জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

June 17th, 12:38 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়াঁ’তে জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করেছেন। ২০২৬ – এ এই নিয়ে তিনবার মুখোমুখি হলেন দুই নেতা।

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী সফরে প্রাপ্তির তালিকা

May 15th, 03:46 pm

সংযুক্ত আরব আমিরশাহীতে প্রধানমন্ত্রী মোদীর রাষ্ট্রীয় সফরের সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এগুলোর আওতাভুক্ত ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে পেট্রোলিয়াম, তেল, প্রতিরক্ষা, জাহাজ মেরামত, সামুদ্রিক সহযোগিতা এবং সুপার কম্পিউটিং। একটি উল্লেখযোগ্য ঘোষণার মধ্যে ছিল আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (এডিআইএ) এবং ভারতের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ড (এনআইআইএফ), ভারতের পরিকাঠামো ক্ষেত্রে ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবে।

সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মাননীয় শেখ মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর ভারত সফরে প্রাপ্তির তালিকা

January 19th, 08:23 pm

ধোলেরাবিশেষলগ্নিঅঞ্চলেরউন্নয়নেগুজরাটসরকার, ভারতসরকারএবংসংযুক্তআরবআমিরশাহীবিলগ্নিমন্ত্রকেরমধ্যেবিনিয়োগসহযোগিতাসংক্রান্তসম্মতিপত্র।

যৌথ বিবৃতি: সংযুক্ত আরব আমিশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভারত সফর

January 19th, 08:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ ভারত সফরে আসেন। গত ১০ বছরের মধ্যে এটি তাঁর পঞ্চম ভারত সফর, রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়।

সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রীকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী

December 12th, 08:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রী মাননীয় শেখ আব্দুল্লা বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানান।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা ও মতবিনিময় ভারতের প্রধানমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের মধ্যে

December 01st, 07:55 pm

দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আজ এক একান্ত সাক্ষাৎকালে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সিওপি ২৮ শীর্ষ সম্মেলনের পাশাপাশি দুই নেতার মধ্যে আজ এই সাক্ষাৎকার ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।