বিশ্ব ভ্রমণ: এই ২৯টি দেশ প্রধানমন্ত্রী মোদীকে সম্মানিত করেছে—এবং কারণটা জানুন!
July 07th, 04:59 pm
কুয়েত, ফ্রান্স, পাপুয়া নিউ গিনি এবং দুই ডজনেরও বেশি দেশের নেতারা যখন ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেন, তখন এটি কেবল কূটনৈতিক সৌজন্যের প্রতিফলনই নয়, বরং একটি জাতির ক্রমবর্ধমান প্রভাব, মূল্যবোধ এবং নেতৃত্বের বিশ্বব্যাপী স্বীকৃতির প্রতীক।"ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর "
July 04th, 11:37 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পোর্ট অফ স্পেনের রাষ্ট্রপতি ভবনে ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাঙ্গালু-র সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের মধ্যে যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তাঁকে ও তাঁর প্রতিনিধিদলকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ সভায় প্রধানমন্ত্রীর ভাষণ
July 04th, 09:30 pm
এক গৌরবময় গণতন্ত্র ও বন্ধুদেশের নির্বাচিত প্রতিনিধিরা, আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন
July 04th, 09:00 pm
টিএন্ডটি-র সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সদস্যদের প্রতি বিশেষ শুভেচ্ছা জানান। তিনি টিএন্ডটি-র জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাঁকে তাঁদের দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান প্রদানের জন্য। ভারতীয় গণতন্ত্রের প্রাণবন্ততা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে তিনি উল্লেখ করেন যে গণতন্ত্রের জননী হিসেবে ভারত এই অনুশীলনকে তার সংস্কৃতি এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। তিনি উল্লেখ করেন যে, এই পদ্ধতি ভারতের বৈচিত্র্যকে সম্প্রসারিত ও সমৃদ্ধ করেছে এবং সকল ধারণার সহাবস্থান আর সংসদীয় আলোচনা ও জনসাধারণের বিতর্ককে সমৃদ্ধ করেছে।"প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় পুরষ্কার, ‘অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’ প্রদান করা হয়েছে "
July 04th, 08:20 pm
পোর্ট অফ স্পেনের রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য ক্রিস্টিন কার্লা কাঙ্গালু ওআরটিটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সর্বোচ্চ জাতীয় পুরষ্কার - দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো প্রদান করেন।