মানবকেন্দ্রিক, সুস্থায়ী, জবাবদিহিমূলক এবং উদ্ভাবন-ভিত্তিক কৃত্রিম মেধার সাহায্যে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা।

রাষ্ট্রসংঘের ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হওয়ায় মেজর অভিলাষা বারাককে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

June 07th, 02:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেজর অভিলাষা বারাককে ‘ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, মেজর বারাক লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে (ইউএনআইএফআইএল) ‘এনগেজমেন্ট টিম কমান্ডার’ এবং ‘জেন্ডার ফোকাল পয়েন্ট’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬ জয়ী ভারতীয় নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

June 07th, 01:58 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৬ জয়ী ভারতীয় মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, পুরো টুর্নামেন্ট জুড়ে তারা চমৎকার খেলেছে।

আমেদাবাদে যোগাসন বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণের বঙ্গানুবাদ

June 04th, 06:41 pm

আজ, আমেদাবাদের মাটিতে বিশ্ব ক্রীড়া পরম্পরার এক নতুন অধ্যায় সংযোজিত হল। প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের সূচনা হল। ভারতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ক্রীড়াবিদদের আমি উষ্ণ অভ্যর্থনা জানাই। ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসেবে স্বীকৃত আমেদাবাদ এই অনুষ্ঠানের আয়োজক। তা সারা দেশের কাছে গর্বের। আর কয়েকদিন পর ২১ জুন ‘বিশ্ব যোগ দিবস’ উদযাপিত হবে। ওই দিন যোগ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেশ জুড়ে আয়োজিত হবে। এবার মূল অনুষ্ঠান কেন্দ্র আর এক ঐতিহাসিক শহর কলকাতা। ফলে, বিশ্ব যোগ দিবসের পূর্বে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন সুস্বাস্থ্যের লক্ষ্যে এক যৌথ প্রাপ্তি।

গুজরাটের আমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

June 04th, 06:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, “আজ আমেদাবাদের মাটিতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের এক নতুন অধ্যায়ের সূচনা হল।”

সাইপ্রাসের রাষ্ট্রপতির সফর উপলক্ষে যৌথ বিবৃতি

May 22nd, 09:31 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোড্যুলাইডেস, ২০-২৩ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে সাইপ্রাসের সভাপতিত্বকালে এই সফর অনুষ্ঠিত হওয়ায় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

Climate Change রাষ্ট্রসংঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলনে ভারতের জাতীয় নির্ধারিত অবদান (২০৩১-২০৩৫) জানাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

March 25th, 05:35 pm

বিকশিত ভারতের ভাবনায় পরিচালিত ভারতের এই জাতীয় অবদান শুধু ২০৪৭ সালের মধ্যে অর্জনের নির্ধারিত লক্ষ্যমাত্রা নয়, একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ ও জলবায়ু – সহনশীল ভারত গড়ার লক্ষ্যে এক অঙ্গীকার। যে ৫ টি গুণগতমান অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তার উদ্দেশ্য হল প্রাত্যহিক জীবন ও শাসন ব্যবস্থায় সুস্থিত উন্নয়ন সুনিশ্চিত করা, জলবায়ু উপযোগী উন্নয়নের পথ সুগম করা এবং সমাজের প্রতিটি অংশের জন্য ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের দিগন্ত উন্মুক্ত করা।

এনএক্সটি শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

March 12th, 10:47 pm

আজ ১২ই মার্চ এক ঐতিহাসিক দিন। ১৯৩০ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ডান্ডি যাত্রায় দেশের প্রতিটি প্রান্ত অভিন্ন এক লক্ষ্যে এগিয়ে চলেছিল: ভারতের স্বাধীনতা। সেই ঐতিহাসিক যাত্রার প্রায় ১০০ বছর পর আমরা ভারতীয়রা আরেকটি লক্ষ্য নির্ধারণ করেছি। এই লক্ষ্য হল, উন্নত ভারত গড়ে তোলার পথে এগিয়ে চলা। আমাদের লক্ষ্য অভিন্ন, গন্তব্য অভিন্ন – উন্নত ভারত গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের সময় এধরনের একটি সম্মেলন আয়োজন করা হয়েছে যা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এনএক্সটি শিখর সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত কৃতজ্ঞ। দেশ-বিদেশ থেকে অনেকে এখানে এসেছেন যাদের মধ্যে অনেকেই আমার পূর্ব পরিচিত। আপনাদের সকলকে অভিনন্দন জানাই।

এনএক্সটি শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখলেন শ্রী নরেন্দ্র মোদী

March 12th, 08:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইটিভি নেটওয়ার্কের এনএক্সটি সামিটে বক্তব্য রাখতে গিয়ে আজ ঐতিহাসিক ডান্ডি অভিযানের বর্ষপূর্তির উল্লেখ করে বলেন, ১৯৩০ সালে এই অভিযান যেমন স্বাধীনতার লক্ষ্যে দেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেইরকমই বর্তমানের ‘বিকশিত ভারত’ মিশন ১৪০ কোটি ভারতবাসীর সম্মিলিত লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিক ডান্ডি অভিযানের প্রায় ১০০ বছর পরে ভারতবাসী বিকশিত ভারতের লক্ষ্যে এক নতুন যাত্রায় সামিল হয়েছেন।

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর, ভারত-ফিনল্যান্ড যৌথ বিবৃতি

March 05th, 08:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মাননীয় ডঃ আলেকজান্ডার স্টুব ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত ভারত সফরে রয়েছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। এখন তিনি দিল্লি ও মুম্বই সফর করছেন। তাঁর সঙ্গে রয়েছেন ফিনল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী শ্রীমতী সারি মুলতালা সহ এক উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও বাণিজ্য জগতের নেতৃবৃন্দ। ৫ মার্চ নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট স্টুব।

এআই ইমপ্যাক্ট সামিটের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রসংঘের মহাসচিবের সাক্ষাৎ

February 20th, 09:52 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এআই ইমপ্যাক্ট সামিট বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে আয়োজিত শীর্ষ সম্মেলনের পাশাপাশি রাষ্ট্রসংঘের মহাসচিব (ইউএনএসজি) মিঃ আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এআইকে গণতন্ত্রীকরণ এবং এটিকে মানব-কেন্দ্রিক করার লক্ষ্যে এআই ইমপ্যাক্ট সামিট আয়োজনের জন্য রাষ্ট্রসংঘের মহাসচিব প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি স্বাধীন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেল তৈরিতে রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রচেষ্টা এবং এআই-তে উন্নয়নশীল দেশগুলিকে তার সমর্থনের জন্য প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী মোদী এআই-এর জন্য মানভ (এমএএনএভি) ভিশন এবং উন্নয়নের জন্য অনুঘটক হিসেবে প্রযুক্তির ভূমিকা পুনর্ব্যক্ত করেছেন। উভয় নেতা সমসাময়িক বাস্তবতা প্রতিফলিত করে এমন একটি বহুমুখী বিশ্ব নিয়ে মতবিনিময় করেছেন। তারা রাষ্ট্রসংঘের, বিশেষ করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) জরুরি সংস্কারের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ইউএনএসজি গুতেরেসকে তাঁর বাকি মেয়াদের জন্য শুভকামনা জানিয়েছেন

১৯ ফেব্রুয়ারি ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

February 18th, 03:55 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের উদ্বোধন করবেন। আগের দিন সন্ধ্যা ৭টা নাগাদ ঐ সম্মেলন উপলক্ষে ভারতে আসা বিভিন্ন দেশের নেতাদের তিনি ভারত মণ্ডপমে স্বাগত জানাবেন। বেশ কয়েকজনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাতেও বসবেন তিনি।

২৫তম এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

September 01st, 10:14 am

২৫তম এসসিও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আমি রাষ্ট্রপতি শি-কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

নামিবিয়ার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ

July 09th, 08:14 pm

গণতন্ত্রের মন্দির – এই বিশেষ সভায় আমি বক্তব্য পেশের সুযোগ পেয়েছি। এই সম্মানের জন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ।

Prime Minister addresses the Namibian Parliament

July 09th, 08:00 pm

PM Modi addressed the Parliament of Namibia and expressed gratitude to the people of Namibia for conferring upon him their highest national honour. Recalling the historic ties and shared struggle for freedom between the two nations, he paid tribute to Dr. Sam Nujoma, the founding father of Namibia. He also called for enhanced people-to-people exchanges between the two countries.

রিও ডি জেনেইরো ঘোষণা-আরও অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থিতিশীল সরকারের লক্ষ্যে গ্লোবাল সাউথের সহযোগিতাকে মজবুত করার ডাক

July 07th, 06:00 am

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ৬ ও ৭ জুলাই আমরা ব্রিকস্ গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ মিলিত হয়েছিলাম। এবারের বৈঠকের বিষয়বস্তু ছিল- “আরও অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থিতিশীল সরকারের লক্ষ্যে গ্লোবাল সাউথের সহযোগিতাকে শক্তিশালী করা”।

আন্তর্জাতিক স্তরে প্রশাসনিক কাজে সংস্কারের বিষয়ে ব্রিকস্‌ - এর অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

July 06th, 09:41 pm

সপ্তদশ ব্রিকস্‌ শিখর সম্মেলন সুন্দরভাবে আয়োজন করার জন্য আমি রাষ্ট্রপতি লুলা’কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ব্রাজিলের প্রাণবন্ত নেতৃত্বে আমাদের ব্রিকস্‌ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা নতুন এক মাত্রা ও গতি পেয়েছে। আমার বলতে বাধা নেই যে, আমরা এসপ্রেসো থেকে যে শক্তি পাই, এটি সেরকম দুটি এসপ্রেসোর শক্তির সমান। আর তাই, আমি রাষ্ট্রপতি লুলার ভাবনাচিন্তা এবং একনিষ্ঠ অঙ্গীকারের প্রশংসা করি। ব্রিকস্‌ পরিবারে ইন্দোনেশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অবকাশে ভারতের পক্ষ থেকে আমি আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি প্রাবোও’কে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।