আমেদাবাদে যোগাসন বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণের বঙ্গানুবাদ
June 04th, 06:41 pm
আজ, আমেদাবাদের মাটিতে বিশ্ব ক্রীড়া পরম্পরার এক নতুন অধ্যায় সংযোজিত হল। প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের সূচনা হল। ভারতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ক্রীড়াবিদদের আমি উষ্ণ অভ্যর্থনা জানাই। ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসেবে স্বীকৃত আমেদাবাদ এই অনুষ্ঠানের আয়োজক। তা সারা দেশের কাছে গর্বের। আর কয়েকদিন পর ২১ জুন ‘বিশ্ব যোগ দিবস’ উদযাপিত হবে। ওই দিন যোগ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেশ জুড়ে আয়োজিত হবে। এবার মূল অনুষ্ঠান কেন্দ্র আর এক ঐতিহাসিক শহর কলকাতা। ফলে, বিশ্ব যোগ দিবসের পূর্বে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন সুস্বাস্থ্যের লক্ষ্যে এক যৌথ প্রাপ্তি।গুজরাটের আমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
June 04th, 06:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, “আজ আমেদাবাদের মাটিতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের এক নতুন অধ্যায়ের সূচনা হল।”জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য: অধিবেশন ১
November 22nd, 09:36 pm
দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে, দক্ষ অভিবাসন, পর্যটন, খাদ্য নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন এবং নারীর ক্ষমতায়নের মতো ক্ষেত্রগুলিতে প্রশংসনীয় কাজ হয়েছে।জোহানেসবার্গে জি-২০ শীর্ষ বৈঠকে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর
November 22nd, 09:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গে জি-২০ নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যোগ দেন। জি-২০ শীর্ষ বৈঠকে এটি প্রধানমন্ত্রীর দ্বাদশতম অংশগ্রহণ। বৈঠকের প্রথম দিনে উভয় অধিবেশনেই যোগ দেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের সফল আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি এবং টিকাকরণের প্রস্তুতির পর্যালোচনা করেছেন
January 09th, 05:42 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ কোভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড টিকাকরণের প্রস্তুতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ক্যাবিনেট সচিব, প্রধানমন্ত্রীর প্রধান সচিব, স্বাস্থ্য সচিব সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা যোগ দিয়েছেন।