প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এবং নাগরিকদের কৃতজ্ঞতা জানালেন তাঁদের আন্তরিক শুভেচ্ছার জন্য

June 10th, 11:50 pm

প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণির মানুষের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তার জন্য। শুভেচ্ছায় গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি জানিয়েছেন যে, ভারতকে সেবা এবং দেশের উন্নয়ন যাত্রার অবদান রাখার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস মানুষের বিশ্বাস এই কথার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের লক্ষ্যপূরণে, ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশা পূরণে এবং ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে পূর্ণ মাত্রায় কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন।

সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী

May 18th, 12:10 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোথেনবার্গে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সুইডেনের যুবরানি ভিক্টোরিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। রাজা কার্ল ষোড়শ গুস্তাফ এবং রানি সিলভিয়ার তরফ থেকে প্রধানমন্ত্রীকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। সুইডেনের রাজার ৮০তম জন্মদিনে প্রধানমন্ত্রী তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

রবীন্দ্রনাথের অভিন্ন সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক বিশেষ উপহার বিনিময় করলেন প্রধানমন্ত্রী এবং সুইডেনের প্রধানমন্ত্রী

May 17th, 11:18 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন রবীন্দ্রনাথের অভিন্ন সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক বিশেষ উপহার বিনিময় করলেন।

সুইডেনের নির্বাচিত ব্যবসায়িক নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

May 17th, 11:16 pm

সুইডেনের যুবরানি ভিক্টোরিয়া এবং প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেনের নির্বাচিত সিইও-দের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী মোদী সুইডেনে এসে পৌঁছেছেন

May 17th, 06:09 pm

প্রধানমন্ত্রী মোদী সুইডেনের গোথেনবার্গে এসে পৌঁছেছেন এবং তাঁর পাঁচ দেশ সফরের একটি গুরুত্বপূর্ণ পর্ব শুরু করার প্রাক্কালে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন স্বয়ং তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সুইডেনও প্রধানমন্ত্রী মোদীকে এসকর্ট বা বিশেষ প্রহরা দেওয়ার জন্য তাদের ফাইটার জেট বা যুদ্ধবিমান পাঠিয়েছিল। এই সফর ভারত-সুইডেন সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতা এবং প্রধান ক্ষেত্রগুলোতে সহযোগিতা শক্তিশালী করার প্রতি পারস্পরিক প্রতিশ্রুতিকে তুলে ধরে।

প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।

May 15th, 07:56 am

প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশ সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন। তাঁর এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে এবং অসলোতে তৃতীয় ‘ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন’-এ অংশগ্রহণ।

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)

May 11th, 09:00 pm

প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা ভারত ও সুইডেনের প্রধানমন্ত্রীর মধ্যে

December 01st, 08:32 pm

আজ দুবাইয়ে সিওপি ২৮ শীর্ষ সম্মেলনের এক অবসরে সুইডেনের প্রধানমন্ত্রী মিস্টার ইউ ক্রিস্টারসনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

শিল্প পরিবেশকে দূষণ মুক্ত করতে শিল্পের রূপান্তর প্রচেষ্টার দ্বিতীয় পর্যায়ের নেতৃত্ব গোষ্ঠীর সূচনা করল ভারত ও সুইডেন

December 01st, 08:29 pm

দুবাইয়ে সিওপি ২৮ শীর্ষ সম্মেলনে দূষণ মুক্তির মাধ্যমে শিল্পের রূপান্তর প্রচেষ্টা সম্পর্কিত নেতৃত্ব দানের দ্বিতীয় পর্যায়ের যুগ্ম সূচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সুইডেনের প্রধানমন্ত্রী মিস্টার ইউ ক্রিস্টারসন। ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত এই লক্ষ্যে গঠিত গোষ্ঠীটি শিল্প দূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাবে। গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে লিড আইটি ২.০।

সিওপি-২৮ শীর্ষ সম্মেলন চলাকালীন 'গ্লোবাল গ্রিন ক্রেডিট' কর্মসূচির যৌথ ব্যবস্থাপনা ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহির পক্ষ থেকে

December 01st, 08:28 pm

আজ দুবাইয়ে সিওপি ২৮ শীর্ষ সম্মেলনে 'গ্রিন ক্রেটিড' কর্মসূচির এক উচ্চ পর্যায়ের বৈঠকের যুগ্ম আয়োজন করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপ্রধান শেখ মহম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান। এই বৈঠকে উপস্থিত ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী মিস্টার ইউ ক্রিস্টারসন, মোজাম্বিকের প্রেসিডেন্ট মিস্টার ফিলিপ ন্যুসি এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট মিস্টার চার্লস মাইকেল।

সুইডেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায়, উলফ ক্রিস্টারসনকে অভিনন্দন প্রধামন্ত্রীর

October 19th, 09:46 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুইডেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় উলফ ক্রিস্টারসনকে অভিনন্দন জানিয়েছেন।