দিল্লি-এনসিআর এলাকায় পুরনো ট্রাক এবং বাসের পরিবর্তনে এনসিআরপিবি-কে সহায়তা প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
June 03rd, 03:17 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ দিল্লি-এনসিআর এলাকায় পুরনো ট্রাক এবং বাসের পরিবর্তনে এনসিআরপিবি-কে সহায়তা প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। দু’বছরের এই প্রকল্প দিল্লি-এনসিআর এলাকার বায়ুদূষণ কমাতে এবং পরিবেশ-বান্ধব যান চলাচল প্রসারে সহায়তা করবে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীন ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং বোর্ড (এনসিআরপিবি) মারফৎ এই প্রকল্পে তহবিল যোগানো হবে। প্রকল্প রূপায়ণের দায়িত্ব সড়ক ও মহাসড়ক মন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও হরিয়ানার যৌথ সহযোগিতার ভিত্তিতে এই প্রকল্প রূপায়িত হবে।প্রধানমন্ত্রী আগামীকাল টেরি’র বিশ্বের সুস্থায়ী অগ্রগতি সম্পর্কিত শিখর সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন
February 15th, 11:32 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল সন্ধ্যা ৬টা নাগাদ ভিডিও বার্তার মাধ্যমে দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইন্সটিটিউট (টেরি)-এর বিশ্বের সুস্থায়ী অগ্রগতি সম্পর্কিত শিখর সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন। বিশ্বের সুস্থায়ী অগ্রগতি সম্পর্কিত শিখর সম্মেলন আয়োজন টেরির বার্ষিক কর্মসূচির মধ্যে একটি। এ বছর শিখর সম্মেলনের মূল ভাবনা - পরিস্থিতি অনুকূল গ্রহের লক্ষ্যে : এক সুস্থায়ী ও সামঞ্জস্যপূর্ণ ভবিষ্যৎ সুনিশ্চিত করা। সম্মেলনে জলবায়ু পরিবর্তন, শক্তি ক্ষেত্রে রূপান্তর, ধারাবাহিক উৎপাদন এবং সম্পদ সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।