বিশ্ব ভ্রমণ: এই ২৯টি দেশ প্রধানমন্ত্রী মোদীকে সম্মানিত করেছে—এবং কারণটা জানুন!
July 07th, 04:59 pm
কুয়েত, ফ্রান্স, পাপুয়া নিউ গিনি এবং দুই ডজনেরও বেশি দেশের নেতারা যখন ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেন, তখন এটি কেবল কূটনৈতিক সৌজন্যের প্রতিফলনই নয়, বরং একটি জাতির ক্রমবর্ধমান প্রভাব, মূল্যবোধ এবং নেতৃত্বের বিশ্বব্যাপী স্বীকৃতির প্রতীক।ঘানা প্রজাতন্ত্রের সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ
July 03rd, 03:45 pm
গণতন্ত্রের ভাবধারায় ঋদ্ধ, প্রাণবন্ত এক দেশ ঘানায় আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, আমি ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা আপনাদের কাছে নিয়ে এসেছি।ঘানার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ
July 03rd, 03:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘানার সংসদে এক বিশেষ অধিবেশনে আজ ভাষণ দিয়েছেন। তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ঘানার সংসদে ভাষণ দিলেন। সংসদের অধ্যক্ষ আলবান কিংসফোর্ড সুমনা বাগবিন-এর ডাকা এই বিশেষ অধিবেশনে সংসদ সদস্য, সরকারী আধিকারিক এবং দুদেশের বিশিষ্ট অতিথিরা যোগ দেন। ভারত-ঘানা সম্পর্কের এক উল্লেখযোগ্য মুহুর্ত প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে দিয়ে সূচিত হয় যা দু’দেশকে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধে বেঁধে রেখেছে।ঘানায় ‘দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা’ সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রীর মন্তব্য
July 03rd, 02:15 am
রাষ্ট্রপতিজী ঘানার এই জাতীয় সম্মান ‘দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা’ প্রদান করে আমায় সম্মানিত করায় আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত।ঘানার জাতীয় সম্মান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
July 03rd, 02:12 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অসাধারণ শাসন ক্ষমতা ও প্রভাবশালী আন্তর্জাতিক নেতৃত্বদানের জন্য ঘানার রাষ্ট্রপতি জান ড্রামানি মহামা আজ তাঁকে ঘানার জাতীয় সম্মান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানায় সম্মানিত করেছেন। ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী তা দেশের যুবসম্প্রদায়ের আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং নানা বৈচিত্র্য ও ঘানা ও ভারতের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তার উদ্দেশ্যে সমর্পণ করেছেন।