‘রোজগার মেলা’-র আওতায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 23rd, 11:15 am
আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ৫১,০০০-এরও বেশি জন সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। আপনারা রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘রোজগার মেলা’-য় সরকারি চাকরিতে নবনিযুক্ত যুবকদের মধ্যে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন
May 23rd, 11:00 am
সম্প্রতি সমাপ্ত পাঁচ-দেশব্যাপী এক কূটনৈতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী বহু আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা ভারতের তরুণ সমাজ এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে যে গভীর উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেছেন, তা এই সফরে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া গেছে। তিনি এমন এক বিশ্বের কথা বর্ণনা করেন, যা ভারতের উত্থান ও অগ্রযাত্রায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী। শ্রী মোদী মন্তব্য করেন, “বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়।”প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।
May 15th, 07:56 am
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশ সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন। তাঁর এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে এবং অসলোতে তৃতীয় ‘ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন’-এ অংশগ্রহণ।প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)
May 11th, 09:00 pm
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।সংযুক্ত আরব আমীরশাহির ওপর হামলার নিন্দায় প্রধানমন্ত্রী, পাশে থাকার বার্তা
May 05th, 01:11 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহির ওপর হামলার তীব্র নিন্দা করেছেন। এই হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন।পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাতের বিষয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
March 24th, 02:05 pm
পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে এবং তার ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সে বিষয়ে আমরা সকলেই অবগত। এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরতে আমি আজ সংসদের উচ্চকক্ষে তথা দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে এক গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। এই পরিস্থিতি ভারতের জন্যও উদ্বেগজনক। এই যুদ্ধ আমাদের বাণিজ্য পথগুলোকে প্রভাবিত করছে। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহ আজ প্রভাবিত। উপসাগরীয় দেশগুলোতে প্রায় ১ কোটি ভারতীয় বসবাস করেন এবং কাজ করেন। তাদের জীবন ও জীবিকার নিরাপত্তার বিষয়টি ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে, এই জাহাজগুলিতে প্রচুর ভারতীয় নাবিক রয়েছেন। ভারতের জন্য এটিও অত্যন্ত উদ্বেগের। এই ভয়াবহ পরিস্থিতিতে, ভারতীয় সংসদের এই উচ্চকক্ষ থেকে শান্তি ও আলোচনার জন্য ঐক্যবদ্ধ এক ধ্বনি সারা পৃথিবীর কাছে পৌছে দেওয়া অপরিহার্য।পশ্চিম এশিয়ার সংঘর্ষ নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
March 24th, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ গোটা বিশ্বে এক তীব্র জ্বালানি সঙ্কটের জন্ম দিয়েছে, যার প্রভাব ভারতেও পড়েছে এবং উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান যে, এই সংঘাত ভারতের বাণিজ্যিক পথগুলি বিঘ্নিত হওয়ায় পেট্রোল, ডিজেল, গ্যাস ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় দেশগুলিতে প্রায় এক কোটি ভারতীয়ের বসবাস। এই অবস্থায় তাঁদের নিরাপত্তা ও জীবন-জীবিকা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে, তিনি হরমুজ প্রণালীতে জাহাজে আটকে থাকা বিপুল সংখ্যক ভারতীয় নাবিকের অবস্থার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, এমন এক সঙ্কটময় পরিস্থিতিতে, ভারতের সংসদের এই মর্যাদাপূর্ণ উচ্চকক্ষ থেকে সমগ্র বিশ্বের উদ্দেশে শান্তি ও পারস্পরিক আলাপ-আলোচনার পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উচ্চারিত হওয়া একান্ত আবশ্যক।সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতির সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
March 17th, 10:42 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান এর সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে কথা বললেন
March 01st, 11:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে কথা বললেন।নেসেটে প্রধানমন্ত্রীর ভাষণ
February 25th, 08:20 pm
এই পবিত্র সদনে উপস্থিত হয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। ভারতের প্রধাবমন্ত্রী হিসেবে এবং প্রাচীন এক সভ্যতার প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, অন্য এক প্রাচীন সভ্যাতার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার জন্য। আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি ভ্রাতৃত্ব, সম্মান এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।ইজরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
February 25th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেরুজালেমে আজ নেসেটের বিশেষ অধিবেশনে ভাষণ দিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজলায়েলের সংসদে ভাষণ দিলেন।প্রথম ভোট থেকে স্টার্টআপ ইন্ডিয়া, মন কি বাত-এ ভারতের যুবকদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী
January 25th, 11:30 am
জাতীয় ভোটার দিবসে এই বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভোটদানের গুরুত্বের ওপর জোর দেন এবং নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকের প্রশংসা করেন। তিনি স্টার্টআপ, জল সংরক্ষণ, গুণমান, সংস্কৃতি ও উৎসব এবং পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এর কথা তুলে ধরেন, যেখানে সারা বিশ্বের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মাননীয় শেখ মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর ভারত সফরে প্রাপ্তির তালিকা
January 19th, 08:23 pm
ধোলেরাবিশেষলগ্নিঅঞ্চলেরউন্নয়নেগুজরাটসরকার, ভারতসরকারএবংসংযুক্তআরবআমিরশাহীবিলগ্নিমন্ত্রকেরমধ্যেবিনিয়োগসহযোগিতাসংক্রান্তসম্মতিপত্র।যৌথ বিবৃতি: সংযুক্ত আরব আমিশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভারত সফর
January 19th, 08:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ ভারত সফরে আসেন। গত ১০ বছরের মধ্যে এটি তাঁর পঞ্চম ভারত সফর, রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়।সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপ্রধান শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
January 19th, 05:05 pm
সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপ্রধান শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে আজ নতুন দিল্লির বিমানবন্দরে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী মোদী এবং আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মাননীয় মহম্মদ বিন জায়েদ সার্বিক কৌশলগত অংশীদারিত্ব গভীর করতে দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেছেন
July 31st, 12:36 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে কথা বলেন আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মাননীয় শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে।এবিপি নেটওয়ার্ক-এর ইন্ডিয়া@২০৪৭ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 06th, 08:04 pm
আজ সকাল থেকে ভারত মন্ডপম একটি প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে আমি দেখা করার সুযোগ পেয়েছি। এই শীর্ষ সম্মেলন বৈচিত্র্যে পূর্ণ। অনেক বিশিষ্ট ব্যক্তি এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই খুব সমৃদ্ধ হয়েছে। এই শীর্ষ সম্মেলনে যুবক ও মহিলাদের উপস্থিতি একপ্রকার অনন্য বৈশিষ্ট্য হয়ে উঠেছে। বিশেষত, আমাদের ড্রোন দিদি এবং লাখপতি দিদিরা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। যখন আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, তখন তাদের মধ্যে উৎসাহ দেখতে পেয়েছি। এটি সত্যি অনুপ্রেরণামূলক।এবিপি নেটওয়ার্ক ইন্ডিয়া@২০৪৭ সামিটে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
May 06th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারত মণ্ডপমে এবিপি নেটওয়ার্ক ইন্ডিয়া@২০৪৭ সামিটে ভাষণ দেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই সামিটে যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই অত্যন্ত ইতিবাচক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তরুণ এবং মহিলাদের বেশি সংখ্যায় উপস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ড্রোন দিদি এবং লাখপতি দিদিদের সাফল্যের কথাও উল্লেখ করেন। তাঁদের সাফল্যের কাহিনীকে প্রেরণার উৎস হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী।জম্মু ও কাশ্মীরে পহলগাঁও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে বিশ্ববাসী
April 24th, 03:29 pm
২০২৫ সালের ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগাঁওয়ে যে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছিল, তার প্রতিবাদে বিশ্ব নেতাদের মধ্যে সংহতির জোরালো ঢেউ উঠেছে। প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভারত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের তাড়া করবে।দুবাইয়ের যুবরাজ তথা সংযুক্ত আরব আমির শাহীর উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে সাদর অভ্যর্থনা প্রধানমন্ত্রীর
April 08th, 05:21 pm
ভারত সফরে আসা দুবাইয়ের যুবরাজ তথা সংযুক্ত আরব আমির শাহীর উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতৌম-কে আজ সাদর অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।