রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রীর জবাবের বঙ্গানুবাদ
February 05th, 05:35 pm
একটি উন্নত ভারতের লক্ষ্যে যাত্রায়, বিগত বছরগুলি দ্রুত অগ্রগতি এবং উন্নয়নের বছর ছিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজের প্রতিটি অংশের জন্য, এটি পরিবর্তনের সময় ছিল। দেশ সঠিক পথে দ্রুত এগিয়ে চলেছে। সম্মানিত রাষ্ট্রপতি আমাদের সকলের কাছে এই বিষয়টি খুব সুন্দরভাবে এবং সম্পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে উপস্থাপন করেছেন।রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ
February 05th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় আজ জবাবি ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণে কৃতজ্ঞতা জানিয়ে সভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রস্তাবের সপক্ষে নিজের মতামত ব্যক্ত করা তাঁর কাছে সৌভাগ্যের। তিনি বলেন, দেশ গত বছর উন্নতির পথে দ্রুততার সঙ্গে এগিয়ে গেছে। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই রূপান্তর প্রত্যক্ষ করা গেছে, সঠিক লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। শ্রী মোদী বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে এই অগ্রগতিকে স্বচ্ছতা এবং সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন।সংসদের ২০২৫-এর বর্ষাকালীন অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
July 21st, 10:30 am
এই বর্ষাকালীন অধিবেশন দেশের জন্য প্রভূত গর্বের বিষয়। শুধু এই অধিবেশনই দেশের বিজয়ের এক উদযাপন। যখন আমি বলছি এই অধিবেশন জাতীয় গর্ব এবং বিজয় উদযাপন, তার বড় কারণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতের ত্রিবর্ণ রঞ্চিত পতাকার উন্মোচন- প্রতিটি ভারতীয়ের জন্য প্রভূত গর্বের মুহূর্ত। এই সফল যাত্রা দেশকে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জন্য নতুন করে উৎসাহ এবং উত্তেজনায় ভরিয়ে দিয়েছে। সমগ্র সংসদ লোকসভা এবং রাজ্যসভা- দুইই- দেশের সব নাগরিককে সঙ্গে নিয়ে এক স্বরে এই সাফল্যকে উদযাপন করবে। এই একত্রে অভিনন্দন ভারতের আগামী মহাকাশ অভিযান যার লক্ষ্য আরও উঁচুতে ওঠা, তাতে অনুপ্রেরণা এবং উৎসাহ জোগাবে।সংসদের বাদল অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রী মোদী ভাষণ দিয়েছেন
July 21st, 09:54 am
প্রধানমন্ত্রী মোদী সংসদের বাদল অধিবেশনের সূচনায় সংবাদমাধ্যমের উদ্দেশে ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণে তিনি ভয়াবহ পহেলগাম হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছেন এবং পাকিস্তানের ভূমিকা উন্মোচনে ভারতের রাজনৈতিক নেতৃত্বের ঐক্যবদ্ধ কণ্ঠের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া, বিশেষ করে ইউপিআই-এর বিশ্বব্যাপী স্বীকৃতির কথাও উল্লেখ করেছেন। তিনি জানান, দেশে নকশালবাদ এবং মাওবাদ হ্রাস পাচ্ছে এবং অপারেশন সিঁদুরের সাফল্যের প্রশংসা করেছেন।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২৩ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
June 29th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা সবাই এই সময় যোগের শক্তি এবং ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর স্মৃতিতে পূর্ণ হয়ে রয়েছেন। এইবারও ২১ জুন দেশ ও বিশ্বের কোটি-কোটি মানুষ ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর উদযাপনে অংশ নিয়েছেন। আপনাদের মনে থাকবে, দশ বছর আগে এটা শুরু হয়েছিল। এখন দশ বছরে এই প্রক্রিয়া প্রত্যেক বছর আগের থেকে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এটা এই ব্যাপারেরও ঈঙ্গিত যে আরও বেশি-বেশি মানুষ নিজেদের দৈনন্দিন জীবনে যোগকে গ্রহণ করছেন। আমরা এবার ‘যোগ দিবস’-এর কতই না আকর্ষণীয় ছবি দেখেছি। বিশাখাপত্তনমের সমুদ্রতটে তিন লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেছেন। বিশাখাপত্তনম থেকেই আরও এক অদ্ভূত দৃশ্য সামনে এসেছে, দু’ হাজারেরও বেশি আদিবাসী শিক্ষার্থী ১০৮ মিনিট ধরে ১০৮ বার সূর্য নমস্কার করেছে। ভেবে দেখুন, কতটা অনুশাসন আর কতটা সমর্পণ মিশে ছিল এর সঙ্গে। আমাদের নৌবাহিনীর জাহাজেও যোগাভ্যাসের চমৎকার দৃশ্য দেখা গিয়েছে। তেলেঙ্গানায় তিন হাজার দিব্যাঙ্গ সাথী একসঙ্গে যোগ শিবিরে অংশ নেয়। তাঁরা দেখিয়েছেন যে যোগ কীভাবে সশক্তিকরণের মাধ্যমও হয়ে উঠতে পারে। দিল্লীর মানুষ যোগকে স্বচ্ছ যমুনা তৈরির সঙ্কল্পের সঙ্গে যুক্ত করেছেন এবং যমুনার তীরে গিয়ে যোগাভ্যাস করেছেন। জম্মু-কাশ্মীরে চেনাব সেতু যা পৃথিবীর সবথেকে উঁচু রেলসেতু, সেখানেও মানুষ যোগাভ্যাস করেছেন। হিমালয়ের তুষারাবৃত শিখর সেখানেও আই-টি-বি-পি-র জওয়ানদের যোগাভ্যাস দেখা গিয়েছে, সাহস আর সাধনা চলেছে একসঙ্গে। গুজরাতের মানুষও এক নতুন ইতিহাস রচনা করেছেন। ভডনগরে দু হাজার একশো একুশ জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করেছেন এবং নতুন রেকর্ড তৈরি করেছেন। নিউইয়র্ক, লণ্ডন, টোকিও, প্যারিস – দুনিয়ার সব বড় শহর থেকে যোগাভ্যাসের ছবি এসেছে আর প্রত্যেকটি ছবিতে একটি বৈশিষ্ট ছিল– শান্তি, স্থিরতা আর ভারসাম্য। এবারের থীমও খুব বিশিষ্ট ছিল – যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ অর্থাৎ ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’। এটা কেবল একটা স্লোগান নয়, এ একটা অভিমুখ যা আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’-এর অনুভব এনে দেয়। আমার বিশ্বাস, এবারের যোগ দিবসের জাঁকজমক আরও বেশি-বেশি মানুষকে যোগকে গ্রহণ করার জন্য নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে।