Prime Minister receives telephone call from Prime Minister of the United Kingdom
July 31st, 07:28 pm
In a telephone conversation with UK PM Andy Burnham, PM Modi congratulated him on assuming office. The two leaders discussed ways to further strengthen the India-UK Comprehensive Strategic Partnership and agreed to deepen cooperation across priority areas. They also exchanged views on issues of mutual interest and welcomed the recent entry into force of the India-UK CETA.ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে আসীন অ্যান্ডি বার্নহাম-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
July 21st, 08:09 am
ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে আসীন অ্যান্ডি বার্নহাম-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
June 17th, 12:36 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ঁ-তে জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এবং নাগরিকদের কৃতজ্ঞতা জানালেন তাঁদের আন্তরিক শুভেচ্ছার জন্য
June 10th, 11:50 pm
প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণির মানুষের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তার জন্য। শুভেচ্ছায় গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি জানিয়েছেন যে, ভারতকে সেবা এবং দেশের উন্নয়ন যাত্রার অবদান রাখার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস মানুষের বিশ্বাস এই কথার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের লক্ষ্যপূরণে, ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশা পূরণে এবং ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে পূর্ণ মাত্রায় কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ব্রিটেনের বিদেশ মন্ত্রীর
June 04th, 09:56 pm
ব্রিটেনের বিদেশ মন্ত্রী ইভেট কুপার আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।নেসেটে প্রধানমন্ত্রীর ভাষণ
February 25th, 08:20 pm
এই পবিত্র সদনে উপস্থিত হয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। ভারতের প্রধাবমন্ত্রী হিসেবে এবং প্রাচীন এক সভ্যতার প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, অন্য এক প্রাচীন সভ্যাতার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার জন্য। আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি ভ্রাতৃত্ব, সম্মান এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।ইজরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
February 25th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেরুজালেমে আজ নেসেটের বিশেষ অধিবেশনে ভাষণ দিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজলায়েলের সংসদে ভাষণ দিলেন।প্রধানমন্ত্রী ১৬ ফেব্রুয়ারি ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬ উদ্বোধন করবেন
February 15th, 02:21 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ বিকেল ৫টায় নয়াদিল্লির ভারত মন্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬ উদ্বোধন করবেন।রোলস-রয়েস-এর সিইও দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে
February 11th, 10:24 pm
রোলস-রয়েস-এর সিইও শ্রী তুফান এরগিনবিলজিক আজ নতুন দিল্লিতে শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। শ্রী মোদী বলেছেন, “ভারতে কাজকর্ম বাড়ানো এবং আমাদের উদ্ভাবনীচিন্তাসমৃদ্ধ এবং প্রাণবন্ত যুবসমাজকে অংশীদার করার লক্ষ্যে রোলস-রয়েসের উৎসাহকে আমরা স্বাগত জানাই।”ভারত-যুক্তরাজ্যের যৌথ বার্তা
October 09th, 03:24 pm
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে যুক্তরাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী, স্যার কিয়ার স্টারমার ২০২৫ সালের ৮–৯ অক্টোবর ভারত সফরে আসেন। প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে উচ্চস্তরের এক প্রতিনিধিদলও ছিল। এই দলে ছিলেন ব্যবসা ও বাণিজ্য সচিব এবং বাণিজ্য সমিতির সভাপতি মহামান্য পিটার কাইল, স্কটল্যান্ডের সচিব মহামান্য ডগলাস আলেকজান্ডার, বিনিয়োগ মন্ত্রী মি. জেসন স্টকউড এবং ১২৫ জন সিইও, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।প্রাপ্তির তালিকা : ব্রিটেনের প্রধানমন্ত্রীর ভারত সফর
October 09th, 01:55 pm
ভারত-ব্রিটেন যোগাযোগ ও উদ্ভাবন কেন্দ্র স্থাপন।সরকারি সফরে প্রথমবার ভারতে আসা ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমারকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
October 08th, 12:21 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারত সফরে আসা ব্রিটেনের প্রধানমন্ত্রী মিঃ কেইর স্টারমারকে স্বাগত জানিয়েছেন। সরকারি সফরে এই প্রথম ভারতে এসেছেন মাননীয় স্টারমার। তাঁর সঙ্গে রয়েছে ব্রিটেনের এক বাণিজ্য প্রতিনিধি দল। ব্রিটেনের কোনও প্রধানমন্ত্রীর সঙ্গে এর আগে এত বড় বাণিজ্য প্রতিনিধি দল আসেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামীকাল ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভারত এবং ব্রিটেনের মধ্যে আরও শক্তিশালী এবং পারস্পরিক সমৃদ্ধির প্রশ্নে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলায় তাঁদের দুজনের দৃষ্টিভঙ্গি অভিন্ন।স্বরাজ পলের প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
August 22nd, 09:41 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বরাজ পলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।তামিলনাড়ুর থুথুকুডিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 26th, 08:16 pm
তামিলনাড়ুর রাজ্যপাল শ্রদ্ধেয় আর এন রবি জি, আমার মন্ত্রিসভার সহযোগী কিঞ্জরাপু রামমোহন নাইডু জি, ডঃ এল. মুরুগন জি, তামিলনাড়ুর মন্ত্রী তঙ্গম টেন্নরসু জি, ডক্টর টি. আর. বি. রাজা জি, পি. গীতা জীবন জি, অনিতা আর. রাধাকৃষ্ণন জি, সাংসদ কনিমোঝি জি, তামিলনাড়ু ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ এবং আমাদের বিধায়ক নয়নার নাগেন্দ্রন জি, আর আমার প্রিয় তামিলনাড়ুর ভাই ও বোনেরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন
July 26th, 07:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন। একাধিক ক্ষেত্রের যুগান্তকারী প্রকল্পের একটি সিরিজ যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে, পণ্য সরবরাহ দক্ষতা বৃদ্ধি করবে, পরিবেশবান্ধব জ্বালানি পরিকাঠামো শক্তিশালী করবে এবং তামিলনাড়ুর নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে, শ্রী মোদী কার্গিলের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জাতির জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।২৬-২৭ জুলাই প্রধানমন্ত্রীর তামিলনাড়ু সফর
July 25th, 10:09 am
ব্রিটেন ও মালদ্বীপ সফর থেকে ফিরেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ জুলাই রাত ৮টা নাগাদ তামিলনাড়ুর তুতিকোরিনে এক অনুষ্ঠানে ৪,৮০০ কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
July 24th, 11:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে তাঁর গ্রীষ্মকালীন আবাস স্যান্ড্রিংহ্যাম এস্টেটে সাক্ষাৎ করেছেন।প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত ও ব্রিটেনের বাণিজ্য মহলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন
July 24th, 07:38 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার আজ ভারত ও ব্রিটেনের বাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে, ঐতিহাসিক ভারত-ব্রিটেন সর্বাঙ্গীন অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (কমপ্রেহেনসিভ ইকনোমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট - সিইটিএ) স্বাক্ষর করা হয়। দুদেশের স্বাস্থ্য, ওষুধ উৎপাদন শিল্প, অলঙ্কার শিল্প, গাড়ি শিল্প, জ্বালানী, টেলিকম, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, পণ্য পরিবহণ, বস্ত্র, আর্থিক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রের প্রথমসারির শিল্প ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। দুটি দেশের সর্বাঙ্গীন আর্থিক উন্নয়ন এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলিতে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ভারত-ব্রিটেন ভিশন ২০৩৫
July 24th, 07:12 pm
লন্ডনে ২৪ জুলাই ভারত ও ব্রিটেনের প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠকে নতুন ভারত-ব্রিটেন ভিশন, ২০২৫-কে অনুমোদন দেওয়া হয়। দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনার বিভিন্ন দিক পূরণে তাঁরা উভয়েই দায়বদ্ধতার কথা জানিয়েছেন। উচ্চাকাঙ্ক্ষী এবং ভবিষ্যৎমুখী এই চুক্তিতে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পারস্পরিক বৃদ্ধি, বিকাশ ও সমৃদ্ধি, নিরাপদ এবং সুস্থায়ী বিশ্ব গড়ে তুলতে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করার সঙ্কল্পের কথা ব্যক্ত হয়েছে।প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতি
July 24th, 04:20 pm
প্রথমত,আমি প্রধানমন্ত্রী স্টারমারের প্রতি তাঁর উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন। আমি আনন্দিত যে, বহু বছরের কঠোর পরিশ্রমের পর আজ দুই দেশের মধ্যে সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।