প্রধানমন্ত্রী জেরুজালেমে প্রযুক্তি সংক্রান্ত একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন
February 26th, 10:37 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেনজামিন নেতানিয়াহু একটি প্রদর্শনী ২৫ ফেব্রুয়ারী ঘুরে দেখেন। এই প্রদর্শনীতে বিভিন্ন ক্ষেত্রে ইজরায়েলের উদ্ভাবন তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষি, জল, জলবায়ু, স্বাস্থ্য ও জৈব প্রযুক্তি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কৃত্রিম মেধা, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তি। এই প্রদর্শনীতে ইজরায়েলের প্রথম সারির সংস্থাগুলির বিভিন্ন গবেষণা তুলে ধরা হয়েছে।নেসেটে প্রধানমন্ত্রীর ভাষণ
February 25th, 08:20 pm
এই পবিত্র সদনে উপস্থিত হয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। ভারতের প্রধাবমন্ত্রী হিসেবে এবং প্রাচীন এক সভ্যতার প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, অন্য এক প্রাচীন সভ্যাতার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার জন্য। আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি ভ্রাতৃত্ব, সম্মান এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।ইজরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
February 25th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেরুজালেমে আজ নেসেটের বিশেষ অধিবেশনে ভাষণ দিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজলায়েলের সংসদে ভাষণ দিলেন।প্রধানমন্ত্রী মোদী ইজরায়েলের তেল আবিবে এসে পৌঁছেছেন
February 25th, 04:43 pm
প্রধানমন্ত্রী মোদী কিছুক্ষণ আগে ইজরায়েলে এসে পৌঁছেছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২০২৬-এর ২৫-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় সফরে ইসরায়েলে এসেছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।ইজরায়েল রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রাক-সফর বিবৃতি
February 25th, 08:28 am
আমার বন্ধু, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে আমি ২৫-২৬ ফেব্রুয়ারি, ২০২৬ সরকারি সফরে ইজরায়েল যাচ্ছি।প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সিইও ফোরামের প্রথম বৈঠকে নেতৃত্ব দিলেন
July 06th, 07:30 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেল আভিভে সিইও ফোরামের প্রথম বৈঠকে নেতৃত্ব দিলেন। এই বাণিজ্য ফোরামের বৈঠকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত-ইসরাইল অংশীদারিত্বে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে যাতে উভয় দেশের মানুষের জীবন পরিবর্তন হবে।প্রধানমন্ত্রী মোদী ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভারত-ইসরায়েল ইনোভেশন সেতু উদ্বোধন করলেন
July 06th, 07:12 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল আভিভে প্রযুক্তিবিদ্যা প্রদর্শনীতে যোগ দেন। দুই নেতা তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও নতুনত্ব উন্নীত করার জন্য ভারত-ইসরাইল ইনোভেশন সেতু উদ্বোধন করেছেন।ডানজিগার ফুলের খামার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী মোদী
July 04th, 07:43 pm
প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেন গুরিয়ন বিমানবন্দর থেকে জেরুজালেম যাওয়ার পথে ডানজিগার ফুলের খামার পরিদর্শন করলেন। ডানজিগার গবেষণা, প্রজনন, উন্নয়ন, প্রচার ও বিভিন্ন ধরনের ফুলের উৎপাদনের সঙ্গে জড়িত।আমরা ইসরাইলকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার মনে করি: প্রধানমন্ত্রী মোদী
July 04th, 07:26 pm
তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফরে আসতে পেরে তিনি গর্বিত। সভ্যতার ইতিহাসের দিক দিয়ে ভারত সুপ্রাচীন হলেও জাতি হিসাবে সে এখনও নবীন। ভারতের চালিকাশক্তি হ’ল দক্ষ ও মেধাবী তরুণরাই। আমরা ইসরাইলকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার মনে করি।আপনি একজন দারুণ বিশ্বনেতা: প্রধানমন্ত্রী মোদীকে বললেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু
July 04th, 07:17 pm
ইসরায়েলে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু বললেন, ইসরায়েলে স্বাগত...আপকা সোয়াগত হ্যায়, মেরে দোস্ত। আমরা আপনার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। আমরা ভারতকে ভালবাসি। তিনি প্রধানমন্ত্রী মোদীকে বলেন, আমাদের প্রথম সাক্ষাতে আমাকে বলা আপনার একটি কথা আমার মনে আছে - ভারত ও ইজরায়েল সম্পর্কের ক্ষেত্রে আকাশ হলো সর্বোচ্চ সীমারেখা। কিন্তু আজ আমি বলবো, আকাশও সীমা নয়। কেননা আমরা মহাকাশ পরস্পরের সঙ্গে সহযোগিতা করছি।একটি ঐতিহাসিক সফরের জন্য ঐতিহাসিক অভ্যর্থনা
July 04th, 06:45 pm
ইসরায়েলের তেল অভিভ-এ ঐতিহাসিক ইজরায়েল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেলেন উষ্ণ অভ্যর্থনা। তিনিই হতে যাচ্ছেন ইসরায়েল সফরকারী প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী।