থাই পুসাম উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

February 01st, 04:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র থাই পুসাম উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। ভগবান মুরুগনের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক এবং সকলেই সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধি লাভ করুন – এমনটাই প্রার্থনা করেছেন তিনি।