রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য
September 01st, 01:24 pm
আপনার সঙ্গে দেখা করে আমি অত্যন্ত আনন্দিত। আমি সর্বদাই অনুভব করি যে, আপনার সঙ্গে দেখা করা মানে একটি স্মরণীয় সাক্ষাৎ। অনেক বিষয়ে তথ্য আদান-প্রদান করার সুযোগ পাওয়া যায়।রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
September 01st, 01:08 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন শিখর সম্মেলনের অবসরে রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন।২৫তম এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
September 01st, 10:14 am
২৫তম এসসিও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আমি রাষ্ট্রপতি শি-কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।প্রধানমন্ত্রী চীনের তিয়ানজিনে ২৫তম এসসিও শিখর সম্মেলনে অংশ নিয়েছেন
September 01st, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৫-এ চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র রাষ্ট্রপ্রধানদের পরিষদের ২৫তম বৈঠকে অংশ নিয়েছেন। শিখর সম্মেলনে এসসিও উন্নয়ন রণকৌশল, বিশ্ব প্রশাসনের সংস্কার, সন্ত্রাসের মোকাবিলা, শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হল।এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে মায়ানমারের রাষ্ট্রীয় নিরাপত্তা ও শান্তি কমিশনের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
August 31st, 04:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলনের ফাঁকে মায়ানমারের রাষ্ট্রীয় নিরাপত্তা ও শান্তি কমিশনের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।তিয়ানজিনে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
August 31st, 11:06 am
উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গত বছর, কাজানে আমাদের একটি অত্যন্ত অর্থবহ আলোচনা হয়েছিল, যা আমাদের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিকনির্দেশ দিয়েছে। সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধিরা সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন। কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও শুরু হচ্ছে। আমাদের মধ্যে সহযোগিতা আমাদের দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে। পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।প্রধানমন্ত্রী মোদী চীনের তিয়ানজিনে এসে পৌঁছেছেন
August 30th, 04:00 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে চীনে এসে পৌঁছেছেন। সফরকালে, রাষ্ট্রপতি শি জিনপিং-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি রাষ্ট্রপতি শি জিনপিং, রাষ্ট্রপতি পুতিন এবং অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।জাপান ও চীন সফরে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর বিবৃতি
August 28th, 08:40 pm
পঞ্চদশ বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার আমন্ত্রণে আমি দুদিনের জাপান সফরে রওনা হচ্ছি।প্রধানমন্ত্রী জাপান ও চীন সফর করবেন
August 22nd, 06:15 pm
প্রধানমন্ত্রী মোদী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে ২০২৫ সালের ২৯–৩০ আগস্ট জাপান এবং ৩১ আগস্ট–১ সেপ্টেম্বর চীন সফর করবেন। জাপানে, প্রধানমন্ত্রী ১৫তম ভারত–জাপান বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক করবেন। চীনে, প্রধানমন্ত্রী তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ই
August 19th, 07:34 pm
ওয়াং ই তিয়ানজিনে আয়োজিত এসসিও শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য চীনা রাষ্ট্রপতি শি জিংপিং – এর আমন্ত্রণপত্র ও বার্তা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। তিনি বিদেশ মন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভালের সঙ্গে ভারত – চীন সীমান্ত নিয়ে গঠিত বিশেষ দলের ২৪তম বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করার কথা ও তার ইতিবাচক মূল্যায়ন প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন।