ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় সারনাথ অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেছেন
July 25th, 07:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন যে, উত্তরপ্রদেশের সারনাথ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় তিনি আনন্দিত। প্রত্যেক ভারতবাসীর জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত।প্রধানমন্ত্রী ইউনেস্কো-র বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা প্রামবানান মন্দির চত্বর সফর করেছেন
July 08th, 01:46 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ যোগজাকার্তায় ইউনেস্কো-র বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা প্রামবানান মন্দির চত্বর সফর করেছেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শ্রী প্রবাও সুবিয়ান্তো প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। দুই নেতা একটি ফলকের আবরণ উন্মোচন করেন। ফলকে প্রামবানান মন্দিরের সংরক্ষণ এবং নতুনভাবে সাজিয়ে তোলার দায়িত্ব ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণকে প্রদানের বিষয়টি উল্লেখ করা রয়েছে।India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করবেন
July 03rd, 08:42 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬-৮ জুলাই ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শ্রী প্রাবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে সে দেশ সফর করবেন। এটি তাঁর চতুর্থ ইন্দোনেশিয়া সফর। ২০১৮ সালের মে মাসে দুই দেশের সম্পর্ক একটি সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম ইন্দোনেশিয়া সফর। সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের অংশীদারিত্বের অগ্রগতির পর্যালোচনা করবেন। জাকার্তায় প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে ভাষণ দেবেন। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক এক সম্পর্ক রয়েছে। দু’দেশের জনসাধারণের মধ্যেও নিবিড় যোগাযোগ আছে। এই আবহে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার যোগজাকার্তায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা প্রামবানান মন্দিরও দর্শন করবেন।প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১৩৫ তম পর্বে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
June 28th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত এর মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি।এই ৬মাসে আমরা মন কি বাত এ দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও, আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে, যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌ সেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS DUNAGIRI, INS SANSODHAK ও INS AGRAY কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর design আর manufacturing সবকিছুই স্বদেশী।আমেদাবাদে যোগাসন বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণের বঙ্গানুবাদ
June 04th, 06:41 pm
আজ, আমেদাবাদের মাটিতে বিশ্ব ক্রীড়া পরম্পরার এক নতুন অধ্যায় সংযোজিত হল। প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের সূচনা হল। ভারতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ক্রীড়াবিদদের আমি উষ্ণ অভ্যর্থনা জানাই। ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসেবে স্বীকৃত আমেদাবাদ এই অনুষ্ঠানের আয়োজক। তা সারা দেশের কাছে গর্বের। আর কয়েকদিন পর ২১ জুন ‘বিশ্ব যোগ দিবস’ উদযাপিত হবে। ওই দিন যোগ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেশ জুড়ে আয়োজিত হবে। এবার মূল অনুষ্ঠান কেন্দ্র আর এক ঐতিহাসিক শহর কলকাতা। ফলে, বিশ্ব যোগ দিবসের পূর্বে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন সুস্বাস্থ্যের লক্ষ্যে এক যৌথ প্রাপ্তি।গুজরাটের আমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
June 04th, 06:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, “আজ আমেদাবাদের মাটিতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের এক নতুন অধ্যায়ের সূচনা হল।”ভারত-ইতালি যৌথ ঘোষণা
May 20th, 10:28 pm
ইতালীর মন্ত্রী পরিষদের সভাপতি জর্জিয়া মেলোনির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯-২০ মে ২০২৬ তারিখে ইতালি সফর করেন। ২০২৪ সালের জুন মাসে জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীর ইতালি সফর এবং ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মেলোনির ভারত সফরের পর এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করে। দুই নেতা ভারত-ইতালি সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন।তামিলনাডুর তিরুচিরাপল্লিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 11th, 05:45 pm
শ্রী পীযূষ গোয়াল, ডঃ এল. মুরুগান, শ্রী ইদাপ্পাদি কে. পালানিস্বামী, শ্রী নাইনার নগেন্দ্রন, শ্রী থাঙ্গাম তেন্নারাসু, আমার তামিল ভাই ও বোনেরা, ভানাক্কাম!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
March 11th, 05:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ঐতিহাসিক শহর ত্রিচি সফর করেন। সফরকালে তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলি তামিলনাড়ুর অর্থনীতি এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটাবে। পরিবেশবান্ধব জ্বালানী, পেট্রোলিয়াম সংক্রান্ত প্রকল্প এবং মহাসড়ক রেল ও গ্রামীন সড়ক সড়কের মতো যোগাযোগ প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী, যেগুলি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৫,৬৫০ কোটি টাকা। এই উপলক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, “এই প্রকল্পগুলি তালিমনাড়ুর যোগাযোগ ব্যবস্থায় মানোন্নয়ন ঘটাবে, রাজ্যের মানুষ আরও বেশি পরিবেশবান্ধব জ্বালানী পাবেন এবং হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হবে”।গুয়াহাটিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বড়ো সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুরুম্বা ধেহু (ঢেঊ) উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 17th, 06:30 pm
আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল জি, শ্রী পবিত্র মার্ঘেরিটা জি, আসাম বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্বজিৎ দাইমারি জি, বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মুখ্য কার্যনির্বাহী সদস্য শ্রী হাগরামা মোহিলারি জি, রাজ্য সরকারের মন্ত্রীগণ, সকল বিশিষ্ট নাগরিক ভাই ও বোনেরা এবং আমার আসামের ভাই ও বোনেরা,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে বাগুরুম্বা ধেহু (ঢেউ) উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিলেন
January 17th, 06:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে বোড়ো সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনের ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুরুম্বা ধেহু (ঢেউ) ২০২৬-এ ভাষণ দেন।এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসামের সংস্কৃতি প্রত্যক্ষ করা এবং বোড়ো সম্প্রদায়ের ঐতিহ্যকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়াটা তাঁর জন্য একটি বিশেষ সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, তাঁর মতো এত ঘন ঘন কোনো প্রধানমন্ত্রী আসাম সফর করেননি এবং তিনি জোর দিয়ে বলেন যে, আসামের শিল্প ও সংস্কৃতি যেন আরও বড় মঞ্চ পায় এবং জমকালো উদযাপনের মাধ্যমে দেশ ও বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করে, এটাই তাঁর নিরন্তর ইচ্ছা। তিনি বলেন, এই লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হয়েছে, যার উদাহরণ হিসেবে তিনি বড় আকারে বিহু উৎসব, ঝুমুর বিনোদিনীর পরিবেশনা, সোয়া এক বছর আগে নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিশাল বোড়ো মহোৎসব এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, আসামের শিল্প ও সংস্কৃতির অনন্য আনন্দ উপভোগ করার কোনো সুযোগ তিনি হাতছাড়া করেন না। তিনি বলেন, আবারও বাগুরুম্বা উৎসবের আয়োজন করা হচ্ছে, যা হবে বোড়ো পরিচয়ের এক প্রাণবন্ত উদযাপন এবং আসামের ঐতিহ্যের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। শ্রী মোদী এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত সকলকে, বিশেষ করে শিল্পীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।ওমানে বসবাসরত ভারতীয় ছাত্রছাত্রী এবং প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
December 18th, 12:32 pm
আহলান আর সাহলান!!! আপনাদের যৌবনের উৎসাহ আর শক্তি এখানকার পরিবেশকে আকর্ষণীয় করে তুলেছে। আমি সেইসব ভাই ও বোনদেরও শুভেচ্ছা জানাচ্ছি যারা জায়গার অভাবে এই হলে উপস্থিত নেই এবং নিকটবর্তী হলের স্ক্রিনে এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন। আপনারা বুঝতেই পারছেন, উনারা এতদূর এসে ভেতরে ঢুকতে পারেন নি, ওদের মনের অবস্থা কি হয়ে আছে।ওমানে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
December 18th, 12:31 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মাস্কাটে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের বিশাল সমাবেশে ভাষণ দিলেন। শ্রোতাদের মধ্যে ছিল একাধিক ভারতীয় স্কুলের ৭০০-র বেশি ছাত্র-ছাত্রী। ওমানে ভারতীয় স্কুলগুলির জন্য এবছরটি বিশেষ উল্লেখযোগ্য, কারণ সেদেশে স্কুলগুলি স্থাপনের ৫০ বছর পালন করা হচ্ছে।ইউনেস্কোর বিমূর্ত ঐতিহ্য তালিকায় দীপাবলির অন্তর্ভুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
December 10th, 12:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউনেস্কোর বিমূর্ত ঐতিহ্য তালিকায় দীপাবলির অন্তর্ভুক্তি নিয়ে তাঁর আনন্দ এবং গর্ব প্রকাশ করেছেন।ভারতে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ কমিটির ২০তম অধিবেশনের সূচনা নিয়ে সন্তোষপ্রকাশ প্রধানমন্ত্রীর
December 08th, 08:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য কমিটির ২০তম অধিবেশনের সূচনা নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন।সংবিধান দিবসে প্যারিসে ইউনেসকো সদর দফতরে ড. বি.আর. আম্বেদকর-এর আবক্ষ মূর্তি উন্মোচনে গর্ব প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
November 26th, 10:51 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংবিধান দিবসে প্যারিসে ইউনেসকো সদর দফতরে ড. বাবাসাহেব আম্বেদকর-এর আবক্ষ মূর্তি উন্মোচন উপলক্ষ্যে অপরিসীম গর্ব প্রকাশ করেছেন।Bihar has defeated lies and upheld the truth: PM Modi from BJP HQ post NDA’s major victory
November 14th, 07:30 pm
PM Modi addressed the BJP headquarters in Delhi after the NDA’s historic mandate in Bihar, expressing deep gratitude to the people of the state for their unprecedented support. He said that this resounding victory reflects the unshakeable trust of Bihar’s citizens who have “created a storm” with their verdict. “Bihar Ne Garda Uda Diya,” he remarked.After NDA’s landslide Bihar victory, PM Modi takes the centre stage at BJP HQ
November 14th, 07:00 pm
PM Modi addressed the BJP headquarters in Delhi after the NDA’s historic mandate in Bihar, expressing deep gratitude to the people of the state for their unprecedented support. He said that this resounding victory reflects the unshakeable trust of Bihar’s citizens who have “created a storm” with their verdict. “Bihar Ne Garda Uda Diya,” he remarked.লখনউকে ইউনেস্কো সৃজনশীল গ্যাস্ট্রোনমির শহর হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেছেন
November 01st, 02:13 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইউনেস্কো লখনউকে সৃজনশীল গ্যাস্ট্রোনমির শহর হিসেবে মনোনীত করায় আনন্দ প্রকাশ করেছেন।