প্রধানমন্ত্রী ক্রিসমাসের সকালের প্রার্থনা সভায় যোগ দিলেন

December 25th, 10:43 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির 'দ্য ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন'-এ ক্রিসমাসের সকালের প্রার্থনাসভায় যোগ দিলেন। শ্রী মোদী বলেছেন, এই প্রার্থনা ভালোবাসা, শান্তি এবং সহমর্মিতার অনন্তকালের বার্তার প্রতিফলন। ক্রিসমাসের বাণী যেন আমাদের সমাজে সম্প্রীতি এবং শুভেচ্ছাকে প্রেরণা দান করে।