নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণ

January 27th, 04:32 pm

ম্যাডাম প্রেসিডেন্ট, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ী নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা।

নতুন দিল্লিতে ভারত-ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

January 27th, 04:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত-ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টদের ভারত সফর নিছক সাধারণ কোনও কূটনৈতিক সফর নয়, এর মধ্য দিয়ে ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে নতুন যুগের সূচনা হয়েছে। এই প্রথম তাঁরা ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। আর আজ অসংখ্য সিইও-র উপস্থিতিতে এমন বৃহৎ পরিসরে ভারত-ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক ফোরামের আয়োজন করা হয়েছে। এইসব অর্জন বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক অভূতপূর্ব ঘনিষ্ঠতার প্রতীক।

জার্মানির চ্যান্সেলরের ১২ ও ১৩ জানুয়ারি ভারত সফরের সময় স্বাক্ষরিত চুক্তি, সমঝোতাপত্র এবং ঘোষণাসমূহ

January 12th, 03:47 pm

প্রতিরক্ষা শিল্পের সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে যৌথ ইচ্ছাপত্র ঘোষণা

লক্ষ্ণৌ-এ রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর ভাষণ

December 25th, 06:16 pm

উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার বরিষ্ঠ সহকর্মী, লক্ষ্ণৌ-এর সাংসদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি, উত্তরপ্রদেশে বিজেপি-র রাজ্য সভাপতি এবং আমার মন্ত্রী পরিষদের সহকর্মী শ্রী পঙ্কজ চৌধুরিজি, রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠকজি, উপস্থিত অন্যান্য মন্ত্রীরা, জনপ্রতিনিধিরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ,

লক্ষ্মৌয়ে রাষ্ট্র প্রেরণা স্থলের উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

December 25th, 05:23 pm

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন ও আদর্শের প্রতি সম্মানের নিদর্শন হিসেবে উত্তরপ্রদেশের লক্ষ্মৌয়ে গড়ে তোলা রাষ্ট্র প্রেরণা স্থলের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভারত-যুক্তরাজ্য সিইও ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 09th, 04:41 pm

আজকের ভারত-যুক্তরাজ্য সিইও ফোরামের বৈঠকে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রথমত, আমি প্রধানমন্ত্রী স্টার্মারের মূল্যবান চিন্তাভাবনার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণ

October 08th, 10:15 am

কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজী, প্রতিমন্ত্রী চন্দ্র শেখর পেম্মাসানিজী, বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা, নানা দেশ থেকে আগত অতিথিরা, টেলি যোগাযোগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা, এখানে উপস্থিত বিভিন্ন কলেজের আমার তরুণ বন্ধুরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২৫-এ ভাষণ দিয়েছেন

October 08th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির যশোভূমিতে আজ নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি), ২০২৫-এর উদ্বোধন করেছেন। এটি এশিয়ার বৃহত্তম টেলি-যোগাযোগ, সংবাদমাধ্যম এবং প্রযুক্তি সংক্রান্ত আয়োজন। আইএমসি-র এই বিশেষ অধিবেশনে আগত বিশিষ্টজনেদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আর্থিক জালিয়াতি প্রতিরোধ, কোয়ান্টাম কমিউনিকেশন, ৬জি, অপটিক্যাল পদ্ধতিতে যোগাযোগ এবং সেমি-কন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগণিত স্টার্ট-আপ সংস্থা কাজ করছে। এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছে যে, ভারতের প্রযুক্তিক্ষেত্রের ভবিষ্যৎ যথাযোগ্য ব্যক্তিদের কাছেই গচ্ছিত রয়েছে। এই অনুষ্ঠানের জন্য তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

৮ অক্টোবর নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

October 07th, 10:27 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ অক্টোবর নতুন দিল্লির যশোভূমিতে নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি ২০২৫)-এর উদ্বোধন করবেন। টেলিযোগাযোগ দপ্তর এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (সিওএআই)-এর যৌথ আয়োজনে এই সমারোহ টেলিযোগাযোগ, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট প্রযুক্তির ক্ষেত্রে এশিয়ার বৃহত্তম আলোচনা ও আদান-প্রদানের মঞ্চ হিসেবে স্বীকৃত।

ওড়িশার ঝারসুগুড়ায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 27th, 11:45 am

এখানকার কিছু তরুণ বন্ধু অনেক শিল্পকর্ম তৈরি করেছে এবং সঙ্গে করে নিয়ে এসেছে। ওড়িশার শিল্পের প্রতি ভালোবাসা বিশ্ববিখ্যাত। আমি আপনাদের সকলের কাছ থেকে এই উপহার গ্রহণ করছি এবং আমার এসপিজি সহকর্মীদের অনুরোধ করছি আপনাদের সকল জিনিসপত্র সংগ্রহ করতে। যদি আপনারা পিছনে আপনার নাম এবং ঠিকানা লেখেন, তাহলে অবশ্যই আমার কাছ থেকে একটি চিঠি পাবেন। ওদিকেও, একটি শিশু পিছনে কিছু ধরে দাঁড়িয়ে আছে; তার হাত ব্যথা করছে। সে এতক্ষণ ধরে এটি বহন করছে। দয়া করে এটিও সংগ্রহ করুন, ভাই। দয়া করে তাকে সাহায্য করুন। যদি আপনারা পিছনে আপনার নাম লিখে থাকেন, তাহলে আমি অবশ্যই আপনাকে একটি চিঠি লিখব। আপনাদের সকলকে, যুবক, মহিলা এবং ছোট বাচ্চাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের ভালোবাসা দিয়ে এসব শিল্পকর্ম তৈরি করার জন্য।

ওড়িশার ঝারসুগুদায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

September 27th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ঝারসুগুদায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ওড়িশার মানুষের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তাঁর সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। ওড়িশা এবং দেশের অন্যান্য অংশের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেন তিনি। পাশাপাশি বিএসএনএ-এর দেশীয় প্রযুক্তির ৪জি পরিষেবার সূচনা করেন তিনি। বেরহামপুর থেকে সুরাত পর্যন্ত অমৃত ভারত ট্রেনেরও যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব গুজরাটের সুরাত থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।

২৭ সেপ্টেম্বর ওড়িশা সফর প্রধানমন্ত্রীর

September 26th, 09:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭ সেপ্টেম্বর ওড়িশা সফর করবেন। সকাল ১১.৩০ নাগাদ ঝারসুগুদায় তিনি ৬০,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলি টেলিযোগাযোগ, রেল, উচ্চশিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা, দক্ষতা উন্নয়ন, গ্রামীণ আবাসন সহ অন্যান্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত। স্বদেশী প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে টেলিযোগাযোগ ক্ষেত্রে ৩৭,০০০ কোটি টাকার ৯৭,৫০০টির বেশি ৪জি মোবাইল টাওয়ারের কাজের সূচনা করবেন তিনি। এর মধ্যে ৯২,৬০০টির বেশি বিএসএনএল ৪জি প্রযুক্তির টাওয়ার রয়েছে। এই টাওয়ারগুলি সৌরশক্তি চালিত।

প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত ও ব্রিটেনের বাণিজ্য মহলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন

July 24th, 07:38 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার আজ ভারত ও ব্রিটেনের বাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে, ঐতিহাসিক ভারত-ব্রিটেন সর্বাঙ্গীন অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (কমপ্রেহেনসিভ ইকনোমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট - সিইটিএ) স্বাক্ষর করা হয়। দুদেশের স্বাস্থ্য, ওষুধ উৎপাদন শিল্প, অলঙ্কার শিল্প, গাড়ি শিল্প, জ্বালানী, টেলিকম, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, পণ্য পরিবহণ, বস্ত্র, আর্থিক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রের প্রথমসারির শিল্প ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। দুটি দেশের সর্বাঙ্গীন আর্থিক উন্নয়ন এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলিতে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভারত-ব্রিটেন ভিশন ২০৩৫

July 24th, 07:12 pm

লন্ডনে ২৪ জুলাই ভারত ও ব্রিটেনের প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠকে নতুন ভারত-ব্রিটেন ভিশন, ২০২৫-কে অনুমোদন দেওয়া হয়। দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনার বিভিন্ন দিক পূরণে তাঁরা উভয়েই দায়বদ্ধতার কথা জানিয়েছেন। উচ্চাকাঙ্ক্ষী এবং ভবিষ্যৎমুখী এই চুক্তিতে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পারস্পরিক বৃদ্ধি, বিকাশ ও সমৃদ্ধি, নিরাপদ এবং সুস্থায়ী বিশ্ব গড়ে তুলতে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করার সঙ্কল্পের কথা ব্যক্ত হয়েছে।

টিভি-৯ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 28th, 08:00 pm

শ্রীযুক্ত রামেশ্বর গারু জি, রামু জি, বরুণ দাস জি, টিভি৯-এর পুরো টিম, আমি আপনাদের নেটওয়ার্কের সকল দর্শকদের, এখানে উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গকে শুভেচ্ছা জানাই এবং এই শীর্ষ সম্মেলনের জন্য আপনাদের অভিনন্দন জানাই।

TV9 সামিট ২০২৫-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

March 28th, 06:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে TV9 সামিট ২০২৫-এ ভাষণ দেন। শ্রী মোদী বলেন, আজ গোটা বিশ্বের নজর ভারতের দিকে। স্বাধীনতার পর ৭০ বছরে ভারত বিশ্বে একাদশ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠলেও, গত ৭-৮ বছরের মধ্যে বিশ্বে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। শ্রী মোদী বলেন, দেশের ২৫ কোটি মানুষকে দারিদ্র সীমার ওপরে তুলে আনা হয়েছে এবং নতুন এক মধ্যবিত্ত শ্রেণীর আত্মপ্রকাশ ঘটেছে। এই নতুন মধ্যবিত্ত শ্রেণী স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার ক্ষেত্রে এক নতুন জীবনের সূচনা করেছে এবং দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে।

এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 21st, 10:25 am

এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে উপস্থিত সম্মাননীয় অতিথিদের স্বাগত জানাই। এই শীর্ষ সম্মেলনে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, বিভিন্ন ক্ষেত্রের বিশ্ব নেতারাও তাঁদের মতামত সবার সঙ্গে ভাগ করে নেবেন।

নতুন দিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৪-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

October 21st, 10:16 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৪-এ ভাষণের শুরুতে সম্মেলনে উপস্থিত অভ্যাগতদের শুভেচ্ছা জানান। এই সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের বিশ্ব নেতৃত্ব, তাঁদের সুচিন্তিত মত প্রকাশ করবেন বলে প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন।

কোনও দেশ, কোনও অঞ্চল এবং কোনও সম্প্রদায় যাতে এই ডিজিটাল যুগে পিছিয়ে পড়ে না থাকে, তা আমাদের সুনিশ্চিতও করতে হবে: প্রধানমন্ত্রী মোদী

October 15th, 10:05 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন – ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি (ডব্লুটিএসএ) ২০২৪-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের অষ্টম সংস্করণেরও সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

নতুন দিল্লিতে আইটিইউ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি ২০২৪-এর উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

October 15th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন – ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি (ডব্লুটিএসএ) ২০২৪-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের অষ্টম সংস্করণেরও সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।