বিশ্ব ভ্রমণ: এই ২৯টি দেশ প্রধানমন্ত্রী মোদীকে সম্মানিত করেছে—এবং কারণটা জানুন!
July 07th, 04:59 pm
কুয়েত, ফ্রান্স, পাপুয়া নিউ গিনি এবং দুই ডজনেরও বেশি দেশের নেতারা যখন ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেন, তখন এটি কেবল কূটনৈতিক সৌজন্যের প্রতিফলনই নয়, বরং একটি জাতির ক্রমবর্ধমান প্রভাব, মূল্যবোধ এবং নেতৃত্বের বিশ্বব্যাপী স্বীকৃতির প্রতীক।জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
March 12th, 03:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশন সম্মান গ্রহণের সময়ে প্রধানমন্ত্রীর ভাষণ
March 12th, 03:00 pm
মরিশাসের সর্বোচ্চ জাতীয় সম্মান আমাকে দেওয়ায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ শুধু আমার নয়, ভারতের ১৪০ কোটি মানুষের পাওয়া সম্মান। ভারত ও মরিশাসের মধ্যে যে শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংযোগ রয়েছে, এই সম্মান তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। আঞ্চলিক শান্তি, প্রগতি, নিরাপত্তা ও সুস্থিত উন্নয়ন নিয়ে আমাদের অভিন্ন অঙ্গীকারের এ এক স্বীকৃতি। একইসঙ্গে, এই সম্মান উন্নয়নশীল দেশগুলির অভিন্ন আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমি নতমস্তকে কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। কয়েক শতাব্দী আগে আপনাদের যে পূর্বপুরুষেরা ভারত থেকে মরিশাসে এসেছিলেন, তাঁদের এবং তাঁদের ভবিষ্যৎ প্রজন্মকে আমি এই সম্মান উৎসর্গ করছি। তাঁদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাঁরা মরিশাসের উন্নয়নের সোনালী অধ্যায়ের সূচনা করেছেন, এর প্রাণবন্ত বৈচিত্র্যে অবদান রেখেছেন। এই সম্মানকে আমি এক দায়িত্ব হিসেবেও গ্রহণ করছি। ভারত ও মরিশাসের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সর্বতো প্রয়াস চালানোর অঙ্গীকার আমি পুনর্ব্যক্ত করছি।